28/09/2025
📢 রুয়াপ সোসাইটির সম্মানিত সদস্যদের প্রতি আমার একটি প্রশ্ন?
প্রিয় মুরুব্বী, যুবক এবং সহপাঠী বন্ধুগণ,
আমি এই রুয়াপ সোসাইটিকে ২০২০ সাল থেকে খুব কাছ থেকে দেখছি ও অনুভব করছি। এটি এক সময় ছিল এক শান্তিপূর্ণ, পরিষ্কার ও মুক্ত পরিবেশ – যা শহরের কোলাহল থেকে দূরে একটি মানসিক প্রশান্তির জায়গা হিসেবে কাজ করত।
রুয়াপের অধিকাংশ মানুষই (৯৫% এর বেশি) শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং ঝামেলামুক্ত। তারা জীবনের অর্জিত পরিশ্রমের বিনিময়ে এখানে একটি নিরাপদ, শান্তিপূর্ণ আবাস গড়ে তুলেছেন। কিন্তু দুঃখজনকভাবে, কিছু লোভী, পদলোভী, ক্ষমতালোভী ব্যক্তির স্বার্থের কারণে আজ রুয়াপের পরিবেশ অশান্ত হয়ে উঠছে। বাইরের উশৃঙ্খল মানুষের আনাগোনা, বাইকের আওয়াজ, রাতের বেলায় অনাকাঙ্ক্ষিত আড্ডা, মাদক ও অশোভন আচরণ—সব মিলিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।
👉 প্রশ্ন হচ্ছে: আমরা কী রেখে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য?
একটা সুন্দর, শান্তিপূর্ণ রুয়াপ?
না কি একটা বিশৃঙ্খল, দলবাজির, নিরাপত্তাহীন সমাজ?
এখন সময় এসেছে, ৯৫% সচেতন ও শান্তিপ্রিয় মানুষ একত্র হয়ে:
নিরপেক্ষভাবে একজন যোগ্য, সাহসী, সৎ নেতাকে নির্বাচিত করবেন যিনি কারো দলের না হয়ে, রুয়াপের স্বার্থে কাজ করবেন।
দল-মত নির্বিশেষে রুয়াপের ভেতরে কোনো রাজনৈতিক প্রভাব, ক্ষমতার খেলা বা দখলদারিত্ব চলবে না—এটা আমাদের সবার অবস্থান হওয়া উচিত।
বাইরের উশৃঙ্খলতা, অসামাজিক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে—এটা আমাদের ভবিষ্যতের প্রয়োজনে করতে হবে।
মসজিদ বা কমিউনিটির কোনো প্রতিষ্ঠান দলীয় প্রভাব ছাড়া পরিচালিত হবে—সবাই মিলেই সিদ্ধান্ত নেবেন।
🔔 এখন সময় নির্দলীয়ভাবে, একতা এবং সাহসের সাথে কাজ করার।
বর্তমানে একটি জনগণের সরকার আছে, তাই প্রশাসনিক দিক থেকেও সহায়তা পাওয়া সম্ভব। যখন আবার রাজনৈতিক বিভাজন ফিরে আসবে, তখন এত সহজ হবে না।
✅ তাই দয়া করে এখনই সিদ্ধান্ত নিন—চুপ থাকবেন নাকি এগিয়ে এসে রুয়াপকে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজে পরিণত করবেন?
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে।
আসুন, আমরা তাদের জন্য একটা সুন্দর রুয়াপ রেখে যাই।
— একজন সচেতন রুয়াপ প্রেমিক