Knowledge store

Knowledge store Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Knowledge store, Community Organization, Dhaka.

রোজা শুদ্ধ হওয়ার ছয়টি আদব।১। চক্ষুর হেফাজত করা। অর্থাৎ হারাম ওনাজায়েয এর প্রতি দৃষ্টিপাত না করা।২। জবানের হেফাজত করা। অর...
04/07/2015

রোজা শুদ্ধ হওয়ার ছয়টি আদব।
১। চক্ষুর হেফাজত করা। অর্থাৎ হারাম ও
নাজায়েয এর প্রতি দৃষ্টিপাত না করা।
২। জবানের হেফাজত করা। অর্থাৎ মিথ্যা,
চোগলখুরী, বাজে কথা, গীবত শেকায়াত,
কটুবাক্য ইত্যাদি হতে জবানকে হেফাজত
করা।
৩। কানের হেফাজত করা। অর্থাৎ যে সব
অপ্রিয় বস্তু মুখে উচ্চারণ করা না-জায়েয,
তার প্রতি কর্ণপাত করাও না-জায়েয।
৪। বাকী সব অঙ্গের হেফাজত করা। যেমন
হাত, পা, পেট ইত্যাদি।
৫। ইফতারের সময় উদর পূর্ণ করে না খাওয়া।
কেননা রোযার উদ্দেশ্য হলো কামভাব ও
পশু প্রবৃত্তিকে দমন করা এবং নূরানী
শক্তিকে বৃদ্ধি করা।
৬। রোজা কবুল হয় কিনা এ ভয়ে সব সময়
ভীত থাকা।

29/06/2015
ছবিটি লক্ষ করুন।এই বোনটি শত অভাবে ভিক্ষা করেবেড়ায়তবুও পর্দা ত্যাগ করেনি।লাইক দিয়ে শেয়ার করুন সবাইকেদেখারসুযোগ করে দি...
25/06/2015

ছবিটি লক্ষ করুন।
এই বোনটি শত অভাবে ভিক্ষা করে
বেড়ায়
তবুও পর্দা ত্যাগ করেনি।
লাইক দিয়ে শেয়ার করুন সবাইকে
দেখার
সুযোগ করে দিন।

24/06/2015

এ বছর বাংলাদেশে সাদকাতুল ফিতরার হার একজন
ব্যক্তির জন্য সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ এক
হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর
সর্বনিম্ন ফিতরার হার ছিল ৬৫ টাকা ও সর্বোচ্চ ফিতরা
ছিল ২০০০ টাকা।
আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল
মোকাররম সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এর
হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন
ইসলামিক ফাউন্ডেশন দীনী দাওয়াত ও সংস্কৃতি
বিভাগের পরিচালক মাওলানা এ এম এম সিরাজুল ইসলাম।
সভায় জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও
বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী শরীয়াহ
মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও যব ইত্যাদি
পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা
দেওয়া যায়। কোনো মুসলমান আটা দ্বারা ফিতরা
আদায় করলে তাঁকে এক কেজি ৬৫০ গ্রামের
সমপরিমাণ মূল্য আদায় করতে হবে। যার বর্তমান
বাজার মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। এটিই সর্বনিম্ন।
কেউ খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চাইলে
তাঁকে তিন কেজি ৩০০ গ্রামের সমপরিমাণ পণ্য
দিতে হবে। যার বাজারমূল্য ১৬৫০ টাকা। কিশমিশ দ্বারা
আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য
১২০০ টাকা। পনির দিয়ে আদায় করলে তিন কেজি
৩০০ গ্রাম, যার বাজারমূল্য ১৬০০ টাকা। যব দিয়ে
আদায় করলে তিন কেজি ৩০০ গ্রাম। যার বাজারমূল্য
২০০ টাকা।
সভায় এ এম এম সিরাজুল ইসলাম বলেন, যেসব
পণ্যের কথা বলা হয়েছে, প্রত্যেক মুসলিম নিজ
নিজ সামর্থ্য অনুযায়ী এর যেকোনো একটি
পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদকাতুল ফিতর আদায়
করতে পারবেন। তবে পণ্যগুলোর স্থানীয়
খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। এ
ক্ষেত্রে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও
ফিতরা আদায় হবে।

পৃথিবীর আকাশে একটি চাঁদই অনেক সময়অভূতপূর্ব শোভা সৃষ্টি করে। কিন্তু যদি আকাশেএক সঙ্গে তিনটি চাঁদ দেখা যায়? তখন নিশ্চয় সেশ...
24/06/2015

পৃথিবীর আকাশে একটি চাঁদই অনেক সময়
অভূতপূর্ব শোভা সৃষ্টি করে। কিন্তু যদি আকাশে
এক সঙ্গে তিনটি চাঁদ দেখা যায়? তখন নিশ্চয় সে
শোভা আরও বেড়ে যাবে! চাঁদ পৃথিবীর
একমাত্র উপগ্রহ হওয়ায় সে সম্ভাবনা নেই। কিন্তু
শনি গ্রহে এই অসাধারণ দৃশ্য দেখার সুযোগ
মেলে। সম্প্রতি শনি গ্রহ পর্যবেক্ষণরত
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার
মহাকাশযান ক্যাসিনি শনি গ্রহে একসঙ্গে তিন চাঁদের
দুর্লভ দৃশ্য ধারণ করেছে। নাসার এই মহাকাশযানটি
১৯৯৭ সাল থেকে শনি গ্রহকে পর্যবেক্ষণ
করছে। খবর আইএএনএসের।
নাসার গবেষকেরা বলছেন, এখন পর্যন্ত নামকরণ
হওয়া শনি গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা ৫৩ টি।
তবে নয়টি চাঁদকে বিজ্ঞানীরা স্বীকৃতি
দিয়েছেন। শনির এই একাধিক চাঁদের আলো
কমবেশি হলেও সেই দৃশ্য অনেক সময় অসাধারণ
এক সম্মোহনী ছবি সৃষ্টি করে। তেমনি একটি
দৃশ্য হচ্ছে একসঙ্গে এই তিন চাঁদ।
ক্যাসিনির তোলা ছবিতে শনির সবচেয়ে বড় চাঁদ
টাইটানকে মেঘের স্তরের কারণে একটু
ঘোলাটে দেখাচ্ছে। টাইটান হচ্ছে শনি গ্রহের
বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র
প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডল ও তরল
পদার্থের অস্তিত্ব থাকতে পারে বলে মনে
করেন বিজ্ঞানীরা।
টাইটানের অনেকটা উপবৃত্তীয় গোলক
আকৃতির। গ্রহের সঙ্গে অনেক সামঞ্জস্য থাকার
কারণে অনেক সময়ই একে গ্রহ-সদৃশ উপগ্রহ
বলা হয়। টাইটানের ব্যাস চাঁদের দেড় গুণ এবং ভর
চাঁদের ১ দশমিক ৮ গুণ।
টাইটানের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে
গঠিত, ছোট ছোট যৌগ পদার্থ মিলে এতে
মিথেন এবং ইথেন এর মেঘ ও নাইট্রোজেন
সমৃদ্ধ কুয়াশা তৈরি করেছে। এর জলবায়ু সেখানে
অনেকটা পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি
করেছে, টাইটানে বায়ুপ্রবাহ এবং বৃষ্টি দুইই
রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা।
অনেক গবেষক বলছেন টাইটানের পৃষ্ঠতলের
নিচে তরল পদার্থের সমুদ্র থাকতে পারে এবং
সেটা জীবন ধারণের জন্য উপযোগীও হতে
পারে। আমাদের সৌরজগতে এই উপগ্রহটি
ঘিরেই বিজ্ঞানীদের বেশি আগ্রহ রয়েছে।
টাইটানের পাশের বামদিকের চাঁদটির নাম রিয়া। যার
আকার টাইটানের এক তৃতীয়াংশ। বরফাবৃত গুহার
কারণে এই চাঁদটিকে বেশি উঁচুনিচু দেখায়।
মহাকাশযান ক্যাসিনির তোলা ছবিতে দৃশ্যমান ছোট
অর্ধচন্দ্রাকৃতির বস্তুটির নাম মিমাস। এটি টাইটানের
চেয়ে ১৩ গুণ ছোট।
নাসার মহাকাশযানটি এই ছবি ১৯ লাখ কিলোমিটার দূর
থেকে তুলেছে। খালি চোখে কোনো মানুষ
শনিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখবে সেভাবেই
ছবিটি ধরার চেষ্টা করেছে ক্যাসিনি।
উল্লেখ্য, শনি সৌরজগতের ৬ষ্ঠ গ্রহ। বৃহস্পতির
পর এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
সূর্যের দিক থেকে এর অবস্থান ষষ্ঠ। রোমান
দেবতা স্যাটার্ন এর নামানুসারে ইংরেজি নামটি গ্রহণ
করা হয়েছে। এই গ্রহের কেন্দ্রে রয়েছে
পাথুরে উপকরণ। মধ্য ও উপরিভাগের অধিকাংশই
হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। এই গ্রহকে
ঘিরে রয়েছে বিস্তৃত বলয়। শনির উপরিভাগের
সাত হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেঘরাশির
ওপর থেকে এই বলয়ের শুরু এবং তা প্রায় ৭৪
হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শনি গ্রহটি তার
আকর্ষণীয় বলয়ের কারণেই সৌরজগতের
অন্যান্য গ্রহের তুলনায় সৌন্দর্যের উৎকর্ষে
রয়েছে, যা মহাজাগতিক ক্যানভাসে সৃষ্টি করেছে
এক বিমূর্ত চিত্র। ১৬১০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে
জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম
টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহকে
পর্যবেক্ষণ করেন এবং এর দৃষ্টিনন্দন বলয়
দেখতে পান।

20/06/2015

❖ আসুন নবী কারীম (সা:) এর সুন্নত জিন্দা করি ~
☞ Hello এর স্থলে "আস্সালামুআলাইকুম" বলি।
☞ OK এর স্থলে "ইন-শা-আল্লাহ" বলি।
☞ Bye এর স্থলে "ফি- আমানিল্লাহ" বলি।
☞ Thanks এর স্থলে "জাযাকাল্লাহ" বলি।
☞ Nice এর স্থলে "মাশাল্লাহ" বলি।
☞ Fine এর স্থলে "আলহামদুলিল্লাহ" বলি।
☞ Great এর স্থলে "সুবহানাল্লাহ" বলি।
≈ আল্লাহ তা'লা নবী কারীম (সা:) এর সুন্নত
মোতাবেক চলার তৌফিক দান করুন; আমীন

19/06/2015

¤শিক্ষা¤
রোজা ভঙের কারণ :
১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২. স্ত্রী সহবাস করলে।
৩. কুলি করার সময় হলকের নিচে
পানি চলে গেলে (অবশ্য রোজার
কথা স্মরণ না থাকলে রোজা
ভাঙবে না)।
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষুধ
বা তেল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেউ রোজা
ভাঙালে।
৭. ইনজেকশান বা স্যালাইনের
মাধ্যমে দেহে ওষুধ পৌঁছালে।
৮. কংকর, পাথর বা ফলের বিচি
গিলে ফেললে।
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার
করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত
না করলে।
১১. দাঁত থেকে ছোলা পরিমান
খাদ্যদ্রব্য গিলে ফেললে।
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা
আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ
করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে।
১৪. রাত আছে মনে করে সুবহে
সাদিকের পর পানাহার করলে।
১৫. মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে
সুবহে সাদিকের পর জাগরিত হলে।
রোজার মাকরুহ :
১. অনাবশ্যক কোনো জিনিস
চিবানো বা চাখা।
২. কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা।
৩. গড়গড়া করা বা নাকের ভেতর
পানি টেনে নেয়া। কিন্তু পানি
যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়,
তাহলে রোজা ভেঙে যাবে।
৪. ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গিলে
খেলে।
৫. গীবত, গালা-গালি ও ঝগড়া-
ফাসাদ করা। কেউ গায়ে পড়ে
ঝগড়া-ফাসাদ করতে এলে বলবে,
আমি রোজাদার তোমাকে
প্রত্যুত্তর দিতে অক্ষম।
৬. সাড়া দিন নাপাক অবস্থায়
থাকা।
৭. অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা।
৮. কয়লা চিবিয়ে অথবা পাউডার,
পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে দাঁত
পরিষ্কার করা।

16/06/2015

বাংলাদেশের ৬৪ টি
জেলার নাম
দেওয়া হলো ।
আপনি কোন জেলা
থেকে ফেসবুক
ব্যাবহার করছেন
কমেন্টে এ লিখুন .
এডমিন ব্যবহার করছে Pirojpur
থেকে
1. Bogra (বগুড়া)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria
(ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Chittagong (চিটাগাং)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat
(লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar
(মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj
(নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari
(নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Sylhet (সিলেট)
63. Tangail (টাঙ্গাইল)
64. Thakurgaon.(ঠাকুরগাঁও)

Address

Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share