Passenger Bangladesh

Call Directions Website Contact the organization

Passenger Bangladesh দেশের উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা

12/09/2026

আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার :

আগামীকাল ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’। পৃথিবীর দেশেদেশে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, সড়কে দুর্ঘটনা, গণপরিবহনে অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। দেশে ৮ম বারের মতো আগামীকাল এই দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে “যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনী সুরক্ষা ও নিরাপত্তা জরুরী”। দিবসটি উপলক্ষ্যে দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য যে, বাংলাদেশসহ পৃথিবীর উন্নয়নশীল দেশের মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানী ও পথ দুর্ঘটনা বন্ধের মধ্যদিয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনার প্রতিকী দিবস হিসেবে ২০১৮ সাল থেকে দেশে দিবসটি ‘যাত্রী অধিকার দিবস’ হিসেবে পালিত হয়ে আসছিল। বাংলাদেশে ২০১৯ সাল থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈশ্বিক যুদ্ধবিগ্রহে জ্বালানীর মূল্য বৃদ্ধি, আইন প্রয়োগে শিথিলতাসহ নানান কারনে দেশে যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য দফায় দফায় বাড়ছে। মানুষের যাতায়াতের নিরাপত্তা অনেকখানি কমেছে। পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানান আতংকের মধ্যদিয়ে আমাদের প্রতিদিনের যাতায়াতের পথ পাড়ি দিতে গিয়ে বহু মানুষের জীবন যাচ্ছে। পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা কিছুতেই থামছে না। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব গ্রহনের পরে নানান খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহনখাতে তেমন কোন পরিবর্তন নেই। পরিবহন মাফিয়ারা এখনো এইখাতের নিয়ন্ত্রক। এসব প্রেক্ষাপটে এবারের “যাত্রী অধিকার দিবস” অনেক বেশি তাৎপর্য বহন করে।

সংবাদদাতা :
মাহমুদুল হাসান রাসেল
অর্থ সম্পাদক
মোবাইল : ০১৭৪৩ ৭৭৯৬৭২

সংযুক্ত : ভিডিও বার্তা

আরটিভির জনপ্রিয় টক''শো কেমন বাংলাদেশ চাই।পর্ব: ৫৭৯আলোচনার বিষয়: অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের বাংলাদেশ চাইসম্প্রচার হব...
26/07/2026

আরটিভির জনপ্রিয় টক''শো কেমন বাংলাদেশ চাই।
পর্ব: ৫৭৯
আলোচনার বিষয়: অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের বাংলাদেশ চাই
সম্প্রচার হবে ২৭ জুলাই সোমবার রাত ১১টা ২০ মিনিটে।
পুনঃপ্রচার ২৮ জুলাই মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে
পরিকল্পনা ও উপস্থাপনা: সৈয়দ আশিক রহমান।
প্রযোজক: বেলায়েত হোসেন
আলোচক:
১. ঢাকা ট্রান্সপোর্ট কোর্ডিনেশন অথোরিটি- ডিটিসিএ-এর সাবেক নির্বাহী পরিচালক ড. এস এম সালেহ উদ্দীন।
২. সাংবাদিক মেহেদী হাসান পলাশ।
৩. বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
৪. গণপরিবহন বিশেষজ্ঞ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সাধারণ সম্পাদক, বুয়েটের অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন হাসান।
এবং
৫. স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান।
সৌজন্যে: ভাইয়া হাউজিং এবং ভাইয়া হোটেল।

রেল ষ্টেশনে লাগেজ বহনকারী কুলি সংক্রান্ত তথ্য ও কুলিদের নির্ধারিত সার্ভিস চার্জের তালিকা। অতিরিক্ত মূল্য চাইলে নিকটস্থ স...
27/06/2026

রেল ষ্টেশনে লাগেজ বহনকারী কুলি সংক্রান্ত তথ্য ও কুলিদের নির্ধারিত সার্ভিস চার্জের তালিকা। অতিরিক্ত মূল্য চাইলে নিকটস্থ স্টেশন মাষ্টার এর সাথে যোগাযোগ করুন।

ঢাকা মহানগরীর সিটি সার্ভিসের বাসের ভাড়ার তালিকা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন
27/06/2026

ঢাকা মহানগরীর সিটি সার্ভিসের বাসের ভাড়ার তালিকা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন

ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায়, দেশের বাজারে দাম বাড়াতে বাড়াতে   আকাশচুম্বী করা হয়েছে। ...
24/06/2026

ইরান-আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায়, দেশের বাজারে দাম বাড়াতে বাড়াতে আকাশচুম্বী করা হয়েছে। যুদ্ধ থেমে গেছে, বিশ্ববাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমছে, দেশের বাজারে দাম কমালে যাতায়াত, যোগাযোগ, নিত্যপণ্যের দাম কমবে সাধারণ মানুষের জীবনে শস্তি ফিরবে।

তাই, "সবার আগে বাংলাদেশ " শ্লোগানের মহানায়ক
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে জ্বালানি তেলের দাম কমাতে আকুল আবেদন জানাচ্ছি ।

পবিত্র ঈদুল আজহায় যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সারাদেশ...
18/05/2026

পবিত্র ঈদুল আজহায় যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সারাদেশে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সেচ্ছাসেবীর এ
কার্যক্রম শুরু করেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও এই কার্যক্রমে অংশ নিতে পারেন। এই ফরম পূরন
করে আপনার ও আপনার পরিবার পরিজন, প্রতিবেশী, সহকর্মী, আত্নীয় স্বজনের যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের তথ্য নিম্ন লিখিত হোয়াইট অ্যাপ নাম্বারে পাঠাতে পারেন,

এছাড়াও আমাদের কার্যক্রম আরো সুসংগঠিত করতে আপনার মুল্যবান পরামর্শ দিতে পারেন..

হোয়াইটসঅ্যাপ : 01879407439

18/05/2026

খবরটি এক ক্লিকে পড়ুন 👉ntvbd.com/bangladesh/news-1739945

Address

2 Banggabadhu Avenue
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Passenger Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Passenger Bangladesh:

Shortcuts

Share