সূর্য সেন বিতর্ক ধারা

Call Directions Contact the organization

সূর্য সেন বিতর্ক ধারা "বিতর্ক ধারায় ঘুচবে তিমির"
সূর্য সেন বিতর্ক ধারা, মাস্টারদা' সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

📌ঘরে বাইরে বিতর্ক ২০২৬📌প্রস্তাবনা:  এই সংসদ বিশ্বাস করে, ধর্মীয়ভাবে রক্ষণশীল সমাজে জাতীয় উৎসবগুলোকে সম্পূর্ণ "ধর্মনিরপেক...
13/08/2026

📌ঘরে বাইরে বিতর্ক ২০২৬📌

প্রস্তাবনা: এই সংসদ বিশ্বাস করে, ধর্মীয়ভাবে রক্ষণশীল সমাজে জাতীয় উৎসবগুলোকে সম্পূর্ণ "ধর্মনিরপেক্ষ" তকমা দেওয়ার চেয়ে "সর্বজনীন ধর্মীয় অংশীদারিত্ব" হিসেবে প্রচার করা সামাজিক সংহতির জন্য বেশি কার্যকর।

সরকারি দল : সূর্য সেন বিতর্ক ধারা।
বিরোধী দল : মুহসিন হল ডিবেটিং ক্লাব।

রথী-মহারথীদের যুক্তি-তর্কের এই দ্বৈরথে সবাইকে সাদর আমন্ত্রণ

সময়: রাত ৯ টা ।
তারিখ: ১৩ আগস্ট (বৃহস্পতিবার)
স্থান: সূর্য সেন বিতর্ক ধারার কক্ষ।


#ঘরে_বাইরে_বিতর্ক

31/07/2026

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সূর্য সেন বিতর্ক ধারার সদস্য সংগ্রহ সপ্তাহের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে।

নতুন সময়সূচি: ২৫ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬

প্রতিদিন রাত ৯টা থেকে ১০টা।

যুক্তি, চিন্তা ও নেতৃত্বের এই সুন্দর যাত্রায় আপনিও যুক্ত হতে পারেন। আগ্রহী সবাইকে নির্ধারিত সময়ে সদস্য হওয়ার আন্তরিক আমন্ত্রণ।

অস্তিত্বে থাকুক দ্বিমত, মশালে জ্বালো বিপ্লবী স্লোগান।বচনে থাকুক যুক্তি, মিছিলে চলুক বিতর্কের জয়গান!একটি শক্তিশালী যুক্তি...
23/07/2026

অস্তিত্বে থাকুক দ্বিমত, মশালে জ্বালো বিপ্লবী স্লোগান।
বচনে থাকুক যুক্তি, মিছিলে চলুক বিতর্কের জয়গান!

একটি শক্তিশালী যুক্তি বদলে দিতে পারে একটি চিন্তা, আর একটি সুস্থ বিতর্ক গড়ে তুলতে পারে সচেতন নেতৃত্ব।

আমাদের এবারের আয়োজন সূর্য সেন বিতর্ক ধারার নবীন তরুণ প্রাণদের নিয়ে। যাদের সামনে রয়েছে যুক্তি তর্ক দিয়ে পৃথিবী জয় করার অনাগত ভবিষ্যত।

"বিতর্ক ধারায় ঘুচবে তিমির" এই মূলমন্ত্রকে ধারণ করে সূর্য সেন বিতর্ক ধারা বাংলাদেশের বিতর্ক অঙ্গনে সাফল্যের সাথে এগিয়ে চলেছে বছরের পর বছর। সূর্য সেন বিতর্ক ধারা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জন্ম দিয়েছে অনেক রথী মহারথী বিতার্কিক আর সেই যাত্রা পথের শুরুটা হয় বিতর্ক ধারাতে সদস্য হওয়া এবং বিতর্কে অংশগ্রহণ করার মাধ্যমে।

আর তাই নবীনদের কালজয়ী এই তর্ক যাত্রার স্বপ্ন নিয়ে আমরা এবারে আয়োজন করতে যাচ্ছি, "সদস্য সংগ্রহ সপ্তাহ, বিতর্ক কর্মশালা ও অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬"।

সময়: ২৫-৩০ জুলাই ২০২৬ রাত ৯ টা থেকে ১০ টা
স্থান: সূর্য সেন বিতর্ক ধারা কক্ষ

সূর্য সেন বিতর্ক ধারার সদস্য হলে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে :

১. বিতর্ক কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
২. অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ ও সার্টিফিকেট প্রাপ্তির সুযোগ।
৩. বিটিভি বিতর্ক সহ বিভিন্ন জাতীয় ও আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় সূর্য সেন বিতর্ক ধারার প্রতিনিধিত্ব করার সুযোগ।
৪. নিয়মিত সাপ্তাহিক সেশনে অংশগ্রহণ করে চিন্তা পরিশীলিত করা ও বিতর্ক চর্চার সুযোগ।

সূর্য সেন বিতর্ক ধারার সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হাসান ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ ২০২৬-২৭ এ...
13/07/2026

সূর্য সেন বিতর্ক ধারার সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হাসান ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ ২০২৬-২৭ এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সূর্য সেন বিতর্ক ধারা সাজিদ হাসানকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা।

এসএসবিডি বিশ্বাস করে তাঁর এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে এবং সূর্য সেন বিতর্ক ধারাকে ঢাবি তথা দেশের জাতীয় বিতর্ক অঙ্গনে আরো উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থাপন করবে। এই অনন্যসাধারণ অর্জনে সূর্য সেন বিতর্ক ধারার বিতার্কিক ও কার্যনির্বাহী পর্ষদের সকল সদস্য আজ সাজিদ হাসানকে অভিনন্দন জানিয়ে এক প্রীতি অনুষ্ঠানের আয়োজন করে। এই অর্জন নিঃসন্দেহে সূর্য সেন বিতর্ক ধারার জন্য এক মাইলফলক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে সমাদৃত হবে।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত কে সূর্য সেন ব...
30/06/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাজিদ হাসান ও সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত কে সূর্য সেন বিতর্ক ধারার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সূর্য সেন বিতর্ক ধারা প্রত্যাশা করে নবনির্বাচিত নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে আরো এগিয়ে নেবে এবং হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্কের উৎকর্ষ বৃদ্ধিতে অবদান রাখবে।

তাঁদের এই যাত্রায় সূর্য সেন বিতর্ক ধারা যেকোনো সাহায্য করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। ডিইউডিএস এর নবযাত্রায় এসএসবিডির পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা।

সূর্য সেন বিতর্ক ধারা'র পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে ঈদ-উল-আজহা-এর শুভেচ্ছা।
27/05/2026

সূর্য সেন বিতর্ক ধারা'র পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে ঈদ-উল-আজহা-এর শুভেচ্ছা।

Health Economics Debating Club কর্তৃক  আয়োজিত HEDC Debaters League 1.0 এ সূর্য সেন বিতর্ক ধারার দুইজন বিতার্কিক যথাক্রমে...
16/05/2026

Health Economics Debating Club কর্তৃক আয়োজিত HEDC Debaters League 1.0 এ সূর্য সেন বিতর্ক ধারার দুইজন বিতার্কিক যথাক্রমে, Meheraj Hasan Shishir ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং Mohammad Soayb বিতর্কে চ্যাম্পিয়ন টিমের সদস্য হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। সূর্য সেন বিতর্ক ধারার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা 🤎

একুশে ডিবেটিং ক্লাব (EDC) কর্তৃক আয়োজিত চতুর্দশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬   এ সূর্য সেন  বিতর্ক ধারা প্রি-...
17/04/2026

একুশে ডিবেটিং ক্লাব (EDC) কর্তৃক আয়োজিত চতুর্দশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ এ সূর্য সেন বিতর্ক ধারা প্রি- সেমিফাইনালে যাত্রা শেষ করেছে। দলের হয়ে বিতর্ক করেছেন শিশির, আলভী এবং সামি। তাদেরকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা 🤎

16/04/2026
যাদের আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা!
25/03/2026

যাদের আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা!

Address

Master Da Surja Sen Hall, University Of Dhaka
Dhaka
1000

Opening Hours

Tuesday 21:00 - 12:00
Friday 21:00 - 12:00

Telephone

+8801792887594

Website

Alerts

Be the first to know and let us send you an email when সূর্য সেন বিতর্ক ধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সূর্য সেন বিতর্ক ধারা:

Shortcuts

Share