17/10/2023
এই পেইজটি খোলার উদ্দেশ্য হলো আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের ক্যাম্পাসে সুইসাইডের হার অনেক বেড়ে গিয়েছে। নানান কারণে অনেকেই হতাশাগ্রস্ত। হতাশার ফলে সুইসাইডের দিকে ঝুঁকছে তারা। তাই আমরা কয়েকজন রানিং স্টুডেন্ট পিলানথ্রোফিক মোটিভ থেকেই চিন্তা করে দেখেছি যে তাঁদের জন্য কিছু করা যায় কিনা।
আমরা কেউই প্রফেশনাল নই, সবাই স্টুডেন্ট। সাইকোলজি ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্ট আছে আমাদের সাথে। হতাশাগ্রস্ত মানুষটিকে আমরা শুনবো যেটাকে বলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড।
আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু তাকে শুনে কীভাবে তাকে নরমালাইজ করা যায় সে চেষ্টা টা করবো। অনেক সময় এমন পরিস্থিতি বিরাজ করে যে হতাশাগ্রস্ত ব্যক্তিটি তার সমস্যাগুলো নিজের পরিবার বা বন্ধুবান্ধব কারো কাছে বলতে চায় না বা বলতে ইতস্ততবোধ করে, সেই যায়গায় তৃতীয় কোনো ব্যক্তির কাছে হয়তো সে বিষয়গুলো শেয়ার করতে সাচ্ছন্দ্যবোধ করে বা করবে।
তাই মেন্টালি ডিস্টার্বড যে কেউই আমাদের পেইজে নক দিতে পারেন, আমরা চেষ্টা করবো তাকে শোনার এবং ইনফরমালি ভাই/বোন বা বন্ধুর মতো কথা বলার এবং আমাদের জ্ঞান থেকে সম্ভাব্য কোনো সমাধান দেয়ার।
আমাদের মধ্যে কয়েকজন ই আছেন যারা একটা সময় বিভিন্ন কারণ অনেক হতাশায় ভুগেছেন। তাদের বক্তব্য হচ্ছে আমার ওই সময়টাতে কেউ যদি আমার সাথে একটু কথা বলতো যে হতাশাগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছে তাহলে আমার ভালো লাগতো। তাই আমাদের এইসব হতাশাগ্রস্ত ভাইবোনদের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের একটি নৈতিক দায়িত্ব মনে করছি।
এখানে ফর্মাল কোনো কাউন্সেলিং নেই, কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট নেই, আমরা স্টুডেন্টরাই আমাদের ভাইবোনদের কথা শুনবো, তাদের সাহায্য করার চেষ্টা করবো। এটা শুধুই আমাদের একটি চেষ্টা, তার বেশি কিছুই নয়।