17/05/2026
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন একটি প্রগতিশীল শিল্প আন্দোলন৷ এ আন্দোলনের সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ বা এফএফএসবি প্রতিষ্ঠিত হয়েছিল ২৪ অক্টোবর ১৯৭৩ এ৷
মুক্তিযুদ্ধে বিজয়ী এ দেশের চলচ্চিত্র সংদসকর্মীগণ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন যেন স্বাধীন সার্বভৌম দেশে চলচ্চিত্র সংস্কৃতির সামগ্রিক প্রগতিশীল রূপান্তর ঘটানো যায়, যেন বাংলাদেশ একটি আধুনিক শিল্পমনস্ক সংস্কৃতিঋদ্ধ দেশ হয়ে ওঠে৷
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চলচ্চিত্রাচার্য আলমগীর কবির৷
পূর্বজদের দেখানো পথে Federation of Film Societies of Bangladesh- FFSB আজও এগিয়ে চলেছে৷ যদিও আমাদের পথ কঠিন এবং জটিল৷ তবুও আমাদের পথচলা দৃঢ়ভাবে প্রগতিশীলতার পথে৷
১৭ মে ২০২৬
বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক কুমার ঘটকের জমজ বোন প্রতিতী দেবীসহ অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী মাহবুব জামিল, মুহম্মদ খসরু এবং মোরশেদুল ইসলাম।
২০১৩ সালে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি৷