14/12/2023
১৬ ই ডিসেম্বর 'মহান বিজয় দিবস' উপলক্ষ্যে 'বাংলাদেশ কুইজারস্ সোসাইটি' কতৃক আয়োজিত হতে যাচ্ছে রচনা,কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ঘরে বসেই প্রতিযোগীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে তাদের আগ্রহ অনুযায়ী। উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী ও সকল প্রতিযোগিতার ফলাফল সম্পর্কিত নির্দেশনা নিম্নরূপ,
১। কুইজ প্রতিযোগিতাঃ আগামী ১৬ ই ডিসেম্বর সকাল ৯ টা বেজে ১০ মিনিটে মেইলযোগে ও বাংলাদেশ কুইজার্স সোসাইটির পেইজ এ সকল প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের লিঙ্ক প্রেরণ করা হবে। গুগল ফর্ম এ প্রতিযোগিতাটি অনুষ্টিত হবে বিধায় সকল প্রতিযোগীদের ব্রাওজার এ তাদের গুগল অ্যাকাউন্ট লগ ইন রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিঃদ্র ৯ টা বেজে ৪০ মিনিটে গুগল ফর্ম বন্ধ করে দেওয়া হবে তারপর আর কেওই গুগল ফর্ম থেকে প্রতিযোগীটায় অংশ নিতে পারবেনা।
২। ফলাফলঃ ১৬ ই ডিসেম্বর রাত ৯ টা বেজে ৩০ মিনিটে সকল ক্যাটাগরীতে উত্তীর্ণ প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে।
ধন্যবাদ।