Khilgaon Youth Crew - KYC

Khilgaon Youth Crew - KYC Elevate, Empower Youth
Unleashed!

ঈদ মোবারক 🌙✨আপনার ও আপনার পরিবারের জন্য রইলো সুখ, শান্তি ও সমৃদ্ধির শুভকামনা।এই পবিত্র দিনে ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে...
21/03/2026

ঈদ মোবারক 🌙✨
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো সুখ, শান্তি ও সমৃদ্ধির শুভকামনা।
এই পবিত্র দিনে ভালোবাসা ছড়িয়ে দিন সবার মাঝে। 🤍

ঈদ উল ফিতরের নামাজের নিয়ম এক মাস সিয়াম সাধনার পর, ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌✨ ঈদের কিছু সুন্নাহ...
20/03/2026

ঈদ উল ফিতরের নামাজের নিয়ম

এক মাস সিয়াম সাধনার পর, ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌

✨ ঈদের কিছু সুন্নাহ -
🔹 অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া
🔹 মিসওয়াক করা
🔹 গোসল করা
🔹 শরীয়তসম্মত সাজসজ্জা করা
🔹 সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা
🔹 সুগন্ধি ব্যবহার করা
🔹 ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় (যেমন খেজুর) খাওয়া
🔹 সকাল সকাল ঈদগাহে যাওয়া
🔹 ঈদের সালাত ঈদগাহে আদায় করা ( একান্ত বাধ্য না হলে মসজিদে আদায় না করা)
🔹 যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, ফেরার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করা
🔹 পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম

Khilgaon Youth Crew - KYC -এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

রমজানের শিক্ষা আমাদের শিখায় সহমর্মিতা ও দানশীলতা।এই লক্ষ্যকে সামনে রেখে Khilgaon Youth Crew - KYC  সফলভাবে ইফতার বিতরণ ক...
19/03/2026

রমজানের শিক্ষা আমাদের শিখায় সহমর্মিতা ও দানশীলতা।
এই লক্ষ্যকে সামনে রেখে Khilgaon Youth Crew - KYC সফলভাবে ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে।
আপনাদের সহযোগিতা ও দোয়ায় আমাদের এই উদ্যোগ আরও বড় পরিসরে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

18/03/2026

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে ধারণ করে Khilgaon Youth Crew-এর উদ্যোগে একটি ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতার শিক্ষা দেয়—এই চেতনাকে সামনে রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার একটি আন্তরিক চেষ্টা করেছি। এই উদ্যোগ শুধু খাদ্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সহানুভূতি, সম্প্রীতি এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস।

Khilgaon Youth Crew বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও আমরা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি Khilgaon qYouth Crew-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো।

"দান সম্পদ কমায় না বরং বরকত বৃদ্ধি করে।" ‘যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায়...
04/03/2026

"দান সম্পদ কমায় না বরং বরকত বৃদ্ধি করে।"

‘যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালন কর্তার কাছে সংরক্ষিত রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ-কষ্টে নিপতিত হবে না।’ (সুরা বাকারাহ ২৬২)।

পবিত্র মাহে রমজান উপলক্ষে খিলগাঁও ইয়ুথ ক্রু সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই নেক কাজে অংশ নিয়ে আপনার রমজানকে আরও অর্থবহ করে তুলুন। 🤲
📍 আমাদের সাথে যুক্ত হতে বা বিস্তারিত জানতে ইনবক্স করুন।
📲 দান করতে স্ক্যান করুন ছবিতে দেওয়া QR কোডটি।
এছাড়াও সাহায্যের টাকা পাঠাতে পারবেন নগদ অথবা বিকাশ নম্বরে - ০১৫৩৪৫০৬০০৬

"রক্তে কেনা বাংলা আমার, লক্ষ প্রাণের দান,শহীদ মিনার শিখিয়ে দিল— ভাষার সম্মান।"বায়ান্নর সেই অমর শহীদেরা আমাদের শিখিয়ে গেছ...
20/02/2026

"রক্তে কেনা বাংলা আমার, লক্ষ প্রাণের দান,
শহীদ মিনার শিখিয়ে দিল— ভাষার সম্মান।"
বায়ান্নর সেই অমর শহীদেরা আমাদের শিখিয়ে গেছেন মাথা নত না করার অমর কবিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি 'খিলগাঁও ইয়ুথ ক্রু'-এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। 🇧🇩✨
ুশে #ভাষা_দিবস #২১শে_ফেব্রুয়ারি

ভাসমান অসহায় শীতার্তদের মাঝে খাবার বিতরণ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যেতে পারছি আপনাদের অনুপ্রেরণায় 💗
18/01/2026

ভাসমান অসহায় শীতার্তদের মাঝে খাবার বিতরণ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যেতে পারছি আপনাদের অনুপ্রেরণায় 💗

🏆 গর্বের এক অসাধারণ মুহূর্ত 🏸অবিরাম পরিশ্রম, ধৈর্য আর দলগত প্রচেষ্টার ফল আজ হাতে ধরা দিল।U-15 Badminton Tournament 2025-...
17/12/2025

🏆 গর্বের এক অসাধারণ মুহূর্ত 🏸
অবিরাম পরিশ্রম, ধৈর্য আর দলগত প্রচেষ্টার ফল আজ হাতে ধরা দিল।
U-15 Badminton Tournament 2025-এ Champion হওয়া শুধু একটা ট্রফি জেতা নয়, এটা আমাদের স্বপ্ন আর আত্মবিশ্বাসের প্রতীক।

এই সাফল্যের পেছনে যাদের ঘাম, সময় আর সমর্থন ছিল—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আজ আমরা চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরও বড় মঞ্চে আরও বড় জয় আসবে।

Khilgaon Youth Crew 💙
Proud • Grateful • Motivated 💪

১৬ ডিসেম্বর লাল সবুজের গৌরবের দিন।রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা চির অম্লান থাকুক।- বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
15/12/2025

১৬ ডিসেম্বর লাল সবুজের গৌরবের দিন।
রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা চির অম্লান থাকুক।
- বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের সামনে ভাঙ্গারির দোকান থেকে দুর্গন্ধ আসছে ধারণার করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে......
26/11/2025

খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের সামনে ভাঙ্গারির দোকান থেকে দুর্গন্ধ আসছে ধারণার করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে......

21/11/2025

ঢাকার ভূমিকম্পের পরে দ্রুত চেক করার জরুরি লিস্ট:
গ্যাস: গ্যাসের গন্ধ বা ফোঁট দেখা → সরাসরি ভালভ বন্ধ, Titas-এ কল (16496)।

বিদ্যুৎ: স্পার্ক, জ্বলন বা ঝুলে থাকা তার → মেইন ব্রেকার বন্ধ, DESCO/DPDC-কে জানাও।

পানি/ড্রেন: ফেটে যাওয়া পাইপ বা ভিজা দেয়াল চেক।

বিল্ডিং সেফটি: দেয়াল, ছাদ, ফাউন্ডেশন ফাটল আছে কিনা দেখো।

সব মিলিয়ে, আজকের ভূমিকম্প শুধুমাত্র একটি শোরগোল নয় — এটি একটা সতর্কতা সিগন্যাল।

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Khilgaon Youth Crew - KYC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khilgaon Youth Crew - KYC:

Share