03/04/2026
বোতলজাত পানির কোম্পানিগুলো জানাবেন আপনাদের পানি মানব শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ কিনা। শুধু বিএসটিআইয়ের সিল দিলেই হবে না। বোতলের গায়ে লিখে দিতে হবে।
পানির ফিল্টার বিক্রি করা ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলো জানাবেন আপনাদের ফিল্টার PFAS, কীটনাশক, হেভিমেটাল, ফার্মাসিউটিক্যালস পরিশোধন করতে পারে কিনা। বিজ্ঞানসম্মত প্রমাণ দিতে হবে।
বিএসটিআই জানাবেন আপনাদের সিল দেয়া পানি মানেই তা' পান করার জন্য শতভাগ নিরাপদ কিনা। সেই পানি পিফাস, কীটনাশক, হেভিমেটাল এবং ফার্মাসিউটিক্যালস মুক্ত কিনা।
ফুড সেইফটি অথোরিটি জানাবেন ঢাকা শহরের খাবার পানি এবং সকল বোতলজাত পানি খাবার জন্য সম্পূর্ণ শতভাগ নিরাপদ কিনা। আপনাদের চুপ থাকা মানেই সব ধ্বংস হয়ে গেছে, এটাই প্রমাণ করে।
ঢাকা ওয়াসা, আপনারা ভাল করেই জানেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। ধামাচাপা দেয়ার আর কোনো সুযোগ নেই। যা এতদিন দেয়া হয়েছে।
#পানির #অপর #নাম #জীবন। মরণ হতে পারেনা।
**কার্টেসি : Kabir Milon