AMAL Foundation

AMAL Foundation AMAL Foundation is a nonprofit community development organization. Our efforts reach 300+ students annually in some of the most underserved areas of Bangladesh.
(1)

The organization works to support and empower marginalized communities in Bangladesh to help them reach their full potential. Our Story
Amal Foundation was established in 2014 with a singular mission: to transform the lives of Bangladesh’s most vulnerable communities through hope and empowerment. Rooted in the belief that hope drives change, we draw inspiration from Samuel Smiles’ words: “Hope is

the companion of power, and the mother of success.” Our name, derived from the Arabic word for hope, reflects our vision—becoming a guiding light for those in need. Amal Foundation has grown into a global family, united by our unwavering commitment to building a brighter, more equitable future. Our work is defined by tangible impacts, with a focus on long-term transformation and empowerment. Our Impact:
Education:
Over 8,000 children have been empowered through our educational programs. We run schools, distribute educational materials, and provide essential support like nutritious meals, ensuring that no child is left behind. Emergency Relief:
We’ve reached 2.1 million people through swift emergency relief, providing life-saving aid such as food, clothing, hygiene kits, and shelter during natural disasters. Our teams are always ready to respond quickly and effectively to support the most vulnerable communities. Empowerment:
Through skills training and livelihood support, we’ve empowered over 45,000 women and youth to become self-sufficient. Our programs focus on teaching practical skills like sewing, farming, and entrepreneurship, which enable individuals to generate income and support their families. Health:
With over 121,000 individuals served in health camps, we provide medical care, health education, and essential treatments. From maternal and child health services to combating waterborne diseases in flood-affected areas, we are dedicated to ensuring holistic well-being for all. Environment:
Our commitment to the environment includes planting 1,000+ trees and promoting climate-smart agriculture. Through these initiatives, we aim to build resilience against climate change while fostering sustainable livelihoods in vulnerable communities. Join us in our journey to make a lasting difference. Together, we can build a better tomorrow.

স্বাবলম্বিতার পথে ছোট একটি উদ্যোগ!জয়পুরহাটের রেহানা বেগমের পরিবারের জন্য সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। আমাল ফা...
16/08/2026

স্বাবলম্বিতার পথে ছোট একটি উদ্যোগ!

জয়পুরহাটের রেহানা বেগমের পরিবারের জন্য সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। আমাল ফাউন্ডেশনের ‘যাকাত স্বাবলম্বীকরণ’ প্রকল্পের আওতায় তিনি পেয়েছেন দুটি ছাগল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ছাগলের বংশবৃদ্ধির পর একটি ছাগল ১২,০০০ টাকায় বিক্রি করে তিনি সংসারের প্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা পেয়েছেন। ছোট এই উদ্যোগটি তাঁর পরিবারের জন্য আয়ের একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।

এভাবেই একটি সম্পদভিত্তিক সহায়তা একটি পরিবারের জন্য আয়ের সুযোগ তৈরি করতে পারে।

আপনার যাকাত হোক মানুষের স্বাবলম্বী হওয়ার পথে একটি ছোট কিন্তু কার্যকর সহায়তা। 🤝

15/08/2026

ছোটবেলার ইচ্ছা আজ বাস্তবে রূপ নিয়েছে Amal Foundation-এর হাত ধরে! 🎂✨

বগুড়ার বিসিক আটাপাড়া এলাকার শান্তনা আক্তার এখন আর শুধু স্বপ্ন দেখেন না, বরং হাতে-কলমে শিখে নিয়েছেন কেক, পিৎজা, বার্গারসহ নানা সুস্বাদু বেকিং আইটেম তৈরির নিখুঁত কারিগরি।

প্রতিটি নারীর স্বাবলম্বী হয়ে ওঠার এই যাত্রাই আমাদের আসল প্রাপ্তি।

সোনালী ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে।বেকারত্বকে পেছনে ফেলে আজ নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়ে এগিয়ে চলেছে আমাদের তরুন...
14/08/2026

সোনালী ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে।

বেকারত্বকে পেছনে ফেলে আজ নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়ে এগিয়ে চলেছে আমাদের তরুনরা। Amal Foundation-এর এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে দক্ষ হাতে ভবিষ্যৎ নির্মাণের প্রস্তুতি। এদের এই একাগ্রতা আর শেখার আগ্রহই আমাদের আগামী দিনের সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখায়।

দক্ষতাই শক্তি, আর স্বাবলম্বিতাই আসল স্বাধীনতা।আমাল ফাউন্ডেশন সবসময় বিশ্বাস করে অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক প্রশিক্ষণ মানুষের...
13/08/2026

দক্ষতাই শক্তি, আর স্বাবলম্বিতাই আসল স্বাধীনতা।

আমাল ফাউন্ডেশন সবসময় বিশ্বাস করে অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক প্রশিক্ষণ মানুষের জীবন বদলে দিতে পারে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের 'আমাল কুকিং স্কুল- এর ব্যাচ ৩-এর প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে এবং অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।

রান্নার আধুনিক কলাকৌশল ও প্রফেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে এই উদ্যমী মানুষগুলো এখন নিজেদের ক্যারিয়ার গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তাদের হাত ধরেই রচিত হোক নতুন সফলতার গল্প!

স্বপ্ন জয়ের যাত্রায় পাশে আছে আমাল ফাউন্ডেশন! জলবায়ু পরিবর্তনের নির্মম আঘাত আর অর্থনৈতিক প্রতিকূলতা খুলনার কয়রার মতো উপক...
11/08/2026

স্বপ্ন জয়ের যাত্রায় পাশে আছে আমাল ফাউন্ডেশন!

জলবায়ু পরিবর্তনের নির্মম আঘাত আর অর্থনৈতিক প্রতিকূলতা খুলনার কয়রার মতো উপকূলীয় অঞ্চলের অসংখ্য কিশোরীর পড়াশোনার স্বপ্নকে থামিয়ে দিতে উদ্যত, তাই তাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাল ফাউন্ডেশন। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের ফলে বহু মেধাবী ছাত্রীর পড়ালেখা অকালেই ঝরে পড়ার ঝুঁকি তৈরি হয়, যা পরবর্তীতে তাদের বাল্যবিবাহের অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই নির্মম বাস্তবতার গল্প বদলাতেই ‘আমাল ফাউন্ডেশন’- এর ‘প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় কয়রা উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২০ জন সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীকে ‘একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ’ প্রদান করা হয়েছে।

বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন ও নারী শিক্ষার প্রসারে আপনিও এগিয়ে আসুন।

বগুড়া সদরের অনেক নারীর জন্যই নিজের পায়ে দাঁড়ানো বা উপার্জন করাটা একসময় কেবলই একটা স্বপ্ন ছিল। পরিবারের পাশে দাঁড়ানোর তী...
10/08/2026

বগুড়া সদরের অনেক নারীর জন্যই নিজের পায়ে দাঁড়ানো বা উপার্জন করাটা একসময় কেবলই একটা স্বপ্ন ছিল। পরিবারের পাশে দাঁড়ানোর তীব্র ইচ্ছে থাকলেও সুযোগ, প্রশিক্ষণ বা আত্মবিশ্বাসের অভাবে তা নাগালের বাইরে মনে হতো।

এই বাস্তবতাকে বদলাতে আমাল ফাউন্ডেশন চালু করে ‘আমাল টেইলরিং ট্রেনিং সেন্টার’, যার লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা।
এই নারীদেরই একজন পিয়ারা বেগম। পরিবারের বড় মেয়ে হিসেবে বাবা-মায়ের বার্ধক্যে তাঁদের পাশে দাঁড়ানোর স্বপ্ন থাকলেও কোনো কাজের দক্ষতা না থাকায় তা সম্ভব হচ্ছিল না। কিন্তু আমাল টেইলরিং ট্রেনিং সেন্টারে সেলাই, ব্লক প্রিন্টিং এবং অ্যাডভান্সড টেইলরিংয়ের হাতে-কলমে প্রশিক্ষণ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

বর্তমানে বাড়ি থেকেই টেইলরিংয়ের অর্ডার নিয়ে কাজ করছেন পিয়ারা বেগম এবং প্রতি মাসে প্রায় ১০,০০০ টাকা আয় করছেন। তাঁর নিজের ভাষায়—
"আমি যে প্রতিটি অর্ডার সম্পন্ন করি, তা আমাকে মনে করিয়ে দেয় যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আজ আমি আমার বাবা-মাকে সহায়তা করতে পারছি, পরিবারে অবদান রাখতে পারছি এবং আমার ব্যবসা বাড়ানোর স্বপ্ন দেখছি।"

আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি শত নারীর নতুন জীবনের সূচনা।

বৈচিত্র্যময় সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য ও অনন্য জীবনধারায় গড়ে উঠেছে আমাদের বাংলাদেশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে আসুন, দেশের আ...
09/08/2026

বৈচিত্র্যময় সংস্কৃতি, সমৃদ্ধ ঐতিহ্য ও অনন্য জীবনধারায় গড়ে উঠেছে আমাদের বাংলাদেশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে আসুন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি এবং তাদের অধিকার ও আর্থসামাজিক অগ্রযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

Amal Foundation বিশ্বাস করে, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে ওঠে তখনই, যখন প্রত্যেক মানুষের দক্ষতা, সম্ভাবনা ও স্বপ্ন বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়। সেই লক্ষ্যেই আমরা মানুষের সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথকে উৎসাহিত করে চলেছি।

সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🌿

𝗙𝗿𝗼𝗺 𝗱𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻 𝘁𝗼 𝗶𝗺𝗽𝗹𝗲𝗺𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻.The Towards COP31 Policy Dialogue in Ankara, Türkiye, brought together policymakers, d...
07/08/2026

𝗙𝗿𝗼𝗺 𝗱𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻 𝘁𝗼 𝗶𝗺𝗽𝗹𝗲𝗺𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻.

The Towards COP31 Policy Dialogue in Ankara, Türkiye, brought together policymakers, development practitioners, civil society leaders, and development partners from across the Global South to exchange practical, locally led climate solutions and strengthen collaboration ahead of COP31.

As we move towards COP31, climate challenges call for more than dialogue. They require partnerships, shared learning, and a commitment to ensuring that community experiences help shape global priorities and drive meaningful action.

দক্ষতা অর্জনের আনন্দ আর স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে আমাল ফাউন্ডেশনের কালিনারি ট্রেনিং সেন্টারের ৩য় ব্যাচ সফলভাবে তাদের...
06/08/2026

দক্ষতা অর্জনের আনন্দ আর স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে আমাল ফাউন্ডেশনের কালিনারি ট্রেনিং সেন্টারের ৩য় ব্যাচ সফলভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে। 👩‍🍳🍳

রান্নার নিখুঁত কৌশল ও কারিগরি শিক্ষায় নিজেদের ঝালিয়ে নিয়ে প্রশিক্ষণার্থীরা এখন নিজেদের নতুন পরিচয় গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।

পরিবর্তনের এই অবিরাম যাত্রায় পাশে থাকার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।

Address

2/16, Block B, Lalmatia
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when AMAL Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AMAL Foundation:

Shortcuts

Share