20/01/2025
প্রিয় এলামনি,
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রাণপ্রিয় সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরির লক্ষ্যে এক মিলনমেলার আয়োজন করা হচ্ছে।
তারিখঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২৫ (শুক্রবার)
স্থানঃ ডিআইইউ স্থায়ী ক্যাম্পাস, সাতারকুল, বাড্ডা, ঢাকা।
আয়োজনেঃ সমাজ বিজ্ঞান বিভাগ, ডিআইইউ
উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্বিবদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা; ট্রেজারার, প্রফেসর ডঃ জাহিদুল ইসলাম; ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস-চেয়ারম্যান,ডাঃ মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী; রেজিস্ট্রার, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম; কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর শওকত আরা হোসেইন ম্যাডামসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথিবৃন্দ।
এছাড়াও আমাদের সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলি উপস্থিত থাকবেন। দিনব্যাপী মিলনমেলায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আনন্দ-আড্ডা প্রাঞ্জলতায় ভরিয়ে তুলতে সবাইকে সাদর আমন্ত্রণ।
উক্ত দিনটিকে প্রাণবন্ত করার জন্য বিভিন্ন পর্বে থাকছে প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে পরিচিতি ও আলোচনা, খেলাধুলা, দুপুরে থাকবে একসাথে বসে মেজবানী ভোজ এবং সবশেষে থাকবে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এলামনিদের জন্য রেজিস্ট্রেশন ফিঃ জনপ্রতি ৫০০/- ( পাঁচশত টাকা), পরিবারের সদস্য/গেস্ট এর জন্য জনপ্রতি ৪০০/-( চারশত টাকা)। পাঁচ বছরের নীচে শিশুদের জন্য কোন রেজিস্ট্রেশন ফি নেই (ফ্রি)।
রেজিস্ট্রেশন এর জন্য সরাসরি যোগাযোগ করুনঃ
১। জনাব তৌহিদুজ্জামান
প্রভাষক,সমাজবিজ্ঞান বিভাগ, ডিআইইউ ।
মোবাইলঃ ০১৬৩৮ ৫৯৩ ১২১
২। জনাব ফেরদৌস খন্দকার
জেনারেল সেক্রেটারী, সোসিওলজি এলামনাই এসোসিয়েশন, ডিআইইউ। মোবাইলঃ ০১৭১৮ ৫৮৬ ৯৭১
৩। জনাব রাকিব চৌধুরী,
জেনারেল সেক্রেটারী, সোশিওলোজি ক্লাব, ডিআইইউ । মোবাইলঃ ০১৬১৪ ২৭১ ৭৯০
#রেজিস্ট্রেশন ফিঃ
জনাব তৌহিদুজ্জামান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, স্যারের কাছে বিকাশ অথবা সরাসরি ক্যাশ পেমেন্ট করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হল। স্যারের বিকাশ নম্বরঃ ০১৬৩৮ ৫৯৩ ১২১ (পারসোনাল)।
আমাদের সমাজবিজ্ঞান বিভাগের এই বিশেষ মিলনমেলায় আপনার/আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
বিনীত,
মনোয়ারুল ইসলাম
প্রেসিডেন্ট
সোসিওলজি এলামনাই এসোসিয়েশন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।