Bangladesh Diploma Medical Private Practitioners Association -bdmppa

Bangladesh Diploma Medical Private Practitioners Association -bdmppa স্বাস্থ্য সেবা ঐক্য প্রগতি

30/03/2025

সকলকে "বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন(বিডিএমপিপিএ)"কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর পক্ষ জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

"ঈদ মোবারক"

 #শুভেচ্ছা বার্তাসাধারণ সম্পাদক বিডিএমপিপিএ,কেকাপ,ঢাকা। #বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার্স এসোসিয়েশন(বিডি...
25/03/2025

#শুভেচ্ছা বার্তা
সাধারণ সম্পাদক
বিডিএমপিপিএ,কেকাপ,ঢাকা।

#বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার্স এসোসিয়েশন(বিডিএমপিপিএ),কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

#শুভেচ্ছান্তেঃ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার্স এসোসিয়েশন(বিডিএমপিপিএ),কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ,ঢাকা।

20/03/2025

#বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিডিএমপিপিএ) এর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ০১/০৩/২০২৫ ইং থেকে ০৩ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কার্যনির্বাহী পরিষদ এর অনুমোদন দেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক
বিডিএমপিপিএ, কেকাপ,ঢাকা।

13/03/2025

#বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি বিরূপ প্রতিক্রিয়া আপাতত বন্ধ রাখুন।ইনশাআল্লাহ সময় কথা বলবে,সবাই তীব্র থেকে তীব্র আন্দোলন প্রস্তুতি গ্রহণ করুন।NDF এবং DAB ই একমাত্র বাংলাদেশের পেশাজীবি নয়!হয়তোবা তাদের অনেক অর্থ,শক্তি আছে তাই বলে তাঁরাই বাংলাদেশ নয়।সুতরাং, আমরা তাদের সবাই সাথেই আলোচনা করা চেষ্টা করবো (ইনশাআল্লাহ)।আমাদের মূল বক্তব্য এবং তাদের মূল বক্তব্য নিয়ে পরস্পরের সাথে আলোচনা হতে হবে।আমরা DAB এবং NDF নেতাদের সাথে আলোচনা করবো এমনকি মূল দলের শীর্ষ পর্যায়ে আলোচনা করার চেষ্টা করবো (ইনশাআল্লাহ)।আলোচনার পরিপেক্ষিতে তাদের বক্তব্য পর আমরা এই জনগোষ্ঠী সিদ্ধান্ত নিবো আগামী নির্বাচনসহ, অন্যান্য বয়কটের।দীর্ঘ ৪৯ বছর পর্যন্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে আসলাম আমরা,আজ আমরা দক্ষ জনবহুল হয়েও হয়ে গেলাম দেশের স্বাস্থ্য বা চিকিৎসা সেবার ক্ষতিকারক।এর জবাব রাষ্ট্রে নিশ্চিত দিতে হবে (ইনশাআল্লাহ)।যে যে দল করেন না কেন!কোন দল যদি আমার পেশাদারিত্ব এবং অস্তিত্ব নিয়ে টানাটানি করেন,তবে তাকে বর্জন বা পরিত্যাগ করার শ্রেয়।মোনাফেক মোনাফেকি করে সাময়িক লাভবান হতে পারে,তবে দীর্ঘ মেয়াদি নয়। মহান আল্লাহ বিচার মারাত্মক সূক্ষ্ম বিচার।

সাধারণ সম্পাদক
বিডিএমপিপিএ,কেকাপ,ঢাকা।

13/03/2025

#সাংগঠনিক বিজ্ঞপ্তি/নির্দেশনা..
#প্রিয় সংগ্রামী ডিএমএফ ডিগ্রীধারী (ডিপ্লোমা চিকিৎসক) উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,প্রাইভেট চাকুরীজীবি,প্রাইভেট প্র্যাকটিশনার ও ডিএমএফ (ম্যাটস)শিক্ষার্থীবৃন্দ,আসসালামু আলাইকুম।

#আপনারা সকলেই অবগত আছেন যে,গতকাল ১২ মার্চ ২০২৫ ইং তারিখে আমাদের চলমান মহামান্য হাইকোর্ট ২৭৩০/১৩ রিট পিটিশন খারিজ করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ব্যতিত কেউ নামের পূর্বে ডাক্তার পদবি Dr./ডা. লিখতে পারবে না মর্মে রায় দিয়েছেন এবং এরই সাথে সাথে বিএমডিসি এ্যাক্ট ২৯ ধারাকে চ্যালেঞ্জ করা আরেকটি ১৩০৪৬/২৪ রিট পিটিশন রুল করে সরকার তথা চিকিৎসা সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ডিএমএফ ডিগ্রীধারীদের আগামী ০৬ মাসের মধ্যে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ব্যতিত অন্য কোন একটি সম্মানজনত প্রিফিক্স (Prefix) নির্ধারণ করতে এবং বিএমএন্ডডিসি এ্যাক্ট অনুযায়ী স্বীকৃত মেডিকেল ডিপ্লোমা ডিএমএফ ডিগ্রিধারীদের চিকিৎসা সেবা চালিয়ে নিতে কোন বাঁধা নেই।

#সুতরাং,আপনারা কেউ বিচলিত হবেন না এবং সম্মানজনক প্রিফিক্স জন্য আপনারা ধৈর্য ধারণ করুন।এছাড়াও আইনি সকল সমস্যা সমাধানের বিডিএমএ,বিডিএমপিপিএ যথাযথ পদক্ষেপ গ্রহণ চেষ্টা অব্যাহত রেখেছেন।

#পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে আমরা আরো বিস্তারিত বিষয়াবলী নিয়ে বিডিএমএ সহ আমরা সকলে মিলে সম্মানজনক প্রিফিক্স জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

#যতক্ষণ না পর্যন্ত পরবর্তী কেন্দ্রীয় কোন বিশেষ নির্দেশ আসে ততক্ষণ আপনারা নামের পূর্বে ডাঃ প্রিফিক্স ব্যবহার না করে ডিএমএফ ডিগ্রী ও বিএমএন্ডডিসি রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার করে বিএমএন্ডডিসি কর্তৃক নির্ধারিত কর্মপরিধি অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান,এতে কোন আইনী বাঁধা নাই।তবে কেউ কর্মপরিধি লঙ্ঘন করে কেউ আইনের মুখোমুখি হলে তার দায় বিডিএমএ ও বিডিএমপিপিএ নিবে না।

#দেশের মানুষের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় বিগত ৪৯ বছর আমাদের আন্তরিক যে প্রচেষ্টা রেখেছি বা চিকিৎসা সেবায় নিয়োজিত আছি তারই ধারাবাহিকতা আরো বেগবান করে সেবার মান অব্যাহত রেখে দেশের মানুষের উপর আমাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যাবো ইনশাআল্লাহ। আমরা একটি স্পষ্ট কথা বলতে চাই আমরা কারো প্রতিপক্ষ নয় সুতরাং,কোন গোষ্ঠী আমাদের প্রতিপক্ষ হয়ে আমাদের ৪৯ বছরের বৈষম্যের ন্যায্য ও মৌলিক অধিকারের বাঁধা হয়ে দাড়ানো'কে আমরা কোন মতোই যুক্তিযুক্ত মনে করি না।পেশিশক্তি ও মানুষকে জিম্মি মনোভাবের মাধ্যমে কারো ন্যায্য অধিকারে বাঁধা সৃষ্টি করলে পরস্পরের প্রতি বিদ্বেষ মনোভাব প্রকাশ পায়,এটা কারো জন্যই শুভকর ফলাফল বয়ে আনে না।আমরাও এদেশের নাগরিক, এটা আমাদের মাতৃভূমি এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় আমাদের অবদান'কে কোন অংশে ছোট বা হেয় প্রতিপন্ন করলে এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অস্বীকার করার সামিল। আমরা বর্তমানে প্রায় এক লক্ষাধিক দক্ষ চিকিৎসা শিক্ষায় মেডিকেল ডিপ্লোমাধারীর জনগোষ্ঠী।

#পরিশেষে বলবো আমরা দীর্ঘ ৪৯ বছর পর্যন্ত বিভিন্ন নিয়ে চরম বৈষম্যের স্বীকার। এই কৃত্রিম মনুষ্য ও আমলাতান্ত্রিক ভাবে বৈষম্যে জঞ্জাল থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধতা কোন বিকল্প নেই।

#সুতরাং, সকল সরকারি চাকুরীজীবী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাইভেট চাকুরীজীবি,প্রাইভেট প্র্যাকটিশনার,ইন্টার্ন ডিএমএফ, ডিএমএফ শিক্ষার্থী সকলকে সংগঠিত থেকে ন্যায্যতা ও মৌলিক, ন্যায় সঙ্গত দাবি আদায়ের ব্যাপারে এক হয়ে কাজ করার উদাত্ত আহবান জানাচ্ছি।

#ধন্যবাদান্তেঃ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন(বিডিএমপিপিএ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ঢাকা।
মোবাইলঃ০১৯৩৪-১০৪৭৯২

 #জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তি! #প্রিয় (ডিএমএফ) ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক পেশাজীবি নেতৃবৃন্দ,সকল সাধারণ সদস্য ভাই ও বোনেরা...
11/03/2025

#জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তি!
#প্রিয় (ডিএমএফ) ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক পেশাজীবি নেতৃবৃন্দ,সকল সাধারণ সদস্য ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম।
#আজকে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে কর্মসূচি বাস্তবায়ন করা জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এরই সাথে সাথে আগামীকাল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সফল করা জন্য বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ),বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন(বিডিএমপিপিএ), সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য,বেকার,প্রাইভেট প্র্যাকটিশনার,ইন্টার্ন,শিক্ষার্থী সকলকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি বাস্তবায়নে জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি এবং সকল জেলার বিডিএমএ,বিডিএমপিপিএ,সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ,ইন্টার্ন,সাধারণ ডিএমএফ শিক্ষার্থী,সাধারণ সদস্য সকলকে নিজের পেশার মান ও অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নেওয়া জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

#উক্ত সাংগঠনিক বিজ্ঞপ্তিটি বিডিএমপিপিএ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি জনাব ডাঃমোঃ মীর মোশাররফ হোসেন মহোদয় এর নির্দেশক্রমে প্রকাশ করা হলো।

#শুভেচ্ছান্তেঃ
ডাঃমোঃশামীম হোসেন(আব্দুল্লাহ)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন(বিডিএমপিপিএ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ,ঢাকা।
মোবাইলঃ ০১৯৩৪১০৪৭৯২

11/03/2025

#স্বাস্থ্যখাতে'কে অস্থিতিশীলের অপচেষ্টা আদালত অবমাননা বিচার বিভাগকে প্রভাবিত করার অপতৎপরতার প্রতিবাদে যৌক্তিক ০৪ (চার) দফা দাবির বিষয়ে মানববন্ধন,আয়োজনে সকল ডিপ্লোমা (ডিএমএফ)চিকিৎসকবৃন্দ ও ডিপ্লোমা মেডিকেল (ম্যাটস)শিক্ষার্থীবৃন্দ।

 #আগামীকাল জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে জনসমুদ্র দেখতে চাই(ইনশাআল্লাহ)।সময় সকাল : ১০ ঘটিকায়স্থানঃজাতীয় ...
10/03/2025

#আগামীকাল জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে জনসমুদ্র দেখতে চাই(ইনশাআল্লাহ)।
সময় সকাল : ১০ ঘটিকায়
স্থানঃজাতীয় প্রেসক্লাব মাও.আকরাম খাঁ হল, ঢাকা।

10/03/2025

"এটা আমার মাতৃভূমি"
হে জনতা স্বাস্থ্য খাতের মাফিয়াদের হঠা'ও নয়তো একদিন চিকিৎসা খাত শতভাগ ব্ল্যাকমেইলের স্বীকার হবে।

10/03/2025

বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং বিএমএন্ডডিসি রেজিষ্ট্রেশন প্রাপ্ত ডিএমএফ ডিগ্রিধারীগন রাজপথে নামার জন্য প্রস্তুতি নিন।

 #জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিঃ #বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্স...
10/03/2025

#জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিঃ
#বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত ডি.এমএ.ফ ডিগ্রিধারী (ডিপ্লোমা চিকিৎসক), প্রাইভেট প্র্যাকটিশনার সকল সাধারণ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিডিএমপিপিএ),কেন্দ্রীয় ও জেলা কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, বর্তমান চলমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকদের পেশার স্বাধীনতার পরবর্তী সময় থেকে চলমান চিকিৎসা সেবা সুনামকে জলাঞ্জলি দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় হেয় প্রতিপন্ন করার নোংরা স্বার্থে কিছু কুচক্রী মহলের বিভিন্ন ষড়যন্ত্রে চরম হুমকি সম্মুখীনে পতিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।এই কঠিন মূহুর্তে নিজের পেশার মান ও অস্তিত্ব রক্ষার্থে মিথ্যা,বানোয়াট তথ্য সন্ত্রাসের প্রতিবাদে সকল ডিএমএফ ডিগ্রিধারী (ডিপ্লোমা চিকিৎসক), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাইভেট প্র্যাকটিশনার,ইন্টার্ন ডিএমএফ, ডিএমএফ শিক্ষার্থী সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র থেকে তীব্র প্রতিবাদসহ ঐক্যবদ্ধতা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে।

#প্রিয় ডিপ্লোমা চিকিৎসকবৃন্দ ডিএমএফ কোর্স, ডিপ্লোমা চিকিৎসকদের সম্পর্কে সকল প্রকার মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে বিডিএমএ,বিডিএমপিপিএ, আগামী তারিখঃ ১১/০৩/২০২৫ ইং রোজঃমঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সময় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন এবং ১২/০৩/২০২৫ ইং রোজঃবুধবার শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচি ঘোষণা করছি।

#স্থানঃ জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

#তাই উক্ত কর্মসূচিতে সকল ডি.এম.এফ শিক্ষার্থী, ইন্টার্ন,বেকার,প্রাইভেট প্র্যাকটিশনার,পেশাজীবিদেরকে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন এবং অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

#ধন্যবাদান্তেঃ
ডাঃমোঃশামীম হোসেন(আব্দুল্লাহ)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিডিএমপিপিএ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ঢাকা।

Address

Kodomtuli, Keraniganj Model Town
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Diploma Medical Private Practitioners Association -bdmppa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Diploma Medical Private Practitioners Association -bdmppa:

Share