17/01/2026
পাবলিক হেলথ ইনফরমেটিক্স ফাউন্ডেশন (PHIF) কর্তৃক ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে আগারগাঁওয়ের জায়তুন রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting – AGM) অনুষ্ঠিত হয়।
সভায় PHIF-এর চেয়ারম্যান লিলি অ্যান্থানিয়া গোমেজ সভাপতিত্ব করেন। এছাড়াও সভায় সেক্রেটারি জেনারেল, এক্সিকিউটিভ কমিটির (EC) সদস্যবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের কার্যক্রম প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্যগণ জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ও জরুরি (burning) বিষয়সমূহ চিহ্নিত করে ২০২৬ সালে এসব ক্ষেত্রে কার্যক্রম গ্রহণের পরামর্শ প্রদান করেন। সভাকালে PHIF সংস্থার তহবিল সংগ্রহ (fundraising) এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব (sustainability) নিশ্চিতকরণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়।
২০১৬ সাল থেকে PHIF বাংলাদেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে আসছে। সংস্থাটি কমিউনিটির দুর্গম ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু স্বাস্থ্যসেবা, অনলাইন স্বাস্থ্য পরামর্শ, এবং বাংলাদেশ সরকারের (GoB) সমান্তরালে ভিটামিন-এ ও মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
আট বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার ভিত্তিতে PHIF জনস্বাস্থ্য ক্ষেত্রে অ্যাকশন রিসার্চ, স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন, প্রশিক্ষণ পরিচালনা, প্রস্তাবনা (proposal) উন্নয়ন এবং কারিগরি সহায়তা প্রদানে সুদৃঢ় দক্ষতা অর্জন করেছে।
The Annual General Meeting (AGM) of the Public Health Informatics Foundation (PHIF) was held on 16 January 2026 at Zaytun Restaurant, Agargaon.
The meeting was chaired by PHIF Chairperson Ms. Lily Anthania Gomez. The Secretary General, Dr. Rezaul Karim (Real), along with members of the Executive Committee (EC), General Body members, and respected members of the Advisory Committee, were also present at the meeting.
During the meeting, the activity report and financial report for the fiscal year July 2024 to June 2025 were presented and discussed in detail.
The esteemed members of the Advisory Committee identified several critical and pressing (burning) public health issues and provided valuable recommendations for undertaking relevant initiatives in 2026. In addition, several important action plans and strategic measures were formulated to strengthen PHIF’s fundraising efforts and ensure the organization’s long-term sustainability.
It is noteworthy that since 2016, PHIF has been working in partnership with various local and international organizations across Bangladesh. The organization has been implementing primary healthcare services, eye care services, online health consultations, and Vitamin A and micronutrient supplementation programs in parallel with the Government of Bangladesh (GoB), particularly targeting hard-to-reach and vulnerable populations.
With more than eight years of experience, PHIF has developed strong expertise in the public health sector, particularly in action research, health program implementation, training facilitation, proposal development, and the provision of technical support.