06/08/2026
যে ৫টি বিষয়ে পিছিয়ে থাকলে, আপনার ক্যারিয়ারও পিছিয়ে থাকবে
প্রায় ৬ বছরে Business Development ও Management-এ কাজ করতে গিয়ে একটি বিষয় বারবার লক্ষ্য করেছি যে, বেশিরভাগ মানুষ টেকনিক্যাল স্কিলের অভাবে নয়, বরং কিছু মৌলিক প্রফেশনাল বিহেভিওরের কারণে ক্যারিয়ারে পিছিয়ে পড়ে। আমার এক্সপেরিয়েন্সে, নিচের ৫টি বিষয় তুলে ধরছি-
1. Poor Communication Skills
পরিষ্কারভাবে কথা বলতে, শুনতে, বোঝাতে এবং সময়মতো নিজের কাজের আপডেট দিতে না পারা। এই বিষয়টা এতো বেশি দেখেছি যে শুধুমাত্র এই একটা কারণেই ক্যারিয়ারে প্রচুর পিছিয়ে পরতে হয়।
2. Lack of Commitment
খুব কঠিন কমিটমেন্ট না, বরং টাইম-টু-টাইম কাজ ডেলিভারি দেয়া কিংবা মিটিং এ দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার মত ব্যাসিক কমিটমেন্ট রক্ষা না করতে পারা।
3. Inability to Accept Feedback
পজিটিভ ফিডব্যাককেও যারা ব্যক্তিগত আক্রমণ মনে করেন, তারা নিজের উন্নতির সবচেয়ে বড় সুযোগটাই হারিয়ে ফেলেন। এর উদাহরণ অনেক দেখেছি।
4. Resisting Collective Decisions
একটি প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তই আপনার পক্ষে যাবে না। কিন্তু একটি টিমে কাজ করতে হলে ব্যক্তিগত মতের চেয়ে Collective Decision-কে সম্মান করতে জানতে হয় ও মানিয়ে চলতে হয়, যা অনেকের মাঝেই পাওয়া যায়না।
5. Staying in the Comfort Zone
এমন অনেক কলিগ দেখেছি যারা নতুন কাজ, দায়িত্ব, চ্যালেঞ্জ বা নতুন দক্ষতা শেখায় বেশ অনীহা প্রকাশ করেন। লং টার্ম বেনিফিটের চাইতে শর্ট টার্মে বেশি পছন্দ। যার ফলে তাদের ক্যারিয়ারও এক জায়গায় আটকে যায়।
আপনার অভিজ্ঞতায়, এই তালিকায় আর কোনো পয়েন্ট যোগ করা উচিত হলে কমেন্টে জানাতে পারেন।