Asus-আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Asus-আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা

Asus-আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা This is a non-profit Ideal Society Development Organization

(sympathy is humanity )

এ সংস্থাটি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা। একতা, শৃঙ্খলা, সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে স্বেচ্ছাসেবী কর্ম উদ্যোগের দ্বারা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এলাকার তথা সমাজের বিভিন্ন স্তরের লোকদের জন্য আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা। এ সংস্থা দেশে বা বিদেশে যে কোন সংস্থার আর্থিক সহযোগিতা গ্রহণে উন্নয়নমূলক কাজ করবে।

৫.১।এইচ আই ভি/এইডস

প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করবে এবং যে পেশার মানুষের মধ্যে এইডস এর ভাইরাস বহনের সম্ভবনা বেশি তাদের মধ্যে জরিপ পরিচালনা ও পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৫.২। শারিরীক ও মানসিক প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবে।
৫.৩। গর্ভবতী মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়ন করবে।
৫.৪। সেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৫। শিশু টিকা ও গর্ভবতী মায়েদের টিকা দেওয়ার কর্মসূচি করা হবে।
৫.৬। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করা।
৫.৭। শীতার্ত অঞ্চলে শীত বস্ত্র প্রদান বাস্তবায়ন করা।
৫.৮। যে সকল শিশু, কিশোর-কিশোরী কখনো স্কুলে ভর্তি হয়নি এবং স্কুলে ভর্তি হয়ে ঝরে পড়েছে তাদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৯। গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বই প্রদান এবং ফ্রি শিক্ষার ব্যবস্থা করা।
৫.১০। শহরে বসবাসকারী ছিন্নমূল শিশু কিশোরদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা। এবং এদের মধ্যে যারা এতিম তাদের জন্য এতিখানা তৈরী করা।
৫.১১। নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে বয়স্ক শিক্ষা কর্মসূচি এবং তাদের স্বাক্ষরতা জ্ঞানকে ধরে রাখার জন্য অব্যাহত শিক্ষা কর্মসূচি বাস্তাবয়ন করা।
৫.১২। অসহায় গরীব বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রম বাস্তবায়ন করা।
৫.১৩। তৃতীয় লিঙ্গদের শিক্ষা, চিকিৎসা, আবাস্থল এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৫.১৪। শিক্ষার্থীদের শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.১৫। সরকারের ‘সবার জন্য শিক্ষা’ ও ‘বাধ্যতামূলক প্রাথমিক কর্মসূচি’ বাস্তবায়নে সহযোগিতা, কর্মশালার আয়োজন করা।
৫.১৬। স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালার আয়োজন করা।
৫.১৭। সামাজিক বনায়ন, ফলজ, বনজ, ভেষজ ও নার্সারী তৈরী কার্যক্রম বাস্তবায়ন করা।
৫.১৮। আর্সেনিক দূষন জরিপ, আর্সেনিকের ভয়াবহতার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি নিরাপদ পানি ও সুস্বাস্থ্য নিশ্চিত কল্পে আর্সেনিক মুক্ত বিকল্প পানির উৎস তৈরীতে পরামর্শ প্রদান করা, গভীর নলকূপ স্থাপন করা এবং পাকা স্যানেটারী ল্যাট্রিন তৈরীতে উৎসাহিত করা।
৫.১৯। প্রবীনদের নিরাপদ আবাসস্থল ও বিনোদন কেন্দ্র তৈরী করা। নারী ও শিশু পাচার রোধে জন সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। জন্ম নিবন্ধীকরণ কর্মসূচি স্থানীয় সরকারকে অবহিত করা।
৫.২০। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, এসিডদগ্ধদের চিকিৎসা সেবা প্রদান ও যৌতুক, তালাক, বহুবিবাহ, বাল্য বিবাহ ও সর্ব প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং নির্যাতিতদের আইনী সহায়তা প্রদান করা।
৫.২১। মাদক বিরোধী প্রচারণা জোরদার করার মাধ্যমে সর্বব্যাপী জনমত গড়ে তোলা ও মাদক বিরোধী প্রচারণা জোরদার করার মাধ্যমে সর্বব্যাপী জনমত গড়ে তোলা।
৫.২২। আদিবাসী, উপজাতী ও অন্যান্য সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে কাজ করা।
৫.২৩। বন্যা, জলোচ্ছাস, খরা, টর্ণেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও ত্রাণ সহায়তা প্রদান করা।
৫.২৪। কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা। সরকারি ও বেসরকারি সকল সংস্থার সাথে উন্নয়নমূলক কার্যক্রমে সম্পর্ক স্থাপন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন, গবেষণা, সভা, প্রশিক্ষণ ও কর্মশালা, উন্নয়ন বিষয়ক সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠান (সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে)।

Address

863/1 Moddho Monipur, Mirpur/2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Asus-আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Asus-আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা:

Share