18/03/2026
প্রজেক্ট উৎসব এর দ্বিতীয় এবং শেষ পর্বের সমাপ্তি হয়েছে।
আমাদের পরিকল্পনা অনুসারে আমরা ১০০ এর বেশি ইফতার বিতরণ করতে সফল হয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা ৪০টি পরিবারকে ঈদ প্যাকেজ বিতরণ করতে সফল হয়েছি।
আমাদের ইচ্ছা ছিল যেন আমরা পরিবারগুলোতে ঈদের সকালের আনন্দ বাড়িয়ে তুলতে পারি এবং তারা যেন স্বাভাবিকভাবেই নিজেদের পরিবারের সাথে ঈদ পালন করতে পারে।
ঈদ প্যাকেজের মধ্যে ছিল চিনিগুড়া চাল , চিনি, দুধ , তেল এবং দুই ধরনের সেমাই
আমাদের এই প্রজেক্ট সম্পূর্ণের জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।
আশা করছি আপনারা একইভাবে আমাদের পাশে থাকবেন যেন প্রত্যেকটি মানুষের মুখে আমরা হাসি দেখতে পারি।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!