Textile jobs.com

Textile jobs.com চাকুরী দেয়া নয়,চাকুরীর সন্ধান দেয়া আমাদের উদ্দেশ্যে।

গার্মেন্টস পলিটিক্স বলতে বোঝানো হয় একটি পোশাক কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী বা ম্যানেজমেন্ট লেভেলের লোকদের মধ্যে ক্...
02/05/2025

গার্মেন্টস পলিটিক্স বলতে বোঝানো হয় একটি পোশাক কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী বা ম্যানেজমেন্ট লেভেলের লোকদের মধ্যে ক্ষমতার লড়াই, স্বার্থরক্ষা, মনোভাবগত দ্বন্দ্ব এবং কৌশলী সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজের পজিশন বা সুবিধা নিশ্চিত করার চেষ্টা। এটি কখনো কখনো গঠনমূলক হতে পারে, তবে বেশিরভাগ সময়েই এটি নেতিবাচক প্রভাব ফেলে কর্মপরিবেশ ও উৎপাদনের উপর।

গার্মেন্টস পলিটিক্সের ধরন:

1. পজিশনের জন্য প্রতিযোগিতা:

একাধিক ব্যক্তি একটি পদে আসতে চায়। তখন কেউ কারো পেছনে বদনাম করে, ভুল দেখিয়ে দেয়, বা বসের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলে।

2. তথ্য গোপন বা বিকৃতি:

গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করে রাখা বা বিকৃতভাবে উপস্থাপন করে সহকর্মীকে ব্যাকফুটে ফেলা।

3. পক্ষ গঠন:

সিনিয়র বা ম্যানেজমেন্টের কেউ নিজের পক্ষে একটি দল তৈরি করে, যারা অন্যদের বিরোধিতা করে।

4. মনোরঞ্জনমূলক আচরণ (Flattery):

বসকে অতিরিক্ত খুশি করার জন্য কোনো কর্মী তার কাজ বা পারফরম্যান্স নয়, বরং ব্যক্তিগত স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে।

5. ব্লেম গেম বা দোষ চাপানো:

নিজের ভুল বা ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচানো।

---

বড় বড় ম্যানেজমেন্ট লোক কিভাবে পলিটিক্স করে?

1. নিজেদের ঘনিষ্ঠ লোকদের প্রমোশন দিয়ে দেয়:

যারা তাদের অনুগত, তাদেরই উপরে তুলে আনে – মেধা বা যোগ্যতা বিচার না করেই।

2. নির্বাচিত তথ্য চেইন অফ কমান্ডে সরবরাহ করে:

যে তথ্য তাদের পক্ষে যায়, সেটাই উপরের লেভেলে পাঠায়। নেতিবাচক তথ্য লুকিয়ে রাখে।

3. নতুন যোগদানকৃতদের নিয়ন্ত্রণে রাখতে হয়রানি বা মানসিক চাপ দেয়:

যেন তারা কোনো প্রতিবাদ না করে বা স্বাধীনভাবে কাজ না করে।

4. “Divide and Rule” নীতি ব্যবহার করে:

দুই কর্মীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাদের মধ্যে বিরোধ রাখে, যাতে তারা একজোট হয়ে প্রতিবাদ করতে না পারে।

---

উদাহরণ:

উদাহরণ ১:

> লাইন চিফ দুইজন — রাজু এবং সোহেল। রাজু বসের ঘনিষ্ঠ, তাই সে সোহেলের কাজেও ভুল ধরে, কিংবা বসের কাছে গিয়ে বলে, “স্যার, সোহেল নাকি ওভারটাইমে ঠিকমতো মনোযোগ দেয় না।” বস রাজুকে বিশ্বাস করে সোহেলকে বকাঝকা করে, অথচ প্রকৃতপক্ষে রাজুই দেরিতে রিপোর্ট দেয়।

উদাহরণ ২:

> একজন প্রোডাকশন ম্যানেজার QC ডিপার্টমেন্টের রিপোর্ট না দেখেই বলে দেয় যে “সবকিছু ঠিক আছে”, যাতে তার ডেলিভারি টাইম ঠিক থাকে। পরে যখন সমস্যা বের হয়, তখন QC টিমের ওপর দোষ চাপায়, বলবে “QC সঠিকভাবে ইনফর্ম করেনি”।

---

এর নেতিবাচক প্রভাব:

ভালো কর্মী demotivate হয়

টিমের মধ্যে একতা নষ্ট হয়

প্রোডাকশন ও কোয়ালিটি কমে যায়

লোকসান বা ক্লায়েন্ট লস হয়

---

কীভাবে এড়ানো যায়:

ওপেন কমিউনিকেশন নিশ্চিত করা

যোগ্যতা অনুযায়ী প্রমোশন

নিরপেক্ষ সুপারভিশন

প্রশিক্ষণের মাধ্যমে নেতিবাচক আচরণ হ্রাস।
সংগৃহীত

12/04/2025

Urgent requires the below position.
Sr.Executive/Shift In-charge (12hrs)
Department Quality (Knit Dyeing). Who is able to adjust the shade/finishing parameters on unload.

Experience-5years (Mim)
Salary range-30/35k
Education-B.Sc in Textile
Narayanganj city

The only interested candidate can send the cv at below i'd
[email protected]

অভিনন্দন!কিহাক সুং!!তুমি এখন সত্যিই আমাদের!!! Youngone corporation এর কর্নধার মি;  কিহাক সুং বাংলাদেশের সম্মান সূচক নাগর...
09/04/2025

অভিনন্দন!কিহাক সুং!!তুমি এখন সত্যিই আমাদের!!!
Youngone corporation এর কর্নধার মি; কিহাক সুং বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব অর্জন করায় অভিনন্দন!!!
youngone corporation বাংলাদেশ ৪২ টি গ্রীন ফ্যাক্টরি পরিচালিত করে আসছে।যেখানে ৭৩ হাজার এর বেশি শ্রমিক বর্তমানে এই গ্রুপে কর্মরত।১৯৮০ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির বাংলাদেশে বিনিয়োগের পরিমান ৬০০ মিলিয়ন ডলার।আরো ৫০০ মিলিয়ন ডলার পুন: বিনিয়োগে অতিরিক্ত ২০-৩০ হাজার লোকের কর্মসংস্থানের দোরগোড়ায় বাংলাদেশ।2023-2024 অর্থবছরে গ্রুপটি বাংলাদেশ থেকে পৃথিবীর ৫২ টি দেশে ৮০৬ মিলিয়ন ডলারের বেশি রপ্তানি করে একক ভাবে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে শীর্ষে অবস্থান করছে।
১৯৪৭ সালে জন্মগ্রহণ করা কিহাক সুং স্নাতক শেষ করে ১৮ মাস কোরীয় সেনাবাহিনীতে প্রশিক্ষণ নেন। বাবার কোল্ডস্টোরেজের ব্যবসায় যোগ না দিয়ে তিনি পোশাকের বৈচিত্র্যময় জগতে আকৃষ্ট হন। ২৫ বছর বয়সে একটি পোশাক কোম্পানিতে বিক্রয় নির্বাহী হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালে দুজন অংশীদারকে নিয়ে ইয়াংওয়ান করপোরেশন প্রতিষ্ঠা করেন।
আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে কিহাক সুং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে নিজের জীবনের অর্ধেকের বেশি (৪৫ বছর) কাটিয়েছেন তিনি। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।
উল্লেখ্য বাংলাদেশ এর আগে সম্মানসূচক নাগরিকত্ব বক্সার মোহাম্মদ আলী, ফাদার রিচার্ড মারিনো,অর্থনীতিবিদ অমর্ত্যসেন,চিকিৎসক ড:এডরিক বেকার মতো অনেক বিশিষ্ট ব্যক্তিদের দিয়েছিল।
🖋️মো: শাহ কামাল সুজন
০৯/০৪/২০২৫ইং

09/04/2025
08/04/2025

Urgent Recruitment & joining

Need *Incharge for Garments Finishing*

Vacancy: 01
Item: (Woven Top & Bottom)
Education: SSC/HSC/Diploma
Experience: Minimum 7-8 years
*(At least 3 years experience as Incharge Position)*
Salary Range : 35K - 40K
Shift : Only Night shift
Location : Hemayetpur, Savar, Dhaka

Deadline: *11th April 2025*

Note: Smart and Energetic Candidates will be highly preferable.

*Send cv:* 01721208693 (Whatsapp) Please Don't call, message only.

08/04/2025

Dear All,

Job opportunity in WASHING!!!

Need a Manager for a reputed group company WASHING PLANT for SUB-CONTRACT WORK monitoring & ex*****on.

Qualification: B. SC in Textile Engineering/Graduation 🎓

Experience: 8-12 years.
(Minimum 3 years experience as Asst.Manager /Manager Position).

Special qualifications:
1. Higher communication skill.
2. Speaking English/Mail communication.
3. Multi Tasking.
4. Strong technical & management capability.

Salary: 70K-90K

Factory Location: Savar, Dhaka.

Contact:
Md. Ruhul Amin,
Please don't call,
What's App Only
01712-931725

এক জঙ্গলে চারটি গরু আর একটি সিংহ বাস করতো।মোটামুটি ভালোভাবেই দিন যাচ্ছিল গরুগুলোর, কিন্তু প্রতিদিনের একটা-ইচ্যালেঞ্জ পার...
07/04/2025

এক জঙ্গলে চারটি গরু আর একটি সিংহ বাস করতো।
মোটামুটি ভালোভাবেই দিন যাচ্ছিল গরুগুলোর, কিন্তু প্রতিদিনের একটা-ই
চ্যালেঞ্জ পার করে দিন কাটাতে হয় তাদের।
চ্যালেঞ্জটি হলো একতাবদ্ধ হয়ে সিংহের আক্রমন থেকে নিজেদের রক্ষা করা।
সিংহটি তাদের নানান ভাবে আক্রমন করে কিন্তু একজনকে আক্রমন করলে অন্য গরু সিং বাড়িয়ে ছুটে আসে, সিংহ তাই আক্রমনের সাহস পায়না।
এই তিক্ত অভিজ্ঞতার ফলে সিংহ একটা ফন্দি আঁটলো, যে করেই হোক, ওদের ঐক্য ভাংগতে হবে।
পরিকল্পনা মোতাবেক,পরের দিন গরু গুলোর কাছে যেয়ে বললো..তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও তখনও আমি
তোমাদেরকে খুঁজে বের করতে পারি শুধু একটা কারনে।
আর সেটা হলো তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে, ও'র গায়ের রঙ সাদা হওয়ার কারনে আমি রাতের বেলায়ও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই।
পরের দিন তিনটি কালো গরু এক সাথে মিটিং করে সিদ্ধান্ত নিলো এই আক্রমন থেকে রক্ষা পাওয়ার একটা-ই উপায়, আর তা হচ্ছে ওই সাদা গরুকে তাদের দল থেকে আলাদা করে
দেয়া। যেমন পরিকল্পনা তেমন কাজ।
পরের দিন সাদা গরুটাকে দল থেকে বের করে দেওয়া হলো, আর সিংহ গরুটাকে একা পেয়ে
খেয়ে ফেলল।
কালো গরুগুলো দূরে দাঁড়িয়ে তা দেখল। কোনরকম উচ্চবাচ্য করল না। মনে মনে একটু খুশিই হলো আর আর ভাবতে লাগলো সমস্যা সৃষ্টিকারীই শেষ। এবার শান্তি।
কিছু দিন পর, সিংহ আবার আক্রমন শুরু করলো, তার পরের টার্গেট কালো তিনটা গরুর মধ্যে সবচেয়ে দূর্বল গরুটা।
সে ফন্দি মোতাবেক দুর্বলটাকেই আক্রমন করল। আগে চারটা গরু থাকার কারনে চারদিক থেকে আক্রমন প্রতিহত করা যেত এখন বাকি গরু দুইটা থাকাতে অনেক রিস্ক নিয়েই আক্রমন হয়।
এরপর থেকে সিংহ শুধু দুর্বল গরুকেই আক্রমন করতে লাগল। দিনদশেক পর সিংহ ফন্দি করে গরুগুলোর কাছে যেয়ে বলল, দেখ তোমাদের মধ্যে বড় ও শক্তিশালী গরু দুইটাকে আক্রমন করার শক্তি আমার নেই, তবে আমি যতদিন আছি এই দুর্বল গরুকে প্রতিদিন আক্রমন করতেই থাকবো,,,, ওর জন্য তোমরা প্রতিদিন কষ্ট কেন করবে। তোমাদের সাথে তো আমার কোন সমস্যা নেই।
শক্তিশালী গরু দুজন মিটিং করে বলল,,,, সিংহতো ঠিকই বলেছে, ও তো শুধু ঐ একজনকেই প্রতিদিন আক্রমন করে, তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে কষ্ট করবো আর ছোটাছুটি করবো।
গরু দু'টো তখন দূর্বল গরুটাকে একঘরে করে আলাদা করে দিলো। সিংহ দেখল, তাদের ফন্দিতে কাজ হয়েছে। সে সুযোগ পেয়ে খেয়ে চট করে ধরে ফেলল দূর্বল গরুটিকে।
তাকে বধ করার পর বাকি রইলো দুইটা গরু। যাদের একজনকে আক্রমন করলে প্রতিহত করবে মাত্র একজন। এটা কোন ব্যপার না।
পরের দিন সিংহ যখন আক্রমন করল, তখন বাকি গরুটা এতো সাহস পেল না
বরং অন্য গরুকে একা ফেলে সে দৌড়
দিলো। সিংহ তিননম্বর গরুকেও মহানন্দে খেয়ে ফেলল।
বাকি রইলো মাত্র একটা গরু। এটা সেই বেশী চালাক গরুটা। সপ্তাহ খানেক পর সিংহের যখন আবার ক্ষুধা লাগলো, তখন সে শুরু করল তার মিশন। সে একাকী গরুকে আক্রমন করল।
গরুটা দৌড় দিল। অনেক দৌড়ানোর পর অবশেষে সে হাঁপাতে লাগলো। দুর্বল হয়ে পড়ে গেল একটি খাদে।
সিংহ যখন খাদের কাছে অগ্রসর হলো, তখন মৃত্যুর ঠিক পূর্ব মুহুর্তে সেই শক্তিশালী চালাক গরুটার দু-চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বলতে লাগলো,,,, আমার মৃত্যু তো আজকে হচ্ছেনা, আমার মৃত্যু সেই দিন-ই হয়ে গিয়েছিল যেদিন সাদা গরুটাকে আমাদের সামনে খাওয়া হয়েছিলো আর আমরা প্রতিরোধ না করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম।
সিংহটি ঠাট্টা করে বলতে লাগলো,,,, হ্যাঁ ঠিক বুঝেছ কিন্তু একটু দেরী করে বুঝেছ এই যা।
আজকে তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই।
এরপর সিংহটি তার শিকারকে খেয়ে সাবাড় করে দিলো।
মোরাল অফ দ্যা স্টোরি:

হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘পারস্পরিক ভালোবাসা, দয়া, অনুগ্রহ, মায়া-মমতার দৃষ্টিকোণ থেকে তুমি মুমিনদের দেখবে একটি দেহের মতো। যদি দেহের কোনো একটি অংশ আহত হয়ে পড়ে তবে অন্যান্য অংশও তা অনুভব করে। ’ -সহিহ বোখারি ও মুসলিম

হজরত রাসূলুল্লাহ ইরশাদ করেন, ‘মুমিনগণ একজন মানুষের মতো, যার চোখ আক্রান্ত হলে সমস্ত শরীর আক্রান্ত হয়; আর তার মাথা আক্রান্ত হলে সমস্ত শরীর আহত হয়। ’ –সহিহ মুসলিম
অথচ মুসলমান আজ শিয়া,সুন্নি,কাদেরি,ওহাবী, নকশাবন্দী মোজাদ্দেদি,দেওবন্দী,কওমি,আলিয়া নানান দলে,নানান মতে বিভক্ত। তাই মুসলমানরা পৃথিবীর মোট জনসংখ্যার ২৩ শতাংশ, ৫৬ টি দেশ,১৯০ কোটির উপর লোক হয়েও শুধু মাত্র নিজেদের মধ্যে ঐক্য না থাকার দরুন মুসল মান আজ পৃথিবীব্যাপি নির্যাতিত। ইরান আক্রান্ত হইলে সৌদির মন কাদে না,ইরাক আক্রান্ত হইলে ইরান কাদে না,সিরিয়ার বিপদে জর্দান নাই,মিশরের ইসুতে তুরস্ক,তুরস্কের ইস্যুতে মিশর নাই তেমনি ফিলিস্তিনের ইস্যুতে মুসলিম বিশ্ব নাই।পারস্পরিক অনৈক্য আজ মুসলিমদের ধংসের দ্বারপ্রান্তে উপনিত করছে।
মুসলমান যখন থেকে তলোয়ার বেচে জায় নামাজ কেনা শিখছে তখন থেকেই মুসলমানদের মাইর খাওয়া শুরু হইছে। কামানের কাজ কখনো চোখের জলে হয় না।
দোয়ায় যদি সব হইতো তবে নবী (স:)জায়নামাজ ছেড়ে জিহাদের ময়দানে যাইতেন না।
United we stand,Divided we fall
🖋️মো: শাহ কামাল সুজন
০৬.০৪.২০২৫

05/04/2025

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি জরুরি বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদী সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং বিশেষজ্ঞরা।

বৈঠক শেষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়

ট্রু ফ্যাক্ট!!!
24/03/2025

ট্রু ফ্যাক্ট!!!

09/03/2025

Vacancy Announcements
Need Manager IE & Planning.
Education: BSc in Textile/any discipline.
Experience: Minimum 8 Years (Knit Garments).
Location: Narayangonj.
Salary: Negotiable.
[email protected]

01/03/2025

Job circular for Knitting Floor.
Post- Officer
Duty- General
Qualification -Diploma in Textile Engineering or B.Sc in Textile Engineering. gov. Institute is preferable.
No.of vacancy - 01
Experience - Minimum 5 years relevant job experience.
Salary range-Depend on interview
Factory name-Arien Knit Composite Ltd
Interest candidate send your CV to [email protected]

04/02/2025

Urgent Vacancy announcement for Fresh Textile diploma holder (Govt. Institutions) for a multinational company
Salary range: Approx..15k ( after training completed 20 k)
Eligibility :
1. Having interested to go abroad for 06 months training after joining by company cost
2. Haviing ready Passport
3. Need to join immediately within 01 week
4. Job location: Anywhere in Bangladesh

Only interested candidate can send cv to my mail: [email protected]

Note: No need phone call

Address

H#48, R#12, Sector#13, Uttara
Dhaka

Telephone

+8801833394847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Textile jobs.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share