নগর কৃষাণ / Nagar Krisan

নগর কৃষাণ / Nagar Krisan গাছ লাগিয়ে পরিবেশ বাঁচান🪴

আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে,ব্যলকনি বা বারান্দায়, অথবা আপনার ড্রয়িংরুমে একটু সবুজের ছোয়া দিতে এই স্ট্য...
09/07/2025

আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে,
ব্যলকনি বা বারান্দায়, অথবা আপনার ড্রয়িংরুমে একটু সবুজের ছোয়া দিতে এই স্ট্যন্ড টি নিয়ে নিতে পারেন এখন ই।
ডিজাইন কোড ০৬
মুল্য ২০০০ টাকা।
ঢাকায় হোম ডেলিভারি।
ডেলিভারি চার্জ নাই।
অর্ডার করতে ইনবক্স করুন।

আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে,ব্যলকনি বা বারান্দায়, অথবা আপনার ড্রয়িংরুমে একটু সবুজের ছোয়া দিতে এই স্ট্য...
09/07/2025

আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে,
ব্যলকনি বা বারান্দায়, অথবা আপনার ড্রয়িংরুমে একটু সবুজের ছোয়া দিতে এই স্ট্যন্ড টি নিয়ে নিতে পারেন এখন ই।
ডিজাইন কোড ০১
মুল্য ১৭০০টাকা।
ঢাকায় হোম ডেলিভারি।
ডেলিভারি চার্জ নাই।
অর্ডার করতে ইনবক্স করুন।

বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশুপাখি থেকে গাছগাছালি...
21/04/2024

বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশুপাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মরে যায়। কিন্তু এই তীব্র দাবদাহের গরমে বাগানের যত্ন কীভাবে নেবেন তা ভেবে পাচ্ছেন না! তাহলে আপনার চিন্তা নেই জেনে নিন তীব্র গরমে বাড়ির সামনে বাগান বা ছাদে টবে যত্নে লাগানো আপনার গাছ-গাছালি কীভাবে রক্ষা করবেন।

তীব্র রোদে বা গরমের দিনে বাগানের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলি শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলি শুকিয়ে যায়। তীব্র রোদের মধ্যে থেকে গাছেদের জল সংকট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের ওপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই গরমের দিনে বাগানের প্রতি যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গরমকালে গাছে ইউরিয়া, ডিএপি, পটাশের মতো রাসায়নিক সার বেশি ব্যাবহার করা যাবে না। এগুলোর পরিবর্তে গোবর, ভার্মিকম্পোস্টের মতো জৈব সার দিতে হবে। খৈল পচানো পানি, সবজি পচানো পানি খুব পাতলা করে সপ্তাহে একবার দেওয়া যাবে। এ কয়েক সপ্তাহ বাগানের সব গাছের দিকে নজর রাখতে হবে।

লালপাতা (ইংরেজি: Poinsettia) (বৈজ্ঞানিক নাম: Euphorbia pulcherrima) এর লাল এবং সবুজ পাতার জন্য সুবিখ্যাত। সপুষ্পক উদ্ভিদ...
18/02/2024

লালপাতা (ইংরেজি: Poinsettia) (বৈজ্ঞানিক নাম: Euphorbia pulcherrima) এর লাল এবং সবুজ পাতার জন্য সুবিখ্যাত। সপুষ্পক উদ্ভিদের ৪র্থ বৃহত্তম গণ Euphorbia এর এই প্রজাতিটির যথেষ্ট সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। লালপাতার আদি উৎপত্তিস্থল মেক্সিকো এবং মধ্য আমেরিকা। বড়দিনে সুসজ্জিত গাছ প্রদর্শণে এটি ব্যবহার করা হয়ে থাকে। মেক্সিকোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কূটনৈতিক দূত জয়েল রবার্ট পয়েনসেটের নামানুসারে এর ইংরেজি নামকরণ করা হয়েছে।তিনি ১৮২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লালপাতার পরিচয় ঘটান।

⭕ যেভাবে শিম চাষে বীজ বপন।🛑চাষ ব্যবস্থাপনা ও করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: প্রচুর প্রোটিন সমৃদ্ধ সবজি শিম। শিমের বীজও সে...
30/11/2023

⭕ যেভাবে শিম চাষে বীজ বপন।

🛑চাষ ব্যবস্থাপনা ও করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: প্রচুর প্রোটিন সমৃদ্ধ সবজি শিম। শিমের বীজও সেদ্ধ করে খাওয়া হয়।এটি লতানো উদ্ভিদ হওয়ায় ফসলি জমি ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে ফলানো যায়। আর সঠিক পদ্ধতিতে শিম চাষে বীজ বপন ও সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়।

🛑শিমের বীজ বপনের সময়: আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময়।
বীজের পরিমাণ:

🛑বপন পদ্ধতি মাদা প্রতি হেক্টর প্রতি
সারিতে বোনা হলে ৪-৫ টি ১৫ কেজি
মাদায় বোনা হলে ৪-৫ টি ১০ কেজি
বীজ বপনের নিয়ম: প্রতি মাদায় ৪-৫ টি বীজ বুনতে হয়।বীজ বপনের আগে ১০-১২ ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হবে। প্রতিটি মাদায় ২-৩ টি করে সুস’ চারা রেখে বাকী চারা তুলে ফেলতে হয়।

⚫ মাদার দুরত্ব: এক মাদা থেকে অন্য মাদার দুরত্ব ৩.০ মিটার।

প্রতি মাদার জন্য সার প্রয়োগ: গোবর ১০ কেজি, খৈল ২০০ গ্রাম, ছাই ২ কেজি, টিএসপি ১০০ গ্রাম, এমওপি ৫০ গ্রাম। মাদা তৈরি করার সময় এসব সার প্রয়োগ করতে হবে। চারা গজালে ১৪ থেকে ২১ দিন পর পর দু’কিসি-তে ৫০ গ্রাম করে ইউরিয়া ও ৫০ গ্রাম করে এমওপি সার প্রয়োগ করতে হবে।

⚫পরিচর্যা: কোন অবস্থাতেই গাছের গোড়ায় পানি যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। শুষ্ক মৌসুমে জমিতে প্রয়োজন মত সেচ দিতে হবে। মাঝে মাঝে মাটি নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে। এছাড়া গাছ যখন ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা হবে তখন মাদার গাছের গোড়ার পাশে বাঁশের ডগা মাটিতে পুঁতে বাউনির ব্যবস্থা করতে হবে।

⚫পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনা: শিমের সবচেয়ে ক্ষতিকর পোকা হল ফল ছিদ্রকারী পোকা ও জাব পোকা। চারা অবস্থায় পাতা সুড়ঙ্গকারী পোকা মারাত্নক ক্ষতি করে। লাল ক্ষুদ্র মাকড়ও অনেক সময় বেশ ক্ষতি করে থাকে। ফুল ফুটলে থ্রিপস ক্ষতি করতে পারে। ফল পেকে এলে বিন পড বাগ বা শিমের গান্ধি পোকা ক্ষতি করে। আইপিএম পদ্ধতি অনুসরণ করে এসব পোকামাকড় দমনের ব্যসস্থা নিতে হবে।এছাড়া শিমের সবচেয়ে মারাত্মক রোগ দু’টি- মোজেইক ও অ্যানথ্রাকনোজ।এই দুটি রোগ দমনেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ফসলের বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই দমনে কিটনাশক ব্যবহার করতে হবে।

🛑ফসল সংগ্রহ: আশ্বিন-কার্তিক মাসে ফুল ধরে। ফুল ফোটার ২০-২৫ দিন পর ফসল সংগ্রহ করা যায়। ৪ মাসেরও বেশী সময় ধরে ফল দেয়।

ইলেকট্রিক ডেইজি, যে নামে পরিচিতঃমারহাটিটিগা,বানগান্ডা,দন্তকুল,নাকফুলগাছের পরিচয়ঃমারহাটিটিগা বা বানগন্ডা অত্যন্ত উপকারী ...
28/11/2023

ইলেকট্রিক ডেইজি, যে নামে পরিচিতঃ
মারহাটিটিগা,বানগান্ডা,দন্তকুল,নাকফুল

গাছের পরিচয়ঃ

মারহাটিটিগা বা বানগন্ডা অত্যন্ত উপকারী একটি ঔষধি ঘাস ফুলের গাছ মারহাটিটিগা এটি দাঁতের জন্য বেশি উপকারী বলে এই গাছটিকে দন্তকুল বলে এর বাংলা নাম নাকফুল দন্তকুল আয়ুর্বেদিক নাম মারহাটিটিগা । মারহাটিটিগা বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ এর শাখা লতানো এর শাখা থেকে প্রশাখা বের হয় লম্বায় ৫০ সেন্টিমিটার থেকে ৬০ সেন্টিমিটার সবুজ আভা রসে ভাড়ি শাখা প্রশাখা এতটাই ভারী যে সেগুলো নিচের দিকে হেলানো থাকে মারহাটিটিগা পাতা ছোট গারো সবুজ রঙের এবং খাসকাটা লম্বায় চার সেন্টিমিটার থেকে পাচ সেন্টিমিটার পাতা চিকন পাতার কোল থেকে প্রশাখা বের হয় এই প্রশাখার প্রান্তে প্রান্তে হলুদ রঙ্গের নাক ফুলের মত ফুল ফোটে। গরু ছাগল ও অন্নান্য তৃণ ভোজী প্রানীরা এই গাছের পাতা খায় না তৃণ ভোজী প্রানীদের মুখে চেতনানাশক হিসেবে কাজ করে। এই গাছের ফুল খেলে বা চিবুলে মুখের ভিতর বিশেষ ধরনের সেনসেশন তৈরি হয় যা বৈদ্যুতিক শকের মত অনুভুত হয় এরা সাধারনত উষ্ণ আবহাওয়ায় শীত প্রধান অঞ্চলে এন্যুয়াল উদ্ভিদ হিসেবে জন্মে কারন এরা বেশী ঠান্ডা পছন্দ করে না। ঔষধী গুনে ভরপুর এই উদ্ভিদ আমাদের দেশে প্রচুর জন্মে,দাতের ব্যাথা ও মুখ গহব্বরে আলসারে এই ফুল ও পাতার রস অত্যান্ত চমকপ্রদ ফলাফল প্রদর্শন করে। কচি পাতা ফুল ও কুঁড়ি থেকে প্রাপ্ত ন্যাচারাল এনালজেসিক যা জিহব্বা এবং দাতের মাড়ি অসাড় করে দেয়, তাই কখনো দাতে ব্যথা অনুভুত হলে এর ব্যবহার খুবই সমাদৃত।

জন্মস্থানঃ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলার মাঠ ঘাট এবং ক্ষেতের আলে এ গাছটি নিজে থেকেই জন্মায় ।

ঔষুধ হিসাবে ব্যবহার হয়ঃ

মারহাটিটিগা গাছের উপকারিতা হিসেবে এর পাতা কান্ড ফুল ও ফল ব্যবহার করা হয়ঃ

যে সকল রােগের উপশম হয়ঃ

1️⃣ আমাশয় রোগের মারহাটিটিগা গাছের পাতা অনেক উপকারী অনেক দিনের পুরনো আমাশা হলে আর তাড়ানো যায় না তারপর আবার অনেকের শক্ত মলের সাথে সাদা সাদা আম বের হয় এক্ষেত্রে মারহাটিটিগা গাছের পাতা মিলিয়ে দশ গ্রাম সিদ্ধ করে ছেকে নিতে হবে আর যাদের আম যুক্ত দাস্ত হয় তারা শুধু পাঁচ থেকে ছয় গ্রাম সিদ্ধ করে পানিটা ছেঁকে খেতে হবে তাহলে আমাশয় থেকে মুক্তি পাবেন ।
2️⃣গনোরিয়া রোগ হলে প্রস্রাবের জায়গায় জ্বালা-যন্ত্রণা করে সে সময় মারহাটিটিগা পাতার রস করে তিন থেকে চার চা চামচ পরিমাণ তিন সপ্তাহ খেলে এই জ্বালা কমে যায়।
3️⃣ পেট ফেঁপে গেলে পেট ফুলে যায় হালকা বায়ু প্রসাব আটকে যায় এক্ষেত্রে এক থেকে দু চামচ মারহাটিটিগা পাতার রস অল্প পরিমাণ চিনির সাথে মিশিয়ে গরম করে অল্প পানির সাথে মিশিয়ে রোগীকে পান করাতে হবে তাহলে এই ধরনের সমস্যা দূর হবে।
4️⃣ মৌমাছি ভোমড়া বিচ্ছু ইত্যাদি পোকার কামড়ের আক্রান্ত স্থানে মারহাটিটিগা পাতার রস লাগালে ব্যথা জালা যন্ত্রণা থেকে রেহাই পাবে
5️⃣ অনেক সময় কোন কারণ ছাড়াই শরীর জালা পোড়া করে অস্থি লাগে এ ক্ষেত্রে দু চামচ মারহাটিটিগা পাতার রস আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল দুই বার পান করলে এ ধরনের সমস্যা দুর হয়।
6️⃣ গলায় ব্যথা করলে সামান্য গরম জলে মারহাটিটিগা পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে গড় গড় করলে বা পান করলে গলা ব্যথা ভালো হয়।
7️⃣ মারহাটিটিগা গাছের ফুল দাতের ব্যথার জন্য অত্যন্ত উপকারী দাঁতের ব্যথা করলে মারহাটিটিগা গাছের ফুল ছিঁড়ে দাঁতের ব্যথার স্থানে লাগালে ব্যথা দ্রুত সেরে যাবে।

9️⃣ মারহাটিটিগা শুধু ঔষধ হিসেবে নয় খাদ্য, মসলা ও প্রসাধনী হিসেবেও ব্যবহার করা হয়। পাতা কাঁচা অবস্থায় সালাদ তৈরিতে ব্যবহার করা হয় এছাড়াও স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। সাম্প্রতিক কালে এদের ফুল খাবারে ফ্লেভার এনহেন্সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মারহাটিটিগার ফুলের নির্যাস হার্বাল এক্সট্রাক্টস হিসেবে মুখমন্ডলের ত্বকের রুক্ষতা দূর করে সজীবতা আনয়ন সহ বলিরেখা দুরীকরনে কাজ করে। ফুলের নির্যাস সামান্য তুলাতে নিয়ে নেইল পলিশ রিমুভারের মত হাত ও পায়ের নখে প্রতিদিন একবার করে হালকা ভাবে ঘসে লাগালে নখের উজ্জলতা বৃদ্ধি পায়। তবে এই প্রক্রিয়াটি ৩ বছরের কম বয়সে ব্যবহার সম্পুর্ন নিষিদ্ধ

ফল সালাদ গাছ বা সিংহের থাবা (বৈজ্ঞানিক নাম:Monstera deliciosa), the (ইংরেজি: Fruit Salad Plant) হচ্ছে দক্ষিণ মেক্সিকো থে...
28/11/2023

ফল সালাদ গাছ বা সিংহের থাবা (বৈজ্ঞানিক নাম:Monstera deliciosa), the (ইংরেজি: Fruit Salad Plant) হচ্ছে দক্ষিণ মেক্সিকো থেকে দক্ষিণ পানামা পর্যন্ত বৃষ্টিবন এলাকার স্থানীয় প্রজাতি। এটিকে অনেক জায়গায় চাষ করা হয়েছে এবং হাওয়াই, Seychelles, Ascension Island এবং Society Islands এলাকায় বেশ কিছুটা আগাছা উদ্ভিদ হিসেবে রুপান্তরিত হয়েছে।

বিবরণ-

এদের দৈর্ঘ্য ২৫ মি পর্যন্ত হতে পারে, এর পাতা ২০ থেকে ৯০ সেঃমি দীর্ঘ, হৃৎপিণ্ড আকৃতির হয়ে থাকে। পাতা বৃহদাকৃতির চকচকে চামড়া বা লেদাড়ের মত দেখতে। অপরিণত উদ্ভিদের পাতা ছোট হয় এবং পাতায় কোনো ছিদ্র থাকে না, বয়সের সাথে সাথে পাতায় লম্বাকৃতি ছিদ্রের সৃষ্টি হয়। নতুন উদ্ভিদ ছায়াপ্রযুক্ত স্থানে জন্মায় এবং গাছের আশ্রয় অনুসন্ধান করে তারপর তাকে অবলম্বন করে আলোর পানে বৃদ্ধি পায়। এই গাছটি ইনডোর প্লান্ট হিসেবে বেশ প্রসিদ্ধ, এটাকে বাহিরের উন্মুক্ত পরিবেশে লাগানো হলে উপযুক্ত জলবায়ুতে তিন বছর বয়স থেকে এর ফুল ফোঁটা আরম্ভ হয়। ছায়াপ্রিয় এই গাছ আর্দ্রতা পচ্ছন্দ করে।এই গাছের চারা বীজ থেকেও উৎপন্ন হয় কিম্বা পরিনত উদ্ভিদের কলম থেকেও উঠানো যায়।

এর ফল ২৫ সেঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট, ৩-৪ সেঃমিঃ ব্যাসার্ধের, ভুট্টার মোচার মত কিন্তু ষড়ভুজাকৃতির আঁশ দিয়ে আবৃত। আঁশগুলো ঝরে পড়তে শুরু করলে ফলটা পাকা আরম্ভ করে, তখন বেশ একটা ঝাঁঝালো গন্ধ নির্গত হয়, ফলটার ভেতরের শাস অনেকটা আনারসের মতন, এর স্বাদটা কাঁঠাল আর আনারসের মাঝামাঝি একটা স্বাদ।

27/11/2023
শীতকাল পুরোপুরি না এলেও শীতের আমেজ বইছে পরিবেশে। তাই গাছেরও বাড়তি যত্ন প্রয়োজন এখন। মনে রাখতে হবে, শীতকালে অতিরিক্ত ধুলা...
26/11/2023

শীতকাল পুরোপুরি না এলেও শীতের আমেজ বইছে পরিবেশে। তাই গাছেরও বাড়তি যত্ন প্রয়োজন এখন। মনে রাখতে হবে, শীতকালে অতিরিক্ত ধুলা-বালির কারণে গাছ রুক্ষ হয়ে যায়। এই শীতে গাছের যত্ন নেবেন কীভাবে? তার কিছু উপায় জেনে রাখা ভালো—

গাছের যত্নে করণীয়: শীতে গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আবহাওয়া শীতল থাকায় এবং কুয়াশায় পানির প্রয়োজন কম হয়। দিনে একবার পানি দেওয়াই ভালো। গাছ পরিষ্কার রাখতে হবে। পাতলা ছোট কাপড় দিয়ে আলতো করে গাছের পাতাগুলো মুছে দিতে পারের। পাতাগুলোয় স্প্রে করেও ধুলা পরিষ্কার করা যায়। শীতে টবের মাটি শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারেন। শীতের শুরুতে আগাছা ছেঁটে পরিষ্কার করে নেওয়া উচিত। শুধু জৈব ও কেঁচো সার দেওয়াই ভালো। ডিম ও শাক-সবজির আবরণ দিয়ে সার তৈরি করে নিতে পারেন। বেশি শীত হলে টবগুলো ঘরের ভেতরে নিয়ে রাখতে পারেন। গাছের কোনো অংশে পচন ধরলে পুরো গাছটি তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন পানি না জমে।

নগর কৃষাণ আয়োজিত     ৩০ টাকায় গাছের মেলায় আজকে যারা উপস্তিত হয়ে আমাদের  উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যানাচ...
24/11/2023

নগর কৃষাণ আয়োজিত ৩০ টাকায় গাছের মেলায় আজকে যারা উপস্তিত হয়ে আমাদের উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যানাচ্ছি।
আপনাদের বিপুল উৎসাহ ও সতুস্ফুর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে এই ধরনের আয়োজন কে আরো বেশী এগিয়ে নিয়ে যাবে।
যারা মেলায় এসে গাছ কিনতে না পেরে খালি হাতে ফিরে গেছেন
তাদের নিকট আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি।
অল্প সময়ে এতো উপস্থিতি আমাদের কল্পনায় ছিলো না।
ভবিষ্যতে এই অভিজ্ঞতার আলোকে আরো সুন্দর ও সফল ইভেন্টে করার চেস্টা থাকবে ইনশাল্লাহ।
সবাই ভালো থাকুন।সাথে থাকুন।

আমাদের মেলার কার্যক্রম চলছে। মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকলকে আমন্ত্রণ
24/11/2023

আমাদের মেলার কার্যক্রম চলছে। মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকলকে আমন্ত্রণ

৩০টাকায় গাছের মেলায় আপনাকে স্বাগতম।তারিখ- ২৪/১১/২০২৩সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তআপনার এলাকায় বসছে গাছের মেলা। যেখানে ...
23/11/2023

৩০টাকায় গাছের মেলায় আপনাকে স্বাগতম।
তারিখ- ২৪/১১/২০২৩
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

আপনার এলাকায় বসছে গাছের মেলা। যেখানে আপনি পাবেন বাহারি রকমের গাছ মাত্র ত্রিশ টাকায়।
আমাদের এইখানে পাবেন বাহারি রকমের সবজি, ফুল, পাতাবাহারি, ইনডোর প্ল্যান্টসহ নানান গাছ।
আমাদের লোকেশন- মেরীগোল্ড স্কুল এন্ড কলেজ, স্মৃতিধারা ২নং রোড, জিয়া স্মরণী রোড, ঢাকা-১২৩৬

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নগর কৃষাণ / Nagar Krisan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নগর কৃষাণ / Nagar Krisan:

Share