Lalbagh Govt. Model School & College Rover Scout Group

Lalbagh Govt. Model School & College Rover Scout Group Official page of Lalbagh Govt. Model School & College Rover Scout Group

এসো হে বৈশাখ, সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক ১৪৩৩ 🌿🌺   #১৪৩৩
14/04/2026

এসো হে বৈশাখ, সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক ১৪৩৩ 🌿🌺 #১৪৩৩

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ শিশু কিশোর সমাবেশে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কুচকাওয়াজ এ অংশগ্রহণ। স্...
27/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ শিশু কিশোর সমাবেশে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কুচকাওয়াজ এ অংশগ্রহণ।
স্থান : রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা।

20/03/2026
দক্ষতা অর্জন কোর্সের সনদ পেল ৮৮৩ জন রোভার স্কাউট!বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের উদ্যোগে “দক্ষতা অর্জন কোর্স ২০২৬”-...
07/03/2026

দক্ষতা অর্জন কোর্সের সনদ পেল ৮৮৩ জন রোভার স্কাউট!

বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের উদ্যোগে “দক্ষতা অর্জন কোর্স ২০২৬”-এর সনদ বিতরণী, সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল ৬ মার্চ ২০২৬ বিকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার প্রফেসর বি এম আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. সালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন ঢাকা জেলা রোভারের কমিশনার মু. ওমর আলী, এলটি। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রোভার স্কাউট আবির রহমান আকাশ।

স্বাগত বক্তব্যে ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহা. আক্কাচ আলী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্ব এবং এবারের প্রশিক্ষণ সম্পর্কে সম্যক বিষয়াদি তুলে ধরেন। জেলা রোভার স্কাউট লিডার ফরহাদ হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ তেজগাঁও কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে আটটি বিষয়ে অনুষ্ঠিত কোর্সে ৮১টি ইউনিটের মোট ৮৮৩ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয় এবং বিভিন্ন বিষয়ে কৃতিত্বের জন্য ২৪ জন রোভার স্কাউটকে পুরস্কৃত করা হয়। শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক রোভার স্কাউট, আরএসএল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদল ভিত্তিক পরিচিতি বোর্ড।
19/10/2025

উপদল ভিত্তিক পরিচিতি বোর্ড।

বার্ষিক তাবুবাস২০ - ২১ অক্টোবর, ২০২৫স্থানঃ কলেজ ক্যাম্পাস লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ, ঢাকা।
19/10/2025

বার্ষিক তাবুবাস
২০ - ২১ অক্টোবর, ২০২৫
স্থানঃ কলেজ ক্যাম্পাস
লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ, ঢাকা।

বাংলাদেশ স্কাউট'স এর স্কাউটদের সর্বোচ্চ  অ্যাওয়ার্ড "প্রেসিডেন্টস স্কাউট" যেটা 'মহামান্য রাষ্ট্রপতি' প্রদান করে থাকেন । ...
19/09/2025

বাংলাদেশ স্কাউট'স এর স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্টস স্কাউট" যেটা 'মহামান্য রাষ্ট্রপতি' প্রদান করে থাকেন । ....আলহামদুলিল্লাহ.....
আমাদের লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে ২জন মেয়ে এবং ৩জন ছেলে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। তোমাদের সকলকে স্কাউট গ্রুপের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

অভিনন্দন 🏵️ সিনিয়র রোভার মেটদের। তাদের নেতৃত্বে সফলতা কামনা করছি।
22/08/2025

অভিনন্দন 🏵️ সিনিয়র রোভার মেটদের। তাদের নেতৃত্বে সফলতা কামনা করছি।



28/07/2024

শোক সংবাদ:
গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ স্কাউটস এর আওতাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সাবেক রোভার ও ইউনিট লিডার মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত ১৮ জুলাই ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সেবাদানকালে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর এই বীরোচিত শাহাদাতে বাংলাদেশ স্কাউটস গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বীর মুগ্ধের পরিবার ও পরিজনের প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা।

শাহাদাত বরণকারী বীর মুগ্ধের সদাপ্রস্তুত সেবাদানের মনোভাব, স্বতস্ফুর্ততা ও বীরত্ব আমাদের যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে।

জাতীয় সংকটে সেবাদানে সদা তৎপর স্কাউট প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণকারী, স্কাউট আন্দোলনের এই অনন্য নিবেদিত সেবাদানকারী বীরকে— স্কাউট সালাম। ⚜️

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কৃর্তক আয়োজিত ❝ বর্ণাট্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর...
11/06/2024

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কৃর্তক আয়োজিত ❝ বর্ণাট্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ❞🎉✨

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কৃর্তক আয়োজিত আলোচনা সভা।উক্ত অনুষ্ঠানে, প্রধান...
11/06/2024

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কৃর্তক আয়োজিত আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে,

প্রধান অতিথিঃ ডক্টর কাজী কামরুন নাহার
- যুগ্ম সচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

সভাপতিঃ প্রফেসর মোঃ আসাদুল হক
- অধ্যক্ষ লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।

বিশেষ অতিথিঃ জনাব মঈন উদ্দিন আহমেদ
- প্রভাষক পদার্থবিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।

বিশেষ অতিথিঃ জনাব মোঃ আনোয়ার হোসেন খান
- সম্পাদক শিক্ষক পরিষদ ও প্রভাষক পদার্থবিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।

আহ্বায়কঃ মোছাঃ সেলিনা আআক্তার
-প্রভাষক ভূগোল , লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলুন, বেশি বেশি গাছ লাগান, আপনি এবং পরিবেশ উভয় ভালো রাখুন।✨

Address

RND Road, Lalbagh
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801718554747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalbagh Govt. Model School & College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lalbagh Govt. Model School & College Rover Scout Group:

Share