যারা বাইক ভালবাসেন, বাইকারদের ভালবাসেন এটা তাদের জায়গা। আপনি এবং আমরা এখানে একসাথে, কারন বাইক নিয়ে কথা বলা, ঘুরে বেড়ানো এবং বন্ধুতা এই তিনটা ব্যাপার আমাদের মিলে গেছে। আরেকজন কি বাইক চালাচ্ছে (ইন্ডিয়ান নাকি চাইনিজ, নাকি কোরিয়ান নাকি জাপানিজ) এটা আমাদের টেনশনের বিষয় না। সবাই মিলে ঘুরে বেড়ানো, মজা করা, ছবি তোলা, খাওয়া দাওয়া এইসব নিয়েই আমাদের ABS (আবুল বাবুল সমিতি)।
আপনি যদি সমালোচনাপ্রিয় মানুষ হন, স
ারাক্ষণ আরেকজনের খুঁত ধরতে চান, অন্য কারো মত এবং অন্য বাইকারের প্রতি শ্রদ্ধা না রাখেন তাহলে এই জায়গা আপনার জন্য নয়। "জিক্সার ভালো নাকি এফজেডএস ভালো?" "আর টি আর নাকি পালসার কোনটার টান বেশি?" এইসব আলোচনা আমাদের ভালো লাগে না।
এখানে আমরা বন্ধুত্বের কথা বলছি, সহমর্মিতার কথা বলছি, পারস্পরিক শ্রদ্ধার কথা বলছি, ট্রাফিক আইন মেনে সেফটি গিয়ার পরে বাইকিং এর কথা বলছি।
ধন্যবাদ।