09/05/2026
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (𝐀𝐧𝐭𝐢𝐛𝐢𝐨𝐭𝐢𝐜 𝐑𝐞𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐜𝐞)🦠 ঠেকাতে জাতীয় সচেতনতা কর্মসূচির দাবি
একসময় সাধারণ ইনফেকশন ভালো করার জন্য যে অ্যান্টিবায়োটিক যথেষ্ট ছিল, আজ অনেক ক্ষেত্রেই সেই ওষুধ কাজ করছে না। ধীরে ধীরে জীবাণুগুলো ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। এটিই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।
সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই সমস্যার বড় একটা কারণ আমাদের অসচেতনতা। প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক খাওয়া, সামান্য সর্দি-কাশিতে অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার, কিংবা পুরো কোর্স শেষ না করা—এসব অভ্যাস ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
এভাবে চলতে থাকলে এমন সময় আসতে পারে, যখন সাধারণ সংক্রমণও সহজে চিকিৎসা করা সম্ভব হবে না। ছোট একটি অপারেশন বা সাধারণ ইনফেকশনও হয়ে উঠতে পারে প্রাণঘাতী।
এই পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
জনস্বার্থে আমাদের দাবি—
✔️ BMDC রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধ করা।
✔️ ফার্মেসিতে মনিটরিং ও আইন প্রয়োগ আরও শক্তিশালী করা।
✔️ জাতীয় পর্যায়ে নিয়মিত AMR সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।
✔️ হাসপাতাল ও কমিউনিটিতে Infection Prevention ব্যবস্থা জোরদার করা।
✔️ মানুষ, প্রাণী ও পরিবেশকে একসাথে বিবেচনায় এনে 𝐎𝐧𝐞 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 approach বাস্তবায়ন করা।
এটি শুধু স্বাস্থ্যখাতের বিষয় নয়, এটি আমাদের সবার নিরাপত্তার প্রশ্ন।
অ্যান্টিবায়োটিককে কার্যকর রাখতে হলে আজই সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে।
✊ 𝑆𝑎𝑣𝑒 𝐴𝑛𝑡𝑖𝑏𝑖𝑜𝑡𝑖𝑐𝑠 𝐵𝑒𝑓𝑜𝑟𝑒 𝑇ℎ𝑒𝑦 𝑆𝑡𝑜𝑝 𝑆𝑎𝑣𝑖𝑛𝑔 𝑈𝑠.