Green Voice-গ্রীন ভয়েস

Green Voice-গ্রীন ভয়েস We work to improve the sustainability and health of our stunning nation. We encourage eco-friendly living and promote awareness about environmental issues.

We are pleased you have visited the "Green Voice". The social movements seek to increase public awareness of environmental problems and encourage a green way of living. Protecting and preserving the environment for future generations is something we feel is our duty. The fights waged by our forebears to secure the independence of our motherland serve as an inspiration for our cause. We are resolve

d to safeguard our environment from the dangers of climate change, pollution, and deforestation, just as they battled to save our independence. At "Green Voice," we think that youngsters have the ability to effect change. All young people are being encouraged to get involved in our movement and do something to safeguard the environment. Together, we can forge a sustainable future that will keep our nation green and stunning for many years to come. Via our website, we disseminate knowledge about environmental problems, tell the tales of individuals who are making a difference, and offer helpful advice on how to lead an eco-friendly lifestyle. With the purpose of promoting awareness and action, we also arrange events, campaigns, and projects. Help us in achieving our goal of transforming our nation into a greener, healthier, and more sustainable future. Let's speak out for the environment and do something to safeguard the earth. We can all benefit from a better world if we work together to change it.

খেলার মাঠের বিকল্প খেলার মাঠই। উন্নয়ন, বাণিজ্য কিংবা অন্য যে কোনো অজুহাতে মাঠ দখল বা ভিন্ন খাতে ব্যবহার শিশুদের সাংবিধা...
17/06/2026

খেলার মাঠের বিকল্প খেলার মাঠই। উন্নয়ন, বাণিজ্য কিংবা অন্য যে কোনো অজুহাতে মাঠ দখল বা ভিন্ন খাতে ব্যবহার শিশুদের সাংবিধানিক ও মানবিক অধিকার হরণের শামিল

— আলমগীর কবির,
প্রতিষ্ঠাতা, গ্রীন ভয়েস

প্রয়াস – সাপ্তাহিক পাঠচক্র বিষয় — “বাজেট ২০২৬-২৭: সম্ভাবনার নতুন দিগন্ত নাকি অর্থনৈতিক সংকটের পূর্বাভাস?”🔶 সঞ্চালনায়- মা...
17/06/2026

প্রয়াস – সাপ্তাহিক পাঠচক্র
বিষয় — “বাজেট ২০২৬-২৭: সম্ভাবনার নতুন দিগন্ত নাকি অর্থনৈতিক সংকটের পূর্বাভাস?”

🔶 সঞ্চালনায়- মাহমুদুল

🔷 আলোচনায়- সংগিতা, বুশরা ও প্রমি

পাঠচক্রে দেশের বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বাজেটের বিভিন্ন দিক, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও এর সামগ্রিক প্রভাব নিয়ে মতবিনিময় করা হয়।

বিশেষভাবে স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি খাতে কর ছাড় এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধি-এর মতো বিষয়গুলো পর্যালোচনা করে বাজেটটিকে জনকল্যাণমুখী হিসেবে বিবেচনার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে মত প্রকাশ করা হয়।

তবে আলোচনায় এ বিষয়েও গুরুত্বারোপ করা হয় যে, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাজেট কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সেটিই হবে এর চূড়ান্ত মূল্যায়নের প্রধান মানদণ্ড।

পাঠচক্র শেষে সঞ্চালক ও আলোকদের পুরুষ্কার দেওয়া হয়।

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক আলোচনা সভা সম্পন্ন।আজ ১৬ জুন রোজ মঙ্গলবার  গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগ...
16/06/2026

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক আলোচনা সভা সম্পন্ন।

আজ ১৬ জুন রোজ মঙ্গলবার গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সার্বিক সমস্যাবলী সমাধানের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি,
মোঃ নূরনবী সরকার ,
গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি,
সারফরাজ সৌরভ

এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার কার্যকরী সদস্যবৃন্দ।

সকলের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় আজকের এই আলোচনা সভা।

দুর্যোগ মোকাবিলায় গড়ে তুলি সচেতনতা ও দক্ষ জনবল! 🇧🇩ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ...
15/06/2026

দুর্যোগ মোকাবিলায় গড়ে তুলি সচেতনতা ও দক্ষ জনবল! 🇧🇩

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে দ্রুত সাড়া দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশব্যাপী ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করছে। এই জাতীয় ও মানবিক উদ্যোগে শামিল হতে 'গ্রীন ভয়েস' সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে।

যুক্ত হতে ও বিস্তারিত জানতে:
ছবিতে থাকা QR কোডটি স্ক্যান করুন এবং আজই আপনার নিবন্ধন সম্পন্ন করুন।

​আপনার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

​ #গ্রীনভয়েস

🇦🇷⚽🇧🇷চায়ের আড্ডার চিরাচরিত চিৎকার ছাপিয়ে গত ১৩ জুন (শনিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে বসেছি...
15/06/2026

🇦🇷⚽🇧🇷
চায়ের আড্ডার চিরাচরিত চিৎকার ছাপিয়ে গত ১৩ জুন (শনিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে বসেছিল এক অনন্য আসর। গ্রীন ভয়েস, বেরোবি শাখা আয়োজিত বহুল প্রতীক্ষিত প্রীতি বিতর্ক প্রতিযোগিতা “কেন আমরাই ট্রফির প্রকৃত দাবিদার!” অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।

আর্জেন্টিনার প্রতিনিধিদলের বিতার্কিক: মিনা, আপন এবং স্নেহা।

ব্রাজিলের প্রতিনিধি দলের বিতার্কিক: ইয়াসমিন, মেহেদী এবং বন্নি।

সাম্বার ছন্দ বনাম ট্যাঙ্গোর জাদু, দুই শিবিরের তার্কিকদের ক্ষুরধার যুক্তি, নিখুঁত পাল্টা যুক্তি এবং উপস্থিত ফুটবলপ্রেমী দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল চারপাশ। মাঠের চিরন্তন দ্বৈরথ যেন এক অদ্ভুত নান্দনিকতায় রূপ নিয়েছিল যুক্তির টেবিলে।

এই মুখর সন্ধ্যাকে আরও প্রাণবন্ত করতে এবং তার্কিকদের উৎসাহ দিতে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের একঝাঁক প্রিয় মুখ:
আব্দুল্লাহ বিন জাহিদ (সভাপতি, গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা)
নাফিজ শাহরিয়ার বাঁধন (ছাত্র উপদেষ্টা, গ্রীন ভয়েস, কারমাইকেল কলেজ শাখা)
আরমান আলী (সেক্রেটারি, গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা)
তাসবিউল হাবিব নিশাদ (সহ-সাংগঠনিক সম্পাদক)
তাসনিমা তাবাসসুম (দীপালোক বিষয়ক সম্পাদক)
মোরসালিন সাকিব (দীপালোক বিষয়ক উপ-সম্পাদক)
আলিফ আর রহমান স্বপ্নীল (পাঠচক্র সম্পাদক)
মিতানুর মুক্তা (উপ-সম্পাদক)
এছাড়াও সংগঠনের অন্যান্য স্তরের দায়িত্বশীল শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন।

যুক্তির এই মহাযুদ্ধে ট্রফি যার পক্ষেই যাক না কেন, দিনশেষে জয় হয়েছে সৌহার্দ্য, যুক্তি আর বন্ধুত্বের। যারা যুক্তির মঞ্চে উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করে তুলেছেন, তাদের সবাইকে গ্রীন ভয়েস, বেরোবি শাখার পক্ষ থেকে অন্তহীন কৃতজ্ঞতা।

গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাংগঠনিক আলোচনা সভা সম্পন্ন।আজ ১৫ জুন রোজ সোমবার গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি ...
15/06/2026

গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাংগঠনিক আলোচনা সভা সম্পন্ন।

আজ ১৫ জুন রোজ সোমবার গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সার্বিক সমস্যাবলী সমাধানের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক,
মোঃ রবিউল ইসলাম রুবেল

গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি,
মোঃ নূরনবী সরকার
সাধারণ সম্পাদক,
তহ্নি বণিক
সাংগঠনিক সম্পাদক,
মোঃ সাদমান হাফিজ স্বপ্ন

গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি,
মোঃ আবু রায়হান জাকারিয়া
সাধারণ সম্পাদক,
মোঃ লাভলু ইসলাম
সাংগঠনিক সম্পাদক,
মোঃ জাহিদ হাসান আকাশ

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি,
সরফরাজ সৌরভ

এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার কার্যকরী সদস্যবৃন্দ।

সকলের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয় আজকের এই আলোচনা সভা।

“পাঠে প্রজ্ঞা, বিশ্লেষণে বোধ —দীপালোকে বেড়ে উঠুক জ্ঞানের ক্ষুধ"📖এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববি...
14/06/2026

“পাঠে প্রজ্ঞা, বিশ্লেষণে বোধ —
দীপালোকে বেড়ে উঠুক জ্ঞানের ক্ষুধ"📖

এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ১৩ জুন,২০২৬ শনিবার আয়োজন করেছে গ্রীন ভয়েস-এর অন্যতম অঙ্গসংগঠন ‘দীপালোক – পাক্ষিক বই পর্যালোচনার আসর’ 📚

এবারের আসরে আলোচ্য বইগুলো ছিল:

📘আলালের ঘরের দুলাল:পর্যালোচনায় ইয়াসমিন আক্তার।
📙আরেক ফাল্গুণ:পর্যালোচনায় আসমিনা আক্তার তাসপিয়া।
📗আসমান:পর্যালোচনায় খাদিজা আক্তার জয়নব
📕অপেক্ষা:পর্যালোচনায় রুকাইয়া স্নেহা

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ তাসবিউল হাবীব নিশাদ,দীপালোক বিষয়ক সম্পাদকগণ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

জ্ঞানচর্চা ও পাঠ-সংস্কৃতির বিকাশই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।বইপ্রেমে গড়ে উঠুক সচেতন, সংস্কৃতিমনা আগামী প্রজন্ম।

আজ ১৪ই জুন, 'বিশ্ব রক্তদাতা দিবস'। একটি সুস্থ পরিবেশ যেমন আমাদের সুন্দরভাবে বাঁচতে শেখায়, তেমনি আপনার দেওয়া এক ব্যাগ রক্...
14/06/2026

আজ ১৪ই জুন, 'বিশ্ব রক্তদাতা দিবস'। একটি সুস্থ পরিবেশ যেমন আমাদের সুন্দরভাবে বাঁচতে শেখায়, তেমনি আপনার দেওয়া এক ব্যাগ রক্ত একটি মুমূর্ষু প্রাণকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবনের নিশ্চয়তা। মানুষের জীবনের যেকোনো সংকটে পাশে থাকতে ‘গ্রীন ভয়েস’ সবসময় দায়বদ্ধ।

​বিশ্ব রক্তদাতা দিবসে ‘গ্রীন ভয়েস’ (পরিবেশবাদী যুব সংগঠন)-এর পক্ষ থেকে সকল নিঃস্বার্থ ও স্বেচ্ছাসেবী রক্তদাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা।

​আসুন, নিজে রক্ত দিই এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করি।

​ #বিশ্ব_রক্তদাতা_দিবস #রক্তদান #স্বেচ্ছাসেবী #গ্রীন_ভয়েস

নাটোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রীন ভয়েসঃনাটোরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে...
13/06/2026

নাটোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রীন ভয়েসঃ

নাটোরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে চারটায় নাটোর রাজবাড়ীর বড় তরফ প্রাসাদ প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, নাটোর শহর শাখা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক হালিমা তুজ সাদিয়া গুঞ্জন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা হাশিম কবীর মুকুল, উপদেষ্টা সৈয়দ মাসুম রেজা, সংগঠনটির সদস্য ত্রয়ী, মাইদুল, নুর হোসেন, ঋত্বিক, শিশির কুমার রায়, হামিম প্রমুখ।

গ্রীন ভয়েস নাটোর শহর শাখার সদস্য সৈয়দ রাকিবুল রহমান মিলনের সঞ্চালনায় উপদেষ্টা হাশিম কবীর মুকুল তাঁর বক্তব্যে বলেন, ‘পৃথিবীতে প্রতিনিয়ত যেমন প্রাণীর সংখ্যা বাড়ছে সেহেতু বাড়ছে কার্বন ডাই অক্সাইড। অপরদিকে বাড়ছে অক্সিজেনের চাহিদা। আবার শিল্পায়নের কারণেও পরিবেশে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা বৃদ্বি পেলেন বাড়ছে না গাছের সংখ্যা, বরং বৃক্ষ নিধন বেড়েই চলেছে। তাই আমাদের বিশ্ব প্রকৃতিকে বাঁচাতে প্রচুর পরিমাণে বৃক্ষরোপন করা জরুরী।’

উপদেষ্টা সৈয়দ মাসুম রেজা বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের দিনেই শুধু নয়, আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের নিজেদের আশেপাশের পরিবেশকে আমাদের বাসযোগ্য করে গড়ে তোলার চর্চা নিজেদেরকেও করতে হবে, সেইসাথে সমাজের সকল স্তরের মানুষের মাঝেও এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে।

এছাড়াও অন্যান্য বক্তারা তাদের ব্যক্তিগত জীবনে নিজেদের পরিবেশ এর যত্ন নেয়া ও নাটোর শহরের সামগ্রিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে উদ্বুদ্ধ করতে সচেষ্ট থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে সংগঠটির সকলের অংশগ্রহণে প্রায় বিশটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন সমাপ্ত হয়।

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ কর...
11/06/2026

শব্দদূষণ বর্তমান সময়ের অন্যতম একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষ করে যত্রতত্র ও উচ্চমাত্রার হর্ন ব্যবহারের ফলে আমাদের শ্রবণশক্তি লোপ পাওয়ার পাশাপাশি নানাবিধ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

​এই ভয়াবহতা রোধে এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে— পরিবেশ অধিদপ্তর (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)-এর ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর অধীনে এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর সহযোগিতায় আজ (১১ জুন) রাজধানীর গুলশান-২ চত্বর এলাকায় আয়োজিত হলো "শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইন"-এর ৫ম এবং সমাপনী দিন। আজকের সফল আয়োজনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটলো ৫ দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইনের।

​সমাপনী দিনেও গ্রীন ভয়েসের একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ ও পরিবেশকর্মী অত্যন্ত সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজ করেন:

​🚏 রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে "অযথা হর্ন বাজানো নিষেধ" সম্বলিত সচেতনতামূলক স্টিকার যুক্ত করেন।

📄 সাধারণ মানুষ, চালক এবং পথচারীদের মাঝে শব্দদূষণের কুফল ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

🪧 প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অযথা হর্ন না বাজানোর জন্য চালকদের প্রতি বিনীত আহ্বান জানান।

​ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শব্দদূষণমুক্ত বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা আমাদের প্রতিদিনের। আসুন, সচেতন হই। অযথা হর্ন বাজানো থেকে নিজে বিরত থাকি এবং অন্যকেও বিরত থাকতে উৎসাহিত করি। একটি সুস্থ ও শান্ত পরিবেশ বিনির্মাণে আপনার একটি সচেতন পদক্ষেপই পারে বড় পরিবর্তন আনতে।

​"আসুন, শব্দদূষণ প্রতিরোধ করি
সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি।"

Address

5/2, Block-E, Lalmatia, Mohammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice-গ্রীন ভয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Green Voice-গ্রীন ভয়েস:

Share