De motivational Speaker
- Home
- Bangladesh
- Dhaka
- De motivational Speaker
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from De motivational Speaker, Charitable organisation, University of Dhaka, Dhaka.
Address
University Of Dhaka
Dhaka
Website
Alerts
Be the first to know and let us send you an email when De motivational Speaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Shortcuts
Category
আমাদের কথা।
এই দেশ ভরে গেছে ছাগল মানুষ দিয়ে। এদের পীরবাবা হিসেবে দেশে উৎপত্তি হয়েছে আরেক জাতের, তারা হলেন মোটিভেশনাল স্পিকার। তারা যখন তখন যেখানে সেখানে পাত্র নির্বিশেষে মোটিভেশন দিয়ে বেড়ান। এদের কাছে জীবন হল ভেরি ইজি। এরা সবাইকে সবকিছু করে সফল হবার, ধনী হবার, সুখি হবার আশা দেখিয়ে যান। এই মহাপুরুষদের কাছে অসাধ্য কিছু নেই। তারা তাদের স্বল্প জীবনে ইতোমধ্যে অস্বাভাবিক জ্ঞানার্জন ও সবকিছুর অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। জ্ঞান চুইয়ে চুইয়ে উপচে উপচে পরছে। তারা মহাপুরুষ, মহাত্মা। তাই তারা সেই উপচে পড়া জ্ঞানের অপচয় না করে সবাইকে দিয়ে বেড়ান। জোর করে দিয়ে বেড়ান। আর তাতে এই দেশের গ্রামে বসে লেকচার- পাঞ্জেরি গাইড পরে, অবজেক্টিভ আর অঙ্ক মুখস্ত করে এস এস সি পাস করা ছেলেরা ইন্টারনেটে এই মহাপুরুষ মোটিভেশনাল স্পিকারদের কথা শুনে বিল গেটস মার্ক জুকারবারগ হয়ে ক্যাটরিনা কাইফের জামাই হয়ে যাবার স্বপ্নে বিভোর হয়ে যায়।
কিন্তু সবার আসলে এত মহান বাণী সয় না। আমাদের কথাই ধরুন। আমরা কতিপয় জ্ঞানপাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ নামক এক প্রতিষ্ঠানে পড়ছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই কত মহাপুরুষ মোটিভেশনাল স্পিকার জন্ম নিয়েছেন। আমরা তাদের এড়াতে পারি না। তারা সুযোগ পেলেই ক্লাসে, সেমিনারে, আমাদের ফেসবুক নিউজফিডে ঢুকে পরেন, এবং তাদের অতি স্বল্প সময়ে অর্জিত বিশাল জ্ঞানভাণ্ডার আর বিশাল অভিজ্ঞতার বস্তা আমাদের উপরে ঢেলে দেন। আমাদের তখন তাদের এই অর্জনে , গর্জনে গর্বিত হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু আমরা তো জ্ঞানপাপী। তাই আমাদের বারবার কেন যেনো মনে হয়, কোথাও একটা ঝামেলা রয়ে যাচ্ছে। মনে হয়, এইসব মোটিভেশন, এইসব স্বপ্ন অপাত্রে দেখানো হচ্ছে। আমাদের এটাও মনে হয়, ২ ঘণ্টার বাণী আর বিরিয়ানির প্যাকেট দিয়ে কেউ যোগ্যতা আর ভবিষ্যৎ বদলে দিতে পারে না। তাই আমাদের মত অধমদের এইসব মহাত্মা, মহাপুরুষ মোটিভেশনাল স্পিকারদের ঠিক বিশ্বাস হয় না। বারবার মনে হয়, মহাপুরুষগণ আমাদের আকাশে বাতাসে তুলে দিয়ে, তাদের সম্মানি (পাত্তি) আর সম্মান নিয়ে কেটে পরছেন। আর আকাশে উঠে যাওয়ার দল তাদের উড়ার ক্ষমতার অভাবে এক সময় ধুপ করে পড়বে, তখন মহাপুরুষরা থাকবেন না।
এইসব আজেবাজে চিন্তা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের কাছে যেটা বাস্তবতা মনে হয়, সেটা তুলে ধরার জন্য। আমরা হলাম ডিমোটিভেশনাল স্পিকার।