01/04/2025
Alarming
গত বেশ কিছু দিন ধরে প্রতি রাতে ঢাকা শহরের পূর্ব দিকের বড় একটি অংশ জুড়ে বিষাক্ত ধোয়ার কারনে জীবন যাত্রা ব্যহত হয়েছিল। সবাই ভাবছিলো এই বিষাক্ত ধোয়া কোত্থেকে আসছে।
অবশেষে এর উৎসের সন্ধান পাওয়া গেছে :-
মান্ডা গ্রীন মডেল টাউন এর পেছনে সামাদ নগর এলাকার কাছে অবস্থিত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর আন্ডারে সব থেকে বৃহৎ ময়লার ভাগাড়ে প্রতিদিন নিয়মিত আগুন দিয়ে ময়লা ও রাসায়নিক ক্ষতিকর বর্জ্য পোড়ানো হয়। শুধু তাই নয় সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে এখানে অনেকগুলো পুরাতন ব্যাটারী পুড়িয়ে শীশা সংগ্রহ করার অধৈধ কারখানা গড়ে উঠেছে,এই কারখানাগুলোতে সারারাত পুরাতন ব্যাটারী পোড়ানো হয় এবং তখন এর আগুন ৩০ ফিট পর্যন্ত উপরে উঠে আসে এবং তখন তা থেকে প্রচুর বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হয়ে পুরো এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠে।
এতে করে আশে পাশের এলাকা গুলো যেমন:- রামপুরা, বনশ্রী, যাএাবাড়ী,ডেমরা, বাসাবো, মুগদা, মান্ডা, সবুজবাগ (কদমতলা -রাজারবাগ) এবং খিলগাও থানা এলাকার বায়ু ভয়াবহ ভাবে বিষাক্ত হচ্ছে এতে কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাস দিয়ে ভরিয়ে দেয়া হচ্ছে পরিবেশ ।
প্রতিদিন গভীর রাতে বাহিরে আকাশে তাকালে এর প্রতিক্রিয়া নজরে আসবে। যাদের ঠান্ডা বা শাস্বকষ্ট তারা রাতে জ্বানালা খোলা রাখলেই বুঝতে পারবেন নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে ভয়াবহ ক্যান্সার এর ঝুঁকি।
যা আমাদের দিনে দিনে অনেক ক্ষতি করছে সবাই দেখতেছি বুঝতেছি কিন্তু পদক্ষেপ নিচ্ছি না 🚫🚯
🚹 এতবড় এরিয়া তে এত লাখ লাখ মানুষ থাকে অথচ সংশ্লিষ্ট মহলের আমাদের জীবনের কোনো পরোয়া নেই।প্রশাসন কোন পদক্ষেপ না নিয়ে একদম চুপ🤫 দক্ষিন সিটি কর্পোরেশন চুপ। কিন্ত আশেপাশের সবাই চুপ কেন? আপনার এবং আপনার পরিবারের জীবনের কি কোন মূল্য নেই?
আওয়াজ তুলুন প্রতি এলাকায় 📢✋🏻
আমাদের শ্বাস নেয়ার অধিকার কেড়ে নেয়া হচ্ছে।