26/08/2026
রক্তের সম্পর্ক না থেকেও রক্তের দাতা ও গ্রহীতার মধ্যকার বন্ধন পৃথিবীর সবচেয়ে পবিত্র ও গভীর বন্ধনগুলোর একটি।
গত ২০ আগস্টে Old Remians Welfare Association এর উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী থ্যালাসেমিয়া সচেতনতা অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত থাকলেও সকলে কলেজের প্রাক্তন শিক্ষার্থী বা Old REMIANS হিসেবেই পরিচয় ব্যক্ত করেন। এখানে বলে রাখা ভাল যে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও একজন REMIANS
মানবতার এই জমজমাট আয়োজনে ১২২ জন Remians ও শুভানুধ্যায়ীগণ থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, পিএইচডি, জাকারিয়া তাহের সুমন, এমপি, রেমিয়ান ১৯৮২-৮৪ ব্যাচ, মন্ত্রী, বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আহম্মদ সোহেল মনজুর, এমপি, রেমিয়ান ১৯৮৬-৮৮ ব্যাচ, প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মোঃ সেলিমুজ্জামান সেলিম, এমপি, রেমিয়ান ১৯৮৫-৮৭ ব্যাচ, সংসদ সদস্য, গোপালগঞ্জ-১, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওল্ড রিমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর মশিউর রহমান, রেমিয়ান ১৯৭৭-৭৯ ব্যাচ, সভাপতি, ফকির কামরুজ্জামান নাহিদ, রেমিয়ান ১৯৯৩-৯৫ ব্যাচ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস) এর ড. এম এ মতিন, সভাপতি, অধ্যাপক ডাঃ এম এ খান, উপদেষ্টা ও হেমাটোলজি বিশেষজ্ঞ, ডাঃ এ কে এম একরামুল হোসেন, নির্বাহী পরিচালক, মুজিবুর রহমান, ডিজিএম, শুভ কুমার মহন্ত, ম্যানেজার, মার্কেটিং এন্ড কমিউনিকেশনসহ শিক্ষক, শিক্ষার্থী, ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মানবতার কল্যাণে থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ