16/02/2026
শোকবার্তা
গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, লিডোর একজন সমাজকর্মী, আমাদের অতি প্রিয় সহযোদ্ধা শাহাবুদ্দিন ভাই আজ সোমবার, ১৬.০২.২০২৬ তারিখ ভোর ৪:০০ মিনিটে এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি লিডো এর কোমলমতি শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। শিশুদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তাঁর অবদান ছিল অসামান্য। শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল তাঁর জীবনের অন্যতম ব্রত। তাঁর এই মহৎ কর্ম ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর এই প্রয়াণে আমরা লিডো পিস হোম পরিবার গভীরভাবে শোকাহত। মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।