23/01/2025
মানবিক সাহায্যের আহ্বান: নবজাতকের চিকিৎসায় সহযোগিতা করুন
আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৭ দিন পর আমাদের সেবায় থাকা নবজাতকটি মায়ের দুধ খেতে শুরু করেছে। তবে, শিশুটি এখনো এনআইসিইউতে (NICU) চিকিৎসাধীন। চিকিৎসার ব্যয়ভার অনেক বেশি হওয়ায়, আমরা এরই মধ্যে প্রায় ৫০,০০০ টাকা সংগ্রহ করতে পেরেছি। তবে, সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে আরো ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকার প্রয়োজন।
আমাদের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং আপনাদের সহযোগিতায় শিশুটি শীঘ্রই সুস্থ হয়ে বাবা-মায়ের কোলে ফিরে আসবে। এটি একটি মানবিক বিষয় এবং শিশুটির পরিবার বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় আছে। তাই, আমাদের সকলের সামান্য সহযোগিতা তাদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।
আমাদের অনুরোধ, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী এই শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ান। মাত্র ২০০ জন যদি ২০০ থেকে ৫০০ টাকা করে দেন, তাহলে পুরো চিকিৎসার খরচ উঠে আসবে ইনশাআল্লাহ। এছাড়া, দয়া করে পোস্টটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।
শিশুর তথ্য:
নাম: আয়েশা সিদ্দিকা
বয়স: ১৮ দিন
পিতা: মোঃ আমির হাসান
মাতা: আরমিনা সুলতানা
ঠিকানা: রাসূলগঞ্জ, পাটগ্রাম, লালমনিরহাট
সহযোগিতার জন্য:
হাসান (শিশুর বাবা): 01949120090 (Nagad)
শিবলি: 01740479998 (bKash Personal)
শান্ত :01770869381 bKash
আপনার ছোট্ট একটি সহায়তাই এই শিশুটির জীবন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই মানবিক কাজে অংশগ্রহণ করার তৌফিক দিন।
“মানুষের সেবা করার চেয়ে বড় ইবাদত আর কিছুই হতে পারে না।”
শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না।
জাযাকাল্লাহ খাইরান। টাকা পাঠিয়ে মেহেরবানী করে আমাদের একটু জানিয়ে দিবেন।