04/03/2026
আলহামদুলিল্লাহ 🌙
পবিত্র মাহে রমজান উপলক্ষে Rotary Club of Banani Model Town-এর উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ১৬০টি পরিবারের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে ঢাকা (ধানমন্ডি) ও চাঁপাইনবাবগঞ্জে।
এই কর্মসূচির আওতায় চাল, ডাল, তেল, ছোলা, খেজুর, চিনি, ট্যাং, আলু ইত্যাদি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি যেন এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এবং সবার রোজা, ইবাদত ও দান-সদকাহ কবুল করেন। আমীন।
এই মানবিক প্রকল্পে যারা আন্তরিকভাবে সহযোগিতা ও সমর্থন প্রদান করেছেন, সেই সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।