19/08/2026
গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার নবীনবরণ অনুষ্ঠিত।
১৯ আগস্ট ২০২৬, বুধবার দুপুর ১২টায় গ্রীন ভয়েস, তেজগাঁও কলেজ শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণে এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় গ্রীন ভয়েসের মূল লক্ষ্য, পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের ভূমিকা এবং সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
সংগঠনের সদস্য ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের মাননীয় অধ্যক্ষ ও গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার প্রধান উপদেষ্টা জনাব শামিমা ইয়াসমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব রফিকুল আলম, উপাধ্যক্ষ জনাব মোঃ নূরনবী এবং উপদেষ্টা শিক্তা দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বায়ক জনাব আলমগীর কবির, সহ-সমন্বায়ক হুমায়ুন কবীর সুমন, আরিফুর রহমান ও শাকিল কবির সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।