FPAB-Doel Peer Education on SRHR

FPAB-Doel Peer Education on SRHR Young people feel much more comfortable discussing & asking questions about issues of sexuality with their peers, peer education is a interactive teaching. A.

Family Planning Association of Bangladesh (FPAB) started at 1953 with the objective to improve the quality of life of the underprivileged section of the society. Since then it has been working towards promoting basic human rights for all. As an affiliated member of International Planned Parenthood Federation (IPPF), FPAB is the oldest and largest family planning non-government organization in Bang

ladesh. The founding president of the association was renowned Dr. Humaira Sayeed, following by prominent personalities like late Alamgir M. Kabir, late Professor Dr. Md. Ibrahim, late Dr. (Captain) Abul Kashem, late Dr. Syed A K M Hafizur Rahman, M Shamsul Islam, Shaheed Md. Maizuddin, Kazi Anisur Rahman and so others. The organization has pioneered family planning movement in the country. It advocates family planning as a basic human right and motivates people towards the concept of small family. FPAB played an important role in formulating national family planning programme introduced by the then government of Pakistan in 1965. With the span of more than 57 years of its emergence, FPAB has made a significant achievement in creating awareness among the eligible couples about family planning and annually contributes 7% of the total national family planning performance. In conformity with the al and national needs, FPAB shifted its thrust from lone family planning interventions to the holistic approach of reproductive health in mid 90s of the last century. Instead of targeting fertile couples, interventions of FPAB now involve men and women of all ages with special focus on the disadvantaged segment of the population. Beneficiaries of FPAB have now exceeded ten million people. FPAB works to improve the life of the individual in a right based way and works in five priority areas: Adolescent, HIV/AIDS, Abortion, Access & Advocacy. In compliance with the changed al and national needs, FPAB developed its five year strategic plan for 2011-2015, with focus on these thematic areas. At present FPAB has its service network from 32 districts out of 64 districts of Bangladesh. Sexual and Reproductive Health services are priority interventions and has been providing from 21 comprehensive clinics, 11 special work unit clinics and 3 Unit clinics. 1420 Reproductive Health promoters (RHPs) are working at the community to provide doorstep services. Fifty-five outreach satellite sessions are operating from clinics to reach out the poor, underserved and marginalized people of rural areas of Bangladesh at project locations of FPAB.

30/09/2025

আপনার সন্তানের বয়স কি ১৮+?
সংগৃহীত

আপনার বাচ্চা আঠারো পার করেছে? অভিনন্দন। নিচের লেখাটি আপনার জন্য লিখলাম।

সে একটি নতুন জগতে পা দিচ্ছে। যে জগত আরেকটু বড়দের জগত। ও আরেকটু বড় হয়ে যাচ্ছে। স্পুন ফিডিংয়ের সময় শেষ। ওকে এখন বাইরের দুনিয়ার জন্য তৈরি করতে হবে।

১। দায়িত্ব দিন:
কিছু দায়িত্ব ওকে দিন। যেমন ছোটো ভাইবোনদের দেখাশুনা, পড়ানো, বাসার টুকটাক সমস্যা সমাধান করা। এতে যে দায়িত্ববোধ তৈরি হবে, তা সারাজীবনের অমূল্য শিক্ষা হয়ে ওকে আলো দেখাবে।

২। বাজারে পাঠান:
সপ্তাহে একদিন অন্তত বাজারে পাঠান। আমাদের পুরো জীবন নানারকম বোঝাপড়ার মধ্যে যেতে হয়।নেগোসিয়েশন করতে হয়।বাজারে দরদাম করা হচ্ছে, সেই নেগোসিয়েশন শেখার প্রাইমারি স্কুল।

৩। অল্প রোজগার করুক:
সম্ভব হলে কিছু রোজগার করার দায়িত্ব দিন। যেমন টিউশনি। টিউশনি না হলে অন্য কাজও করতে পারে। যেমন প্রোগ্রামিং, ফটোগ্রাফি ইত্যাদি। সংসারে হয়ত তার রোজগারের প্রয়োজন নেই, কিন্তু এটা তাকে স্বনির্ভরশীলতা শেখাবে।সবচে বড় কথা, নিজে আয় করলে টাকার মূল্য বুঝবে। এটি গুরুত্বপূর্ণ মৌলিক শিক্ষা।

৪। ওর উড়ু উড়ু মনকে বোঝান:
শুনতে ভালো না লাগলেও এটা সত্য যে, এসময় ওর মন উড়ু উড়ু হবে। বিপরীত লিঙ্গের প্রতি রোমান্টিকতা তৈরি হবে। এটা এ বয়সের ধর্ম। তাই ওকে খোলাখুলি বুঝিয়ে বলুন, এর কারণে ওর কী কী সমস্যা হতে পারে। লজ্জা পাওয়ার কারণ নেই। পরে হাতির সমান সমস্যা মোকাবেলার চাইতে লজ্জা বাদ দিয়ে ওকে বোঝানো অনেক ভালো।

৫। মতামত দিন:
বিভিন্ন ব্যাপারে ওর মতামত নিন। বিশেষ করে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময়। এতে ও সিদ্ধান্ত নিতে শিখবে। যা ওর জীবনে অনেক কাজে লাগবে।

৬। মহৎ মানুষের সান্নিধ্যে নিন:
প্রকৃত বড় মানুষের সান্নিধ্যে নিয়ে যান। মহৎ সান্নিধ্য খুব ভালো টনিক। সাধারণ একজন মানুষ, কিন্তু আপনি মনে করেন তিনি অসাধারণ। তাঁর কাছে নিয়ে যান। দেখবেন এটি বাচ্চার মধ্যে খুব ভালো প্রভাব ফেলবে। মনে রাখবেন, বিখ্যাত মানুষ মানেই বড় মানুষ নন। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষগুলোর বেশির ভাগ বিখ্যাত ছিলেন না। সাধারণ ভালো মানুষ ছিলেন। এদের কাছেই আপনার বাচ্চা আলোকিত হোক।

৬। সেরা গল্পগুলো বলুন:
আপনার জীবনের শ্রেষ্ঠ ঘটনাগুলো ওকে বলুন। সেরা মুহূর্তগুলোর গল্প শোনান। রিয়েল লাইফ স্টোরির মতো মোটিভেশান আর কিছু নেই।

৭। বন্ধু/আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ করুন:
আপনার সবচে বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ওকে সাহায্য করুন। কঠিন পৃথিবীতে এধরনের সম্পর্ক খুব দরকার। আপনার অকৃত্রিম বন্ধু/আত্মীয়দের সাথে পরিচয় থাকলে সে দরকারে তাদের কাছে যেতে পারবে। আমার-আপনার অবর্তমানে সে গার্ডিয়ান ফিগার খুঁজে পাবে।

৮। সমস্যা শেয়ার করুন:
এখন ওর সাথে সমস্যা শেয়ার করার সময়। আমরা সন্তানদের কাছ থেকে সমস্যা গোপন রাখি। আমার মতে, এটা ঠিক নয়। ওদের আমাদের সমস্যার কথাও বলা উচিত। যাতে তারা সেটা অনুধাবণ করে। এটা হলে তারা সহজে পথভ্রষ্ট হবে না। মা-বাবার দুঃখ যারা বোঝে তারা খারাপ হয় না। (তবে বলার মাত্রায় সীমা বজায় রাখতে হবে। সবকিছু বলবেন না, কিছু কিছু বলবেন। যাতে ও হতাশ না হয়ে পড়ে)

আপনার বাচ্চার চাইতে পাঁচ বছর কম বয়সে বাদশা আকবর মুঘল সাম্রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন। ওকে মুঘল সাম্রাজ্যের দায় নিতে হবে না। কিন্তু নিজের জীবনের দায়িত্ব নেওয়া শুরু করতে হবে। সেটা শুরু করার এটাই শ্রেষ্ঠ সময়।

゚ #

25/12/2024

সেন্ট মার্টিনে ৫ দিনের ট্যুর শেষ করে আপনাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম।

# বাস সম্পর্কিত:

১. জাহাজের সময়ের সাথে মিল রেখে বাসের টিকেট কাটবেন।

২. অনলাইনে বাসের টিকিট না কেটে চেষ্টা করবেন বাসের কাউন্টারে গিয়ে কথা বলে টিকেট কাটতে।

৩. যদি প্রিন্টেড টিকিটে সময় আলাদা থাকে আর তারা অন্য সময় বলে, তাহলে বলবেন টিকেটের উপরে ওই সময় লিখে দিতে, শুধু মুখের কথায় টিকেট কেটে আনবেন না।

৪. আরামবাগ অথবা ফকিরাপুল থেকে কক্সবাজারের সকল বাসের টিকিটে পাবেন

৫. sleeper coach এ না যাবার চেষ্টা করবেন (বিশেষ করে যারা লম্বা)

৬. বাজেট নিয়ে কোন সমস্যা না থাকলে আর এসি তে যেতে চাইলে Hyundai, VOLVO or SCANIA তে ভ্রমন করার চেষ্টা করবেন

৭. যদি DD (double dreaker) business class বাস পান চেষ্টা করবেন উপরের একদম সামনের সিটে যাবার জন্য

৮. যদি Grand Mashawi তে বাস থামে চেষ্টা করবেন ওখানের বিফ খিচুড়ি খেতে, ৩৫০ টাকা দাম।

# জাহাজ সম্পর্কিত

১. অচেনা কাওকে টাকা পাঠিয়ে দিবেন না শিপের টিকিট এর জন্য

২. চেষ্টা করবেন কোনো এজেন্সির অফিসে গিয়ে টিকেট কাটতে। এতে করে সিট দেখে টিকেট কাটতে পারবেন আর সাথে সাথে physical ticket নিয়ে আসতে পারবেন

৩. physical ticket ছাড়া জাহাজে উঠতে পারবেন না, তাই ঐভাবে কন্টাক করে নিবেন যার থেকে টিকেট কাটবেন

৪. travel pass জাহাজে ভ্রমণের আগের দিন পাবেন, যার থেকে টিকেট কাটবেন উনি না পাঠালে আগের দিন চেয়ে নিবেন। ওটা দেখাতে হয় না, কিন্তু ফাইল আপনার মোবাইলে অথবা মেইলে রেখে দিবেন। govt এর লোক randonly চেক করতে পারে।

৫. যদি পারেন baro Awlia or karnafuly তে টিকেট কাটবেন

৬. যেই টাকার টিকেট কাটুন না কেনো জাহাজের বাইরের যে কোনো জায়গায় আপনি বসতে পারবেন

৭. যদি সিটে বসে বাইরের সমুদ্র দেখতে দেখতে যেতে চান তাহলে open deck, sun deck এ টিকেট কাটবেন।

৮. যদি ২/৪ জন থাকেন তাহলে baro Awlia র bunker bed এ টিকেট কাটবেন। অনেক টাকা সাশ্রয় হবে এবং অনেক সুবিধা পাবেন।

৯. সিগারেট খেয়ে ash এবং filter, tissue, plastic পানিতে ফেলবেন না। unfortunately আমি অনেককে দেখলাম এই কাজ টা করতে।

১০. সেন্ট মার্টিন থেকে আসার সময় seagulls দের খাবার দিবেন না। অনেক কমে গেছে পাখি। জাহাজের লোকদের জিজ্ঞেস করলাম এত কমে গেলো কেনো। তারা বললেন, আপনাদের খাবারের জন্য অনেক পাখি মারা গেছে, অসুস্থ হয়ে যায়। কারণ চিপস, পাওরুটি এসব তাদের প্রসেসড ফুড নয়। আপনার আমার কারণে এই পাখি আরও কমে যাচ্ছে। আমরা হয়তো দেখতে পারছি, আমাদের পরবর্তী generation হয়তো দেখতে নাও পারে আমাদের বোকামির জন্য। তাই নিজেও দিবেন না আর কেউ দিলে বাঁধা দিবেন। আর শিপের লোক দেখতে পারলে অপমান করবে।

১২. সেন্ট মার্টিন যাবার সময় রাইস আইটেম খাবার পেতে পারেন, কিন্তু আসার সময় পাবেন না।

# রিসোর্ট সম্পর্কিত

১. পশ্চিম বিচের দিকে থাকার চেষ্টা করবেন

২. weekend এ গেলে আগে থেকেই booking করে যাবেন

৩. বাজার থেকে ১-১.৫ km এর মধ্যে থাকতে পারেন এতে করে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে হেঁটে যাওয়া আসা করতে পারবেন, বাজারেও আসতে পারবেন বিচ ধরে

৪. যদি কেউ দুইদিনের জন্য আসেন তাহলে বলবো রিসোর্ট চেঞ্জ না করায় ভালো, এতে আপনার সময় নষ্ট হবে। কিন্তু পাশাপাশি রিসোর্ট হলে করতে পারেন।

৫. যদি কেউ ৩ দিনের বেশি সেন্ট মার্টিনে থাকেন আমি পরামর্শ দিব এসে দেখে শুনে রিসোর্ট ঠিক করবেন। আর যদি রিস্ক নিতে না চান তাহলে শুধু প্রথম দিনের জন্য রিসোর্ট booking দিয়ে আসবেন আর বাকি দিন গুলোর জন্য এসে দেখে শুনে দামাদামি করে ঠিক করবেন। এতে করে আপনার রিসোর্ট এর খরচ অনেক কমে যাবে।

৬. যদি বাজেটে সমস্যা না থাকে তাহলে Sinbad, Sand Castle, Lupaz এ থাকতে পারেন। মনে হতে পারে আপনি বাইরের কোনো এক জায়গায় আছেন।

# খাবার সম্পর্কিত

১. খাবারের খরচ টা বেশি, ঐভাবে দেখে শুনে নিবেন

২. রিসোর্টে খেলে আগে থেকে বলে নিবেন

৩. চেষ্টা করবেন রিসোর্টে খাওয়ার জন্য, বাজারের খাবার অত ভালো লাগেনি। কিছু কিছু রিসোর্ট আছে ওদের খাবার ভালো, ওখানেও অর্ডার করে খেতে পারেন

৪. তবে আমেজ নিয়ে BBQ খেতে চাইলে বাজারে খেতে পারেন। যত বেশি রাত করে যাবেন তত মাছের দাম কমতে থাকে। দামাদামি করে নিবেন

৫. আস্ত বড় মাছ নিলে মুখের কথায় টাকা দিবেন না, ওজন দেখে দামাদামি করে টাকা দিবেন সব জায়গায়।

৬. ডাব খেতে চাইলে জেটির কাছে এক মুরব্বী ডাব বিক্রি করেন, ১৩০-১৮০ টাকার মধ্যে বড় বড় ডাব পাবেন। উনার কাছেই কমে পাবেন আর কোথাও এর থেকে কমে ডাব পাবেন না।

৭. বাজারে প্রবেশের শুরুতেই দুইপাশে দুটো ভাজা পোড়ার দোকান আছে। জেটির দিকে যেতে হাতের ডান পাশে যেই দোকান ওখান থেকে দুধ পরাটা (নাম ভুলে গেছি) খেতে পারেন, মজা অনেক।

৮. সব থেকে ভালো খাবার খেতে হলে আপনাকে যেতে হবে Sinbad এ।

# ছেঁড়া দ্বীপ সম্পর্কিত

১. ছেঁড়া দ্বীপ যাওয়া officially বন্ধ আছে।

২. প্রথম দিকে যেতে দিলেও ১১-১২ তারিখের পর থেকে যেতে দিচ্ছে না

৩. যেতে দিচ্ছে না আমাদের জন্যেই। ওখানে গিয়ে এক এক জন ইচ্ছা মত শামুক, ঝিনুক নিয়ে আসছিল। be*er খেয়ে বোতল ওখানে ফেলে আসে, কাঁচের বোতল ভেঙে রেখে আসে। প্রথম দিকে coast guard এর লোক যেতে দিলেও এখন দিচ্ছে না। এমনকি অনেক শিক্ষিত লোক গিয়ে coast guard এর সাথে বাজে ব্যবহার করার জন্য তারা আরো যেতে দিচ্ছে না।

৪. মনে রাখবেন স্থলে army যেমন পানিতে coast guard তেমন। তাদের সাথে ভাব দেখাতে যাবেন না। দরকার হলে তাদের অনুরোধ করবেন যেতে দেয়ার জন্য।

৫. যেতে না দিলে ছেঁড়া দ্বীপের সামনের দিকে ঘুরে ফিরে আসতে পারবেন।

৬. যদি ভাগ্য ভালো থাকে আর যেতে পারেন তাহলে একদম অন্তিম সীমানায় যাবেন, তবে অবশ্যই grip slipper or shoe পরে এবং জোয়ার আসার আগেই back করবেন। প্রবালে দুই পা দেয়ার আগে দেখে নিবেন নড়ে কিনে, আস্তে ধীরে পা ফেলবেন। অনেক ধার, মনে রাখবেন অন্তিম প্রান্তে প্রায় বেশির ভাগ প্রবাল ই জীবিত এবং অনেক ধার পড়ে গেলেই অনেক বড় ধরনের injury হবার সম্ভাবনা আছে।

# Sinbad রিসোর্ট সম্পর্কিত

১. সব থেকে বড় এবং সুন্দর রিসোর্ট

২. রিসোর্ট এর মধ্যেই আপনি সময় কাটিয়ে দিতে পারবেন

৩. সেন্ট মার্টিনের সব থেকে মজার খাবার খেতে চাইলে আপনি এখানে যেতে পারেন। যদি খান তাহলে রূপচাঁদা কারী try করবেন (৪৫০ tk), অনেক মজা। প্রফেশনাল শেফ দিয়ে রান্না করে।

৪. এখানে আপনি সূর্যাস্ত এবং সূর্যোদয় সব থেকে ভালো ভাবে দেখতে পারবেন

৫. মনে রাখবেন এখানে expensive হবে।

৬. তবে আমার মনে হয়েছে তাদের আরো প্রফেশনাল হতে হবে। তবে তারা চেষ্টা করছে, হয়তো খরচের জন্য এত বড় জায়গা মেইনটেইন করতে সমস্যা হচ্ছে।

# সেন্ট মার্টিন সম্পর্কিত

১. অটো ভাড়া ঠিক করে নিবেন নিজে। কোথায় যাবেন, কতক্ষণ এর জন্য যাবেন সব কিছু।

২. যেহেতু ছেঁড়া দ্বীপ যেতে দেয় না, আর যদি অটো তেই যেতে হয় তাহলে হয় একদম ভোরে যাবেন যাতে সূর্যোদয় দেখতে পারেন অথবা বিকেলের দিকে যাবেন যাতে সূর্যাস্ত দেখতে পারেন।

৩. সব থেকে সুন্দর ভাবে সূর্যোদয় দেখতে পারবেন ছেঁড়া দ্বীপের সামনে থেকে। আর ভালো ভাবে সূর্যাস্ত দেখতে পারবেন Sinbad রিসোর্ট এর ডান দিক দিয়ে গিয়ে ভিতরে একটা বিচ আছে ওখান থেকে (যেটা সিক্রেট বিচ নামে পরিচিত)

৪. আমি সাজেস্ট করব, যারা হাঁটতে পারেন তারা হেঁটে ছেঁড়া দ্বীপের ওখানে যাবেন। অথবা যারা ভালো সাইকেল চালাতে পারেন তারা সাইকেলে যাবেন। তবে সাইকেলে গেলে বিচ ধরে সব সময় যেতে পারবেন না, কারণ কোরাল আছে অনেক জায়গায়। আর হেঁটে চাইলে বিচ ধরে অথবা ভিতর দিয়ে গ্রামের রাস্তা ধরে যেতে পারবেন। ভিতরের গ্রাম টা অনেক সুন্দর। ছোট একটা ব্যাগে হালকা জুস, পানি, খাবার নিবেন খেতে খেতে চলে যাবেন। ১.৫-২ ঘণ্টা লাগবে। কিন্তু আপনি সব কিছু

উপভোগ করতে পারবেন।

৫. সাইকেল ভাড়া নেয়ার সময় চেক করে নিবেন সব কিছু ঠিক আছে কিনা। বাজার থেকে ভাড়া নেয়ার চেষ্টা করবেন, কমের মধ্যে পাবেন।

৬. আমি অনুরোধ করবো বাইক নিয়ে বিচে অথবা ছেঁড়া দ্বীপে যাবেন না। এমনকি বাইক চালাবেন না। আপনি ছবি বা ভিডিও বানানোর জন্য বাইক নিয়ে ভোঁ ভোঁ করে গিয়ার দিতে দিতে যাবেন আপনি মনে করতে পারেন আপনাকে অনেকে কুল বলছে, না ভাই, আপনাকে কুল বলছেও না, লাগছেও না, আর উল্টা সামনে দিয়ে যাবেন পিছন থেকে গালি দিচ্ছে। আর যদি আপনার হাত থেকে coast guard বাইক ধরে তাহলে সব responsibility কিন্তু আপনার উপর আসবে।

৭. যদি নিজেরা মাছ কিনতে চান, তাহলে পূর্ব দিকের বিচে যাবেন অথবা ছেঁড়া দ্বীপের সামনে ভোরে যাবেন ওখানে জেলেরা মাছ বিক্রি করে আপনি তাজা মাছ কিনতে পারবেন

৮. ওখানের মানুষ খুবই ভালো। আমি কখনোই কারো কাছ থেকে খারাপ ব্যবহার পাইনি।

৯. আপনারাও ভালো ব্যবহার করবেন

১০. মনে রাখবেন তারা দ্বীপের সৌন্দর্য্ নষ্ট করে না তারা তাদের দ্বীপের ব্যাপারে খুব সচেতন। আমাদেরও চেষ্টা করা উচিৎ যেন আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি না হয়।

১১. পানিতে জোয়ারের সময় নামবেন। পানিতে নামার আগে ভাটার সময় দেখে নিবেন কোথায় কোরাল আছে। সামুদ্রিক প্রাণী নিয়ে ভয় নেই তবে jelly fish লাগতে পারে। ভয় পাবার দরকার নেই, কিছুক্ষন জ্বলবে পরে ঠিক হয়ে যাবে।

# # আমার অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করলাম। আমার সাথে আপনার অভিজ্ঞতা নাও মিলতে পারে, তেই নিজেই সব কিছু যাচাই করে নিবেন, ধন্যবাদ৷
©

গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস-২০২৪ #রেফারেন্স ম্যানেজমেন্ট𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে...
17/10/2024

গবেষণা সহায়ক কিছু গুরুত্বপূর্ণ টুলস-২০২৪

#রেফারেন্স ম্যানেজমেন্ট

𝐄𝐧𝐝𝐍𝐨𝐭𝐞 (https://endnote.com/): সহজে Citation তৈরি করতে এবং references গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐩𝐢𝐥𝐞 (https://paperpile.com/): গবেষণাপত্রের সাথে সরাসরি সংযোগ রেখে Citation সহজে সংগঠিত করতে সহায়ক।

𝐌𝐞𝐧𝐝𝐞𝐥𝐞𝐲 (https://www.mendeley.com/): reference management এবং social networking টুল হিসেবে কাজ করে, গবেষণাপত্র সংরক্ষণ ও annotate করতে সহায়ক।

𝐑𝐞𝐟𝐖𝐨𝐫𝐤𝐬 (https://refworks.proquest.com/): অনলাইন ভিত্তিক গবেষণাপত্র সংগঠিত এবং Citation তৈরি করে।

𝐂𝐫𝐨𝐬𝐬𝐫𝐞𝐟 (https://www.crossref.org/): এটি Citation linking-এর প্রক্রিয়া সহজ করে।

𝐂𝐢𝐭𝐞𝐓𝐡𝐢𝐬𝐅𝐨𝐫𝐌𝐞 (https://www.citethisforme.com/): বিভিন্ন Citation style এ খুব দ্রুত Citation তৈরি করতে সহায়তা করে।

𝐙𝐨𝐭𝐞𝐫𝐨 (https://www.zotero.org/): গবেষণার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং cite করতে সহায়ক।

ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন

𝐓𝐚𝐛𝐥𝐞𝐚𝐮 (https://www.tableau.com/): জটিল ডেটাকে সহজ ও পরিষ্কার visual-এ রূপান্তর করে।

𝐑𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 (https://posit.co/): R প্রোগ্রামিং ব্যবহার করে ডেটা বিশ্লেষণ, মডেলিং, এবং visualization এর জন্য খুবই কার্যকরী।

𝐒𝐏𝐒𝐒 (https://www.ibm.com/): গবেষণায় বড় ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের জন্য জনপ্রিয় software।

𝐏𝐥𝐨𝐭𝐥𝐲 (https://plotly.com/): অত্যাধুনিক visualization টুল, যা data-driven ও interactive graphs তৈরিতে সক্ষম।

𝐍𝐕𝐢𝐯𝐨 (https://lumivero.com/): qualitative ডেটার গভীর বিশ্লেষণ করে থিম বা প্যাটার্ন খুঁজে বের করে।

𝐌𝐢𝐧𝐝𝐌𝐞𝐢𝐬𝐭𝐞𝐫 (https://www.mindmeister.com/): collaborative mind mapping টুল, যা আপনার ধারণাগুলোকে visualize করতে সাহায্য করে।

𝐏𝐨𝐰𝐞𝐫𝐁𝐈 (https://www.microsoft.com/en-us/power-platform/products/power-bi): একটি শক্তিশালী business analytics টুল, যা interactive data visualization এবং report তৈরি করতে সহায়তা করে।

𝐌𝐒 𝐄𝐱𝐜𝐞𝐥 (https://www.microsoft.com/en/microsoft-365/excel?market=af): বহুল ব্যবহৃত spreadsheet software, যা ডেটা ম্যানিপুলেশন ও বিশ্লেষণের জন্য জনপ্রিয়।

নোট গ্রহণ

𝐄𝐯𝐞𝐫𝐧𝐨𝐭𝐞 (https://evernote.com/): শক্তিশালী নোট গ্রহণের অ্যাপ, যা লেখা, ছবি ও ধারণা গুছিয়ে রাখতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐯𝐞𝐧𝐞𝐫 (https://www.literatureandlatte.com/): গবেষণাপত্র structuring এবং organizing এর জন্য ব্যবহার হয়।

𝐎𝐧𝐞𝐍𝐨𝐭𝐞 (https://www.onenote.com/): Microsoft এর ডিজিটাল নোটবুক।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐊𝐞𝐞𝐩 (https://accounts.google.com/): সহজ নোট গ্রহণের অ্যাপ, যা Google Drive-এর সঙ্গে সংযুক্ত থাকে।

𝐍𝐨𝐭𝐢𝐨𝐧 (https://www.notion.so/): সবকিছু একত্রে করার জন্য কার্যকরী ওয়ার্কস্পেস।

𝐀𝐮𝐝𝐢𝐨𝐏𝐞𝐧 (https://audiopen.ai/): অডিও ভিত্তিক নোট গ্রহণের টুল।

গবেষণাপত্র লেখা

𝐖𝐫𝐢𝐭𝐞𝐟𝐮𝐥𝐥 (https://www.writefull.com/): একাডেমিক লেখার নির্ভুলতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে।

𝐋𝐚𝐓𝐞𝐗 (https://www.latex-project.org/): উচ্চ-গুণমানের টাইপসেটিং ব্যবস্থা, বিশেষ করে টেকনিক্যাল ডকুমেন্টের জন্য।

𝐓𝐮𝐫𝐧𝐢𝐭𝐢𝐧 (https://www.turnitin.com/): প্লেজিয়ারিজম শনাক্তকরণ টুল, যা গবেষণাপত্রের অরিজিনালিটি চেক করতে এবং Citation সঠিক কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে।

𝐒𝐜𝐫𝐢𝐛𝐛𝐫 (https://www.scribbr.com/): প্লেজিয়ারিজম চেকার এবং প্রুফরিডিং টুল, যা গবেষণাপত্রের মান উন্নত করতে সাহায্য করে।

𝐎𝐯𝐞𝐫𝐥𝐞𝐚𝐟 (https://www.overleaf.com/): অনলাইন ল্যাটেক্স এডিটর।

𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐃𝐨𝐜𝐬 (https://accounts.google.com/): সহজ সহযোগিতার জন্য ক্লাউড-বেসড ডকুমেন্ট এডিটর।

𝐏𝐚𝐩𝐞𝐫𝐏𝐚𝐥 (https://paperpal.com/): গবেষণাপত্র সংগঠিত এবং লেখা সহজ করতে সাহায্য করে।

𝐓𝐫𝐢𝐧𝐤𝐚𝐀𝐈 (https://www.trinka.ai/): একাডেমিক লেখা উন্নত করতে এবং grammatical ভুল সংশোধন করতে সহায়তা করে।

𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫𝐥𝐲 (https://www.grammarly.com/): লেখার গুণগত মান উন্নত করার জন্য জনপ্রিয় টুল।

𝐐𝐮𝐢𝐥𝐥𝐁𝐨𝐭 (https://quillbot.com/): লেখাকে paraphrase, summarize, এবং grammar ঠিক করতে সাহায্য করে।

লিটারেচার রিভিউ টুলস

𝐒𝐞𝐦𝐚𝐧𝐭𝐢𝐜 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (https://www.semanticscholar.org/): গবেষণা পত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে সাহায্য করে এবং লিটারেচার রিভিউর সময় দ্রুত প্রাসঙ্গিক পেপার খুঁজে দেয়।

𝐋𝐢𝐭𝐦𝐚𝐩𝐬 (https://www.litmaps.com/): গবেষণা পেপার ও লিটারেচারের সংযোগ ভিজ্যুয়ালাইজ করার জন্য ব্যবহৃত হয়।

𝐒𝐜𝐢𝐓𝐞.𝐚𝐢 (https://scite.ai/): গবেষণাপত্র খুঁজে পেতে এবং সেগুলো বুঝতে সহায়তা করে।

𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐑𝐚𝐛𝐛𝐢𝐭 (https://www.researchrabbit.ai/): প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়ার টুল।

𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫𝐬 (https://www.connectedpapers.com/): সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করার টুল।

𝐑 𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 (https://discovery.researcher.life/): গবেষণা উপকরণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম।

আঁকাআঁকি ও ডায়াগ্রাম

𝐅𝐢𝐠𝐦𝐚 (https://www.figma.com/): গবেষণায় জটিল ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐃𝐫𝐚𝐰.𝐢𝐨 (https://app.diagrams.net/): ফ্লোচার্ট এবং ডায়াগ্রাম তৈরি করার জন্য উপযুক্ত।

𝐋𝐮𝐜𝐢𝐝𝐜𝐡𝐚𝐫𝐭 (https://www.lucidchart.com/): অনলাইন ডায়াগ্রামিং সফটওয়্যার।

𝐌𝐢𝐜𝐫𝐨𝐬𝐨𝐟𝐭 𝐕𝐢𝐬𝐢𝐨 (https://www.microsoft.com/en-us/microsoft-365/visio/flowchart-software): গবেষণা পেপারে জটিল ফ্লোচার্ট, প্রসেস ম্যাপ এবং ডেটা-চালিত ডায়াগ্রাম তৈরির জন্য কার্যকর।

𝐂𝐚𝐧𝐯𝐚 (https://www.canva.com/): গবেষণা উপস্থাপনার জন্য ভিজ্যুয়াল তৈরিতে সহায়ক।

𝐈𝐧𝐤𝐬𝐜𝐚𝐩𝐞 (https://inkscape.en.softonic.com/): ওপেন-সোর্স ভেক্টর গ্রাফিক্স এডিটর।

𝐈𝐏𝐄 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠 (https://ipe.otfried.org/): LaTeX ভিত্তিক আঁকার এডিটর, গবেষণা সম্পর্কিত ডায়াগ্রাম তৈরিতে ব্যবহার করা হয়।

𝐊𝐞𝐞𝐧𝐢𝐨𝐮𝐬 (https://keenious.com/): ধারণার কনসেপ্ট ম্যাপ এবং ডায়াগ্রাম তৈরিতে সহায়তা করে।

𝐁𝐢𝐨𝐫𝐞𝐧𝐝𝐞𝐫 (https://biorender.com/): জীববিজ্ঞান সম্পর্কিত ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহৃত হয়।

𝐆𝐫𝐚𝐩𝐡𝐏𝐚𝐝 𝐏𝐫𝐢𝐬𝐦 (https://www.graphpad.com/scientific-software/prism/): ডেটা বিশ্লেষণ এবং গ্রাফ তৈরি করার একটি শক্তিশালী সফটওয়্যার।
…………………….

Address

2 Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when FPAB-Doel Peer Education on SRHR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FPAB-Doel Peer Education on SRHR:

Share