Shojag Coalition

Shojag Coalition Coalition of 3 NGOs named BLAST, Christian Aid and Naripokkho is to eliminate GBV in RMG industry.

Shojag is the name of an Initiative to End Gender-based Violence in Garment Industries of Bangladesh. This Global Fund for Women funded project based initiative is being taken by a coalition of BLAST, BRAC-HRLS, Christian Aid, Naripokkho and SNV netherlands.

17/12/2024
আজ ১২ ডিসেম্বর ২০২৪ হোটেল লেক ক্যাসেল, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো পোশাক শিল্পে নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি প...
12/12/2024

আজ ১২ ডিসেম্বর ২০২৪ হোটেল লেক ক্যাসেল, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো পোশাক শিল্পে নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি প্রকল্পের আওতায় সজাগ কোয়ালিশনের পক্ষে নারীপক্ষ আয়োজিত “কারখানার শীর্ষ ব্যবস্থাপনা সভা“।
সভার উদ্দেশ্য ছিল নারী কর্মীদের ক্ষমতায়ন: অর্জন এবং টেকসই ফলাফল পর্যালোচনা।

সভায় ক্রিশ্চিয়ান এইড, ব্লাস্ট ও নারীপক্ষ’র প্রতিনিধি ও কর্মী সহ মোট ৫৪ জন অংশগ্রহণ করেন।

সভায় উদ্বোধনী বক্তব্য দেন নুজহাত জাবিন, কান্ট্রি ডিরেক্টর, সিএ, স্বাগত বক্তব্য রাখেন মিস আনজুম নাহিদ চৌধুরী, প্রকল্পের বিস্তারিত অর্জন তুলে ধরেন প্রকল্প পরিচালক রওশন আরা। এছাড়া, মাহীন সুলতান, সজাগ কোয়ালিশনের টিম লিডার, তৈরি পোশাক শিল্পে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলা এবং লিঙ্গ সমতার প্রচারের লক্ষ্যে কারখানা এবং কমিউনিটি, কারখানার প্রতিনিধি এবং সিএসও সদস্যরা এখন পর্যন্ত গৃহীত অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি প্রকল্প শেষে সজাগের কাজকে কীভাবে এগিয়ে নেয়া যায় তার ভবিষ্যতের পরিকল্পনাও ব্যবস্থাপকদের সাথে পর্যালোচনা করেন।

সজাগ কোয়ালিশন এর পক্ষে নারীপক্ষ আয়োজিত এয়াডভোকেসি এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান
30/10/2024

সজাগ কোয়ালিশন এর পক্ষে নারীপক্ষ আয়োজিত এয়াডভোকেসি এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান

সজাগ কোয়ালিশন পক্ষে নারীপক্ষ আয়োজিত মধ্যসারীর কর্মকর্তা দের সাথে নারীর উপর সহিংসতা, যৌন হয়রানি প্রতিরোধ ও মনোসামাজিক কাউ...
24/10/2024

সজাগ কোয়ালিশন পক্ষে নারীপক্ষ আয়োজিত মধ্যসারীর কর্মকর্তা দের সাথে নারীর উপর সহিংসতা, যৌন হয়রানি প্রতিরোধ ও মনোসামাজিক কাউন্সিলিং উপর প্রশিক্ষণ হয়। ৬ টা ফ্যক্টরি র প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

পোশাক শিল্পে নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি প্রকল্পের অধীনে ২৯ সেপ্টেম্বর ২০২৪, স্থান: হোটেল আমারি গুলশান ঢাকায় টপ ম্...
30/09/2024

পোশাক শিল্পে নারী শ্রমিকের ন্যায্যতা প্রাপ্তি প্রকল্পের অধীনে ২৯ সেপ্টেম্বর ২০২৪, স্থান: হোটেল আমারি গুলশান ঢাকায় টপ ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হলো। সভায় সজাগ—কোয়ালিশনের পার্টনার ক্রিস্টিয়ান এইড, ব্লাস্ট ও ও নারীপক্ষ সহ বিভিন্ন কারখানার টপ ম্যানেজমেন্ট উপস্থিত ছিলেন। সভায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু, ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিসেক্টর নুজহাত জেবিন, সজাগ কোয়ালিশনের পার্টনার ব্লাস্ট এর পরিচালক (আইন) মোঃ বরকত আলী, গার্মেন্টস খাতের অন্যতম বায়ার সুমাইয়া সুচি, টিম লিডার, সিএসআর বিভাগ, বাংলাদেশ রিজিওনাল অফিস ভার্নার গ্রুপ এবং মার্কস এন্ড স্পেন্সারের সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন সজাগ কোয়ালিশনের টিম লিডার মাহীন সুলতান। প্রকল্প পরিচিতি তুলে ধরেন রওশন আরা প্রকল্প পরিচালক।

সভার উদ্দেশ্যে ছিল কারখানার বেস্ট প্রাকটিস গুলোর উদাহরণ তুলে ধরা এবং বিভিন্ন কোম্পানির মধ্যে প্রকল্পের প্রাতিষ্ঠানিকীকরণের সম্ভাব উপায় নিয়ে আলোচনা।

স্বাগত বক্তব্যে ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুহাত জেবিন এই প্রকল্পের সবচেয়ে বড় দুটি অর্জন হলো: সজাগ সাথী এবং কমপ্লেইন কমিটির বিষয়টি সকলের উদ্দেশ্যে তুলে ধরেন এবং প্রসংশা করেন।

নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার জন্য কারখানা এবং অংশীদারদের কাছ থেকে বেস্ট প্রাকটিস অনুশীলন বিষয়ক অধিবেশনটি সঞ্চালনা করেন সজাগ কোয়ালিশনের টিম লিডার মাহীন সুলতান। এই অধিবেশনে তিনি নিম্নোক্ত ৫টি বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনার জন্য বিভিন্ন কারখানার ৫ জনকে আহ্বান জানান।

১) কারখানার ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে যৌন হয়রানির ধারণা এবং কারখানার নিজস্ব মৌলিক প্রশিক্ষণ মডিউলগুলো একত্রীকরণ বিষয়ে আলোচনা করেন জনাব সাব্রিনা শর্মি, ম্যানেজার এইচআর এবং অ্যাডমিন কমপ্লায়েন্স, হান্নান গ্রুপ।

২) যৌন হয়রানি মোকাবেলার জন্য নন—জুডিশিয়াল অভিযোগ প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং ব্যবসা ও মানবাধিকার বিষয়ে ইউএনজিপির একীকরণ বিষয়ে আলোচনা করেন জনাব জাকির আহমেদ, ম্যানেজার এইচআর, ক্রিস্টাল মার্টিন অ্যাপারেল বাংলাদেশ।

৩) বিভিন্ন কারখানা কমিটিতে শ্রমিকদের নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন জনাব মোঃ হাসানুজ্জামান, হেড অব এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স, (ডিজিএম) কটন ক্লাব।

৪) সজাগ সাথীরা অন্যান্য পরিষেবার এবং রেফারেল প্রদানে সক্ষমতার বিষয়ে আলোচনা করেন জনাব রবিউল ইসলাম, সিনিয়র এজিএম, এইচআর অ্যাডমিন এবং কমপ্লায়েন্স: বিকন নিটওয়্যার লিমিটেড।

৫) শ্রমিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা উদ্বেগ বিষয়ে আলোচনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি: রিনা হালিম।

এছাড়া, কারখানায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করছেন: সুমাইয়া সুচি, টিম লিডার, সিএসআর বিভাগ, ভার্নার গ্রুপ এবং সারওয়ার হোসেন, মার্কস অ্যান্ড স্পেনসার।

সম্ভাব্য প্রাতিষ্ঠানিকীকরণ এবং বেস্ট প্রাকটিস নিয়ে আলোচনা করেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিসেক্টর নুজহাত জেবিন।

সবশেষে দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু সজাগ সাথীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারার আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ দিয়ে আলোাচনা শেষ করেন।

২৭_২৮ আগষ্ট ২০২৪ হোপ ফাউন্ডেশন সাভার আয়োজন করা হয় হাইকোর্ট এর নীতিমালা অনুযায়ী অভিযোগ কমিটির সাথে সভা। সজাগ কোয়ালিশন এর ...
29/08/2024

২৭_২৮ আগষ্ট ২০২৪ হোপ ফাউন্ডেশন সাভার আয়োজন করা হয় হাইকোর্ট এর নীতিমালা অনুযায়ী অভিযোগ কমিটির সাথে সভা। সজাগ কোয়ালিশন এর পক্ষে নারীপক্ষ এই সভার আয়োজন করে।এখানে ৯ পোশাক কারখানা র প্রতিনিধিদের সাথে সভা করা হয় এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে।

সজাগ কোয়ালিশন এর পক্ষে নারীপক্ষ আয়োজিত অভিযোগ কমিটির সাথে সভার আয়োজন করা হয় ১৮ আগষ্ট ২০২৪ ছুটি রিসোর্ট, গাজীপুর। এখানে ৬...
19/08/2024

সজাগ কোয়ালিশন এর পক্ষে নারীপক্ষ আয়োজিত অভিযোগ কমিটির সাথে সভার আয়োজন করা হয় ১৮ আগষ্ট ২০২৪ ছুটি রিসোর্ট, গাজীপুর। এখানে ৬ টি ফ্যক্টরি র প্রতিনিধিরা অংশগ্রহণ করে। ব্লাস্ট,খ্রিস্টান এইড এবং নারীপক্ষের প্রতিনিধি উপ্সথিত ছিল।

Address

House-75, Rangs Nilu Square, Road-5/A And Satmasjid Road, Dhanmondi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shojag Coalition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shojag Coalition:

Share