বইবন্ধু - BoiBondhu

বইবন্ধু - BoiBondhu ★ভিন্ন ধর্মী পাঠাগারের মাধ্যমে বই কে সহজলভ্য করে দেওয়া ( we are established free book library)
(1)

আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ জীবন পরিচালনার তাগিদে নানা কাজে তাদের মোট সময়ের একটি বড় অংশ বিভিন্নভাবে অপেক্ষা করে অতিবাহিত করতে বাধ্য হয়।

জন সাধারনের অপেক্ষা মান সময় কে মূল্যবান করে তুলতে "বইবন্ধু" শীর্ষক কার্যক্রম শুরু করে। অপেক্ষারত সেইসব মানুষের নাগালের মধ্যে আত্নোন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম বই পৌঁছে দিতে স্থান ভিত্তিক স্থাপন করবে বিশেষ পাঠাগার।

বইবন্ধুঃ
বইবন্ধু বইকে জনসাধারণের কাছে সহজ

লভ্য করে দেশে পাঠক সৃষ্টি এবং নিয়মিত পাঠককে বইয়ের সংস্পর্শে থাকার সুযোগ করে দিয়ে মানসিক ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে "বইবন্ধু"।

বইবন্ধুর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহঃ

★ জনসাধারণের অপেক্ষারত বিরক্তিকর সময়কে মূল্যবান করে তুলা।
★ নতুন পাঠক সৃষ্টি এবং নিয়মিত পাঠকের হাতের কাছে বই সহজলভ্য করে দেওয়া।
★ মানসিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
★ বহিঃবিশ্বের দরবারে বইয়ের দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিতি দেওয়া।
★ দেশের সর্বস্থরে,সর্বস্থানে বই পৌঁছে দেওয়া।

বইবন্ধু কার্যক্রম সমূহঃ
১. বইবন্ধু স্থায়ী পাঠাগার
২. বইবন্ধু গণপরিবহন পাঠাগার
৩. বইবন্ধু হাসপাতাল পাঠাগার
৪. বইবন্ধু নৌ-পরিবহন পাঠাগার
৫. বইবন্ধু রেলওয়ে পাঠাগার
৬. বইবন্ধু বইঘর
৭. বইবন্ধু পর্যটন পাঠাগার
৮. বইবন্ধু কমিউনিটি পাঠাগার
৯. বইবন্ধু শিক্ষালয় পাঠাগার
১০. বইবন্ধু পল্লী পাঠাগার
১১. বইবন্ধু বীচ লাইব্রেরি

বইবন্ধুর মাসিক ও সাপ্তাহিক ইভেন্ট সমুহ

১) বইবন্ধু বই বিনিময় উৎসব (সারা দেশ ব্যাপী)
২) বইবন্ধু টু আওয়ার'স লাইব্রেরী
৩) বইবন্ধু বইয়ের ইতিকথা
৪) সীড ফর প্লাস্টিক
৫) স্ব-শিক্ষার পাঠশালা
৬) বইবন্ধু ২ টাকার বুক কাউন্টার
৭) বইবন্ধু বুক রোড

আমাদের বাস্তবায়িত কার্যক্রম সমূহঃ

১.স্থায়ী পাঠাগার ( বইবন্ধু কার্যালয়) ৬ জানুয়ারী ২০১৮ (০১) টি
২.গণপরিবহন পাঠাগার ( ভি.আই.পি ২৭,আজিমপুর হতে গাজীপুর রুট) ২৭ জানুয়ারী ২০১৮ ( ০৭) টি
৩. গণপরিবহন পাঠাগার ( শীতল এসি বাস, নারায়নগঞ্জ হতে গুলিস্তান রুট) ২৬ এপ্রিল ২০১৮ (০৯) টি
৪. গণপরিবহন পাঠাগার ( ট্রান্সসিলভা বিডি লিঃ, যাত্রাবাড়ী হতে মিরপুর-১ রুট) ২০ অক্টোবর ২০১৮ (৩০) টি
৫. হাসপাতাল পাঠাগার ( ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার,মোহাম্মদপুর-ঢাকা। ২০ সেপ্টেম্বর ২০১৮ (০১) টি
৬. ক্যাফে পাঠাগার ( নরসিংদী, মিরপুর-১) ১২ নভেম্বর ২০১৮, ১৪ সেপ্টেম্বর ২০২০ (০২) টি
৭. কমিউনিটি পাঠাগার ( তৃতীয় লিঙ্গ কমিউনিটি) ২৫ জানুয়ারী ২০১৯ (০১) টি
৮. নরসুন্দর পাঠাগার ( বি.বাড়ীয়া,রংপুর) ১৮ মার্চ ২০১৯,১১ অক্টোবর ২০২০ ( ০২) টি
৯. বইবন্ধু পল্লী পাঠাগার ( রংপুর) ১৯ নভেম্বর ২০২০ (০১) টি
১০) বইবন্ধু বইঘর ঢাকা - ৫ ফেব্রুয়ারী ২০২০ (০২) টি
১১) বইবন্ধু অপেক্ষমাণ পাঠাগার ( গাবতলি ঢাকা- ৫ ফেব্রুয়ারী ২০২২)

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন
সমন্বয়ক বইবন্ধু
মহিউদ্দিন তোহা
01953330608
টিম ম্যানেজমেন্ট বইবন্ধু
আরিফ হোসেন তাহসিন
01753-031267

১৫ টি ইতিহাসের সেরা বই-ইতিহাসের সেরা বই এর তালিকা নিয়ে বেশ বির্তক থাকতে পারে। ইতিহাসের সেরা বই নিয়ে বির্তক থাকাটা স্বাভা...
24/08/2025

১৫ টি ইতিহাসের সেরা বই-
ইতিহাসের সেরা বই এর তালিকা নিয়ে বেশ বির্তক থাকতে পারে। ইতিহাসের সেরা বই নিয়ে বির্তক থাকাটা স্বাভাবিক। কারও মতে, বেশি বিক্রিত হওয়া বই সেরা আবার কারও নিকট লেখার মানের দিক দিয়ে সেরা। আমরা অবশ্যই এই তালিকাতে ধর্মগ্রন্থগুলো রাখিনি। শুধুমাত্র গতানুগতিক গল্প-উপন্যাসের বইগুলো রেখিছি।
পৃথিবীর প্রায় ৪৯% মানুষ বই পড়তে পছন্দ করে এবং বই ভালোবাসে। এক কথায় বলতে গেলে, বই মানুষের পরম বন্ধু। বই পড়তে পছন্দ করে না এমন মানুষ আমাদের দেশে খুব কমই দেখা যায়। প্রতিবছর অনেক অনেক বই প্রকাশ করা হয় এবং অতীতেও হাজার হাজার বই প্রকাশ করা হয়েছে মানুষের সুবিধার জন্য। জ্ঞান অর্জন করার প্রধান উৎস হল বই।
আপনি কি বই পড়তে পছন্দ করেন? পৃথিবীতে এমন অনেক বই রয়েছে যা মৃত্যুর আগে আপনার একবার হলেও পড়া উচিত। আপনি যদি বই পাগল হয়ে থাকেন তাহলে, চলুন জেনে আসে এমন ১৫ টি বইয়ের কথা, যা আপনার একবার হলেও পড়া উচিত।
১. প্রাইড এন্ড প্রেজুডিস (Pride and Prejudice):
প্রাইড এন্ড প্রেজুডিস বইটির লেখক জেনি অস্টিন এ বইটি একবার পড়লে আপনার বারবার পড়তে ইচ্ছা করবে। বইটি পড়লে আপনি গার্জিয়ান, ইংল্যান্ড এর বৈবাহিক জীবনের কথা বুঝতে পারবেন। ইতিহাসের সেরা বই হিসাবে এটাকে প্রথমে রাখা হলো।
মূলকথা:
বইটি বৈবাহিক জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, এবং বৈবাহিক জীবনের বিভিন্ন রং তুলে ধরে।
২. থিংস ফল এপার্ট (Things fall apart):
বইটির লিখেছেন একজন নাইজেরিয়ান লেখক এ বইটি পড়লে আপনি আফ্রিকার সংস্কৃতি এবং সাহিত্য সম্পর্কে জানতে পারবেন।
মূলকথা:
বইটি মূলত আফ্রিকান সমাজের গড়ে ওঠা এবং সংস্কৃতি ইতিহাস সম্পর্কে লেখা।
৩. In Search of Lost Time
In Search of Lost Time বইটি লিখেছেন Marcel Proust। বইটি প্রাউস্টের মহাকাব্য ভিত্তিক বই।
মূলকথা:
পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া, এই বইটির মূল কথা এক বা দুই লাইনে বলা সম্ভব নয়।
৪. লর্ড অফ দ্য ফাইলস (Lord of the Files):
লর্ড অফ দ্য ফাইলস বইটির লেখক উইলিয়াম গোল্ডিং (William Golding). এটি একটি অসাধারণ বই।
মূলকথা:
এ বইটি একদল ছেলের দ্বীপে যাওয়া এবং তাদের যাত্রা সম্পর্কে লেখা হয়েছে।
৫. টু কিল এ মকিং বার্ড (To Kill a Mocking Bird):
বইটি লিখেছেন Harper Lee. তিনি একজন আমেরিকান লেখক এবং তিনি অসংখ্য শিক্ষামূলক বই লিখেছেন।
মূলকথা:
বইটি আমেরিকার ক্ষমতা ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা নিয়ে লেখা।
৬. দ্য গড অফ স্মল থিংস (The God of Small Things):
অরুন্ধতী রায় (Arundhati Ray) বইটি লিখেছেন। এই বইটি লেখার জন্য তিনি Booker prize পেয়েছেন।
মূলকথা:
বইটিতে তিনি taboos সম্পর্কে লিখেছেন এবং taboos সমাজে কি ধরনের প্রভাব ফেলে।
৭. হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড (100 years of Solitude)
এই বইটি লিখেছেন Gabriel Garcia Marquez এবং অনেক খ্যাতি অর্জন করেছেন।
মূলকথা:
বইটিতে বন্দিয়া বংশের সাত পুরুষের কথা লেখা হয়েছে এবং কাব্যিক ভাষায় লেখক এই বংশের কথা তুলে ধরেছেন।
৮. মিডলমার্চ (Middlemarch)
এই অসাধারণ বইটি লিখেছেন George Eliot. এবং মৃত্যুর আগে একবার হলেও আপনার এই বইটি পড়া উচিত। ছোট নামের এই বইটি ইতিহাসের সেরা বই হিসাবে তালিকাবদ্ধ।
মূলকথা:
বইটিতে একটি ছোট্ট শহরের কথা বলা হয়েছে এবং মানুষ কিভাবে সুখে-শান্তিতে ও ভালোবাসায় সেই শহরে বাস করে তার সম্পর্কে বলা হয়েছে।
৯. আমেরিকান (Americanah)
নাইজেরিয়ান লেখক Chimamanda Ngozi Adichie এই বইটি লিখেছেন। এই বইটি আমেরিকান ইমিগ্র্যান্টদের কঠিন জীবন এবং সেখানে নাইজেরিয়ানদের কষ্টের কথা তুলে ধরা হয়েছে।
মূলকথা:
এই বইটিতে একটি খ্রিষ্টধর্মের মেয়ের আরামের জীবন ছেড়ে নাইজেরিয়া থেকে আমেরিকা যাওয়া এবং সেখানে গিয়ে তার জীবনের সব কষ্টের কথা বলা হয়েছে।
১০. Born a Crime
এই বইটির লেখক Trevor Noah. কি অসাধারণ বইটি আপনার একবার হলেও পড়া উচিত।
মূলকথা:
এ বইটি একজন ছেলের এই নিষ্ঠুর পৃথিবীতে বেড়ে ওঠার এবং সংঘর্ষের কাহিনী তুলে ধরে।
১১. The Great Gatsby
F. Scott Fitzgerald এই অসাধারণ বইটি লিখেছেন। বইটি আমেরিকান সমাজ নিয়ে লেখা হয়েছে। বইটির কাহিনীর কারণে ইতিহাসের সেরা বই হিসাবে স্থান করে নিয়েছে।
মূলকথা:
এই বইটিতে বলা হয়েছে আমেরিকান সমাজের অবক্ষয় এবং উপভোগ এর সময়ের কথা।
১২. লুকিং ফর আলাস্কা (Looking for Alaska)
এই বইটি লিখেছেন John Green। এ বইটি পড়ে আপনি খুব আনন্দ পাবেন।
মূলকথা:
এ বইটিতে মাইল হিটলার এবং একজন যুবতী মেয়ে আলাস্কার কথা বলা হয়েছে। এই বইটিতে আলাস্কা কিভাবে হিটলারের জীবনে আসে এই ঘটনাটি ফুটিয়ে তোলা হয়েছে।
১৩. দ্য লর্ড অফ দ্য রিংস (The Lord of the rings)
জে. আর. আর. টলকিন লেখা এই বইটি বিংশ শতাব্দির মহাকাব্যিক হাই ফ্যান্টাসি উপন্যাস। উপন্যাসটি তিন খণ্ডে রচিত। এটাকে ইতিহাসের সেরা বই হিসাবে বলাটা খুব ভুল হবে না। কেননা, এই বইয়ের অনেক কিছু হ্যারি পটারের মধ্যেও বিদ্যমান।
মূলকথা:
৪টি ভিন্ন ভিন্ন বৈশিষ্টের প্রজাতি তুলে ধরা এই বইতে। একটি রিং এর জন্য যুদ্ধ। আর এই যুদ্ধ কতটা ভয়ানক হতে পারে তা তুলে ধরা হয়েছে এই বইতে। যদিও অনেকের ধারণা লেখক যেহেতু বইটি বিশ্বযুদ্ধের সময় লিখেছে তাই, রিংকে পারমানবিক বোমা হিসাবে বোঝাতে চেয়েয়েছেন।
১৪. Before We Were Yours
Lisa Wingate এই অসাধারণ বইটির লেখক। এই বইটিতে শিখনীয় অনেক বিষয় আছে।
মূলকথা:
এই বইটি ২০ বছরের Rill Foss এর কাহিনী নিয়ে লেখা হয়েছে। মেয়েটি কিভাবে তার ভাই বোনদের বিপদ থেকে রক্ষা করে এবং তাদের আগলে রাখে এ বিষয়ে বইটি লেখা হয়েছে।
১৫. দ্য কাইট রানার (The Kite Runner)
এ বইটি খালেদ হোসেনের লেখা। এটি একটি ট্রাজেডি বই। ইতিহাসের সেরা বই হিসাবে এটাকে ১৫ নাম্বারে রাখা হলো।
মূলকথা:
এই বইটি আফগানিস্থানের একটি হৃদয়বিদারক বন্ধুত্বের কথা নিয়ে লেখা হয়েছে। একজন ধনী ব্যক্তি এবং একজন চাকরের ছেলের বন্ধুত্ব নিয়ে লেখা হয়েছে।
পরিশেষে
আপনি যদি বই ভালোবাসেন তাহলে এই ১৫টি ইতিহাসের সেরা বই, আপনার পড়া উচিত। এই বইগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। অতএব, ইতিহাসের এই ১৫ টি বই মৃত্যুর আগে আপনার একবার হলেও পরে দেখা উচিত। ............................

১৯৪৭ এ উপমহাদেশ ভাগের সময় একটি লাইব্রেরিতে ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে বই ভাগ করা😳Collected
23/08/2025

১৯৪৭ এ উপমহাদেশ ভাগের সময় একটি লাইব্রেরিতে ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে বই ভাগ করা😳
Collected

প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়।...
22/08/2025

প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য একবার বাউল শাহ আবদুল করিমকে জিজ্ঞাসা করেছিলেন, "মানুষ আপনার গান বিকৃত সুরে গায়। আপনার সুর ছাড়া অন্য সুরে গায়। অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না। এসব দেখতে আপনার খারাপ লাগে না?"
শাহ আবদুল করিম বললেন, "কথা বোঝা গেলেই হইল। আমার আর কিচ্ছু দরকার নাই।"
কালিকাপ্রসাদ ভট্টাচার্য আশ্চর্য হয়ে বললেন, "আপনার সৃষ্টি, আপনার গান। মানুষ আপনার সামনে বিকৃত করে গাইবে। আপনি কিছুই মনে করবেন না। এটা কোনো কথা, এটার কোনো অর্থ আছে!"
জবাবে শাহ আবদুল করিম বললেন, "তুমি তো গান গাও, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো, তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো। হাজার হাজার চেয়ার রাখা আছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি। শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে। গাইতে পারবে?" কালিকাপ্রসাদ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, "না, পারব না।"
শাহ আবদুল করিম হেসে বললেন, "আমি পারব। কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও। সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো। আর কিছু দরকার নাই৷ সেজন্যই বললাম শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।"
কালিকাপ্রসাদ ভট্টাচার্য জানতে চাইলেন, "সেই আদর্শটা কী?"
শাহ আবদুল করিম আবার হেসে বললেন, "একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে।"
বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের হাওরাঞ্চলের একটি এলাকা দিরাই। সেই দিরাইয়ের উজানধল নামক গ্রামে আজ থেকে শতাধিকবর্ষ পূর্বে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই দারিদ্র আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছেন, দেখেছেন অর্থনৈতিক বৈষম্য। পরিবারের হাল ধরতে রাখাল বালকের চাকরি নেন। কিন্তু তার ছিলো গানের প্রতি, সুরের প্রতি প্রচণ্ড ঝোঁক। কালনী নদীর পাড়ে বসে একসময় তাই গান লিখতে আর সুরে সুরে গাইতে শুরু করেন। এভাবে গাইতে গাইতেই হয়ে ওঠেন ভাটি-বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর।
মাত্র আট দিন ব্রিটিশদের পরিচালিত নৈশ বিদ্যালয়ে পড়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গুজব রটানো হলো বিদ্যালয়ের ছাত্রদের ব্রিটিশ বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করতে হবে। সেই আশঙ্কায় সকল ছাত্রের সাথে সাথে তিনিও ছাড়লেন বিদ্যালয়। কিন্তু নিজের চেষ্টা আর সাধনায় কাজ চালানোর মতো পড়াশোনা ঠিকই শিখেছিলেন তিনি। সেই পড়াশোনা আর জীবনের বাস্তবতাকে কাজে লাগিয়ে রচনা করে ফেলেন প্রায় দেড় হাজার গান। যার অনেকগুলোই এখন মানুষের মুখে মুখে ফেরে।
আপাদমস্তক অসাম্প্রদায়িক এই বাউল গানের মধ্যেও করেছেন সাম্য ও মানবাধিকারের চর্চা। পুরোপুরি নির্লোভ মানুষটি কখনো টাকার নেশায় মশগুল হননি। সারাজীবন অভাব-অনটন ও কষ্টে-সৃষ্টে কাটালেও নির্লোভ ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। তার গান গেয়ে কতজন কতভাবে টাকা কামিয়েছে, কতজন তাকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা করেছে, কিন্তু তিনি এসব জেনেও ছিলেন নির্বিকার। তাকে তার গানের অ্যালবাম থেকে প্রাপ্ত সোয়া তিন লাখ টাকা দেয়া হলে তিনি নিতে চাননি। বলেছিলেন, এত টাকা তার দরকার নেই, তাকে যে সম্মান দেওয়া হচ্ছে এটাই যথেষ্ট। এমন নির্লোভ মানুষ আজকাল খুঁজে পাওয়া সত্যি বিরল!

আমাদের চারপাশে এমন কিছু বিস্ময়কর ব্যাপার ঘটে যা আমাদের অনেকের কাছেই অজানা। এই রহস্যময়ী বিশ্বের কিছু অজানা তথ্য নিয়েই ...
21/08/2025

আমাদের চারপাশে এমন কিছু বিস্ময়কর ব্যাপার ঘটে যা আমাদের অনেকের কাছেই অজানা। এই রহস্যময়ী বিশ্বের কিছু অজানা তথ্য নিয়েই সাজানো আজকের এই আয়োজন
১ .বিছা (scorpion) কে যদি আগুন দিয়ে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে।
২. মানুষ ছাড়াও আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রাণী- শিম্পাঞ্জি এবং ডলফিন।
৩. ১৯৮০ সালে পৃথিবীতে শুধুমাত্র একটি দেশ টেলিফোন ব্যবহার করত না। সেই দেশটি ছিল ভুটান।
৪. একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫ কেজি।
৫. একবার পৃথিবীর বিখ্যাত ম্যাকডোনাল্ডসে ব্রকলির ফ্লেভারে বাবলগাম তৈরি করা হয়েছিল!
৬. প্রতি বছর নীল নদের তীরে প্রায় ১০০০ মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে!
৭. পৃথিবীতে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রেগনেন্সির রেকর্ড ১৭ মাস ১১ দিন।
৮. তেলাপোকা মাথা ছাড়া ৫ দিনেরও বেশি বাঁচতে পারে! আর এরপর তার মৃত্যু হয় মাথা না থাকায় না খেতে পেয়ে।
৯ হাঙর ৪ কি.মি. দূর থেকেও এক ফোঁটা (শুধুমাত্র এক ফোঁটা!!!) রক্তের অস্তিত্ব ঠিক ঠিক শনাক্ত করতে পারে!!
১০. সাপ প্রায় ৫ দিন পূর্বে এবং প্রায় ১২১ মাইল দূর থেকে ভূমিকম্প টের পায়!
১১. পানিতে থাকাকালীন সময়ে সাপ আমাদের কামড় দিতে পারে না!!! কামড় দিতে হলে অবশ্যই সাপকে মাটি বা কোনও শক্ত কিছুর উপর আশ্রয় নিয়ে কামড় দিতে হবে!
১২. তিমি মাছের শরীর দেখে কি মনে হয় যে এই মাছ না খেয়ে থাকতে পারে??? জেনে অবাক হবেন যে, একটা নীল তিমি একটানা ৬ মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে!!!
১৩. পুরুষেরা মহিলাদের চেয়ে ৬ গুন বেশি বজ্রপাতে তাড়িত হয়ে থাকে!
১৪. পৃথিবীর দীর্ঘতম উড়ন্ত মুরগীর রেকর্ড মাত্র ১৩ সেকেন্ড!
১৫. কফি শরীরের মেদ কমাতে সাহায্য করে এবং এটি চা-এর চেয়ে বেশি উপকারী।
১৬. প্রতিদিন পৃথিবীতে গড়ে ২০ টা ব্যাংক ডাকাতি হয়।। গড় লূটপাটের পরিমাণ ২৫০০ ইউ.এস.ডলার।
১৭. কোকা কোলায় যদি কালার না দেওয়া হত তবে এটির রঙ কি হত জানেন??- সবুজ!!
১৮. ১৮০০ সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড!
১৯. চীনের চপস্টিকের চাহিদা পূরন করতে প্রতি বছর কাঁটা হয় প্রায় ২০ মিলিয়ন গাছ।
২০. খাবার পছন্দ না হলে কী করেন? বড় জোর রাঁধুনীকে বকে দেন। কিন্তু ১৫ শতকের জার্মান রাজা সহজ পাত্র ছিলেন না। একদিন তাঁর খাবার পছন্দ হলো না। ক্ষেপে গিয়ে রাজপাচককে জ্যান্ত সেদ্ধ করার আদেশ দিয়ে বসলেন। সে আদেশ পালনও হয়েছিল !
২১. চীনের রেললাইন একত্রিত করলে তা দিয়ে বিশ্বকে দুই বার মোড়ানো যাবে।
২২. উট পাখির ডিম সবচেয়ে বড়। একটি ডিমের ওজন গড়ে ১.৫ কেজি। ২০১৬ সালে ব্রিটেনের একটি মুরগি সবচেয়ে ছোট ডিম পাড়ে। যার আকার ছিল ১ দশমিক ৫৫ সেন্টিমিটার। এটিই এ পর্যন্ত ছোট আকারের ডিম।
২৩. মুরগির ডিম সাদা না লাল হবে তা মুরগির খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।
২৪. গবেষণায় দেখা গেছে একজন মানুষের টিভি দেখার চেয়ে ঘুমালে গড়ে বেশি ক্যালোরি বার্ন হয়!

SOMETIMES PEOPLE WOULD REALLY LOVE TO HELP YOU BUTJUST BECAUSE OF YOUR NATURE AND BEHAVIOUR, THEY DON'T.🙂
21/08/2025

SOMETIMES PEOPLE WOULD REALLY LOVE TO HELP YOU BUT
JUST BECAUSE OF YOUR NATURE AND BEHAVIOUR, THEY DON'T.🙂

এমন গোছানো পিডিএফ অনেকদিন ধরেই খুঁজছিলাম। নিজের পছন্দের ৩১ লেখকের তালিকা ধরে পড়ে ফেলতে পারেন! অবসর সময়ে বাংলা সাহিত্য পড়...
20/08/2025

এমন গোছানো পিডিএফ অনেকদিন ধরেই খুঁজছিলাম। নিজের পছন্দের ৩১ লেখকের তালিকা ধরে পড়ে ফেলতে পারেন! অবসর সময়ে বাংলা সাহিত্য পড়ুন।❤
১.মিছির আলি সিরিজ
https://bdebooks.com/genre/misir-ali/
2.আনিসুল হক
https://bdebooks.com/genre/anisul-hoque/
৩.বেগম রোকেয়া
https://bdebooks.com/genre/begum-rokeya/
৪.আহমদ ছফা
https://bdebooks.com/genre/ahmed-sofa/
৫.সমরেশ মজুমদার
https://bdebooks.com/genre/samaresh-majumdar/
৬.ফেলুদা সিরিজ
https://bdebooks.com/genre/feluda/
৭.কাকাবাবু সিরিজ
https://bdebooks.com/genre/kakababu/
৮.শুভ্র সিরিজ
https://bdebooks.com/genre/shuvro/
৯.গোয়েন্দা সিরিজ
https://bdebooks.com/tin-goyenda-pdf-books/
১০.মাসুদ রানার ৪৫০+ বই
https://bdebooks.com/masud-rana-books/
১১.বঙ্কিমচন্দ্রের বই
https://bdebooks.com/genre/bankim-chandra-chattopadhyay/
১২.হুমায়ূন আহমেদের বই
https://bdebooks.com/genre/humayun-ahmed/
১৩.হুমায়ুন আজাদ
https://bdebooks.com/genre/humayun-azad/
১৪.ইমদাদুল হক মিলন
https://bdebooks.com/genre/imdadul-haq-milon/
১৫.জীবনানন্দ দাশ
https://bdebooks.com/genre/jibanananda-das/
১৬.কাজী নজরুল ইসলাম
https://bdebooks.com/genre/kazi-nazrul-islam/
১৭.মাইকেল মধুসূদন দত্ত
https://bdebooks.com/genre/michael-madhusudan-dutta/
১৮.মুহাম্মদ জাফর ইকবাল
https://bdebooks.com/genre/muhammed-zafar-iqbal/
১৯.তসলিমা নাসরিন
https://bdebooks.com/genre/taslima-nasrin/
২০.সৈয়দ শামসুল হক
https://bdebooks.com/genre/syed-shamsul-haque/
২১.তাহনিমা আনাম
https://bdebooks.com/genre/tahmima-anam/
22.কাশেম বিন আবু বকর
https://bdebooks.com/genre/kasem-bin-abubakar/
২৩.মুনীর চৌধুরী
https://bdebooks.com/genre/munier-choudhury/
২৪.আখতারুজ্জামান ইলিয়াস
https://bdebooks.com/genre/akhtaruzzaman-elias/
২৫.জহির রায়হান
https://bdebooks.com/genre/zahir-raihan/
২৬.সুমন্ত আসলাম
https://bdebooks.com/genre/sumanto-aslam/
২৭.আল মাহমুদ
https://bdebooks.com/genre/al-mahmud/
২৮.সৈয়দ মুজতবা আলী
https://bdebooks.com/genre/syed-mujtaba-ali/
২৯.আহমদ শরীফ
https://bdebooks.com/genre/ahmed-sharif/
৩০.মানিক বন্দোপাধ্যায়
https://bdebooks.com/genre/manik-bandopadhyay/
৩১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
https://bdebooks.com/genre/sarat-chandra-chattopadhyay/
সংগৃহীত

Download or Read All books from Misir Ali series. There are 23 PDF books (Misir Ali Omnibus PDF , Misir Ali Somogro PDF) by Humayun Ahmed.

অনেক বছর আগে হাফিজ বলে গেলেন...' হে হাফিজ! আর কতকাল মাদ্রাসার দরজায় বসবেওঠো, শরাবখানার দরজায় মনের আনন্দ খুজি!'এরপরে গালি...
20/08/2025

অনেক বছর আগে হাফিজ বলে গেলেন...
' হে হাফিজ! আর কতকাল মাদ্রাসার দরজায় বসবে
ওঠো, শরাবখানার দরজায় মনের আনন্দ খুজি!'
এরপরে গালিবকেও দেখি তিনি এভাবেই জায়গা খুজছেন , জাহিদকে জিজ্ঞেস করছেন যে কি-না শরাব পান করে না! তবে হাফিজের অনেক বছর পর...
'জাহিদ, মসজিদে বসে আমাকে পান করার অনুমতি দাও
নইলে খোদা নেই এমন জায়গার কথা বলে দাও!'
এর উত্তর এল আল্লামা ইকবালের বয়ানে! ততদিনে মির্জা গালিব আর বেচে নেই! তিনি গালিবকে বললেন...
'মসজিদ খোদার ঘর,পান করার জায়গা নয়
কাফিরের দিলে যাও যেখানে খোদা নেই!'
ইকবালের এই উত্তরের খুব অল্প সময় পরেই আবার জবাবের খাতা নিয়ে হাজির হলেন আহমেদ ফারাজ, উত্তর দিলেন ইকবালকে...
'কাফিরের দিল দেখে এসে বলছি যে,
খোদা সেখানেও মওজুদ আছে, যদিও সে তা জানে না!'
এর আরো পরে ওয়াসী লিখলেন জাজমেন্ট দিনের কথা, তিনি আহমেদ ফারাজকে বললেন...
' খোদাতো মজুদ আছেন পৃথিবীর সব স্থানেই
বরং তুমি জন্নাতে যাও, সেখানে পান করতে মানা নেই!'
এরপর সাকি ফারুকি লিখলেন অন্য অবয়বে, অন্য বাস্তবতায়, তিনি আবার বেহেস্ত ঘুরে এলেন দুনিয়ায়...
'পান করি তো দুনিয়ার দুঃখ ভুলে থাকতে, হে সাকি!
জান্নাতে তো দুঃখই নেই, সেখানে পান করার মজাও নেই!'
-শরাব ও কবিতা

Sometimes you need tostep back to save others!😍
20/08/2025

Sometimes you need to
step back to save others!😍

আফ্রিকার সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা যার সিংহদ্বারেলেখা রয়েছে— 'কোনো জাতিকে ধ্বংস...
19/08/2025

আফ্রিকার সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা যার সিংহদ্বারে
লেখা রয়েছে— 'কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই। বরং সেই জাতির শিক্ষার্থীদের পরীক্ষায় প্রতারণার সুযোগ দিলেই হবে। কারণ এভাবে পরীক্ষা দিয়ে তৈরি হওয়া ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু হবে। ইঞ্জিনিয়ারদের দ্বারা দালান- কোঠা, ইরামত ধ্বংস হবে এবং অর্থনীতিবিদদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলিয়া হবে। এ ছাড়া বিচারকদের হাতে বিচারব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার মানে হলো একটি জাতির অবলুপ্তি। '

18/08/2025
শুভ জন্মদিন ভাইয়াঅনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল। মহান আল্লাহ তা'আলা আপনাকে সর্বদা ভালো রাখুক,হেফাজতে রাখুক
18/08/2025

শুভ জন্মদিন ভাইয়া
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল। মহান আল্লাহ তা'আলা আপনাকে সর্বদা ভালো রাখুক,হেফাজতে রাখুক

একটা ছোট ভুল, একটা পরিবার শেষ…রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষ...
03/08/2025

একটা ছোট ভুল, একটা পরিবার শেষ…
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

💬 আপনারা সবাই এ ধরনের একটি সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী বিষয় জানুন এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা পোস্ট কারো প্রাণ বাঁচাতে পারে।

[সংবেদনশীলতা ও সচেতনতা ছড়িয়ে দিন — কারণ ছোট সতর্কতা বড় দুর্ঘটনা রোধ করতে পারে]
(সংগৃহিত)

Address

বইবন্ধু/boibondhu ৫/৫৯ শেখের টেক, আদাবর, শ্যামলী, ঢাকা-১২০৭
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বইবন্ধু - BoiBondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বইবন্ধু - BoiBondhu:

Share