Dhanshalik Foundation

Dhanshalik Foundation সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা এবং ছিন?

মানবিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী নিয়ে দ্বীপের বঞ্চিত মানুষের পাশে আল কুরআন একাডেমি ও ধানশালিক ফাউন্ডেশনমানব কল্যাণ কর্মস...
27/03/2025

মানবিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী নিয়ে দ্বীপের বঞ্চিত মানুষের পাশে আল কুরআন একাডেমি ও ধানশালিক ফাউন্ডেশন

মানব কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণে সামাজিক সংগঠন ‘ধানশালিক ফাউন্ডেশন ও আল কুরআন একাডেমি, ঢাকা’এর উদ্যোগে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন সেন্টমার্টিন দ্বীপের অর্ধশতাধিক বঞ্চিত শিশু শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো আটা, ময়দা, সেমাই, চিনি, নুডলস, দুধ, সুজি, লাচ্ছা, মিষ্টান্ন ইত্যাদি। এছাড়াও ঈদের নতুন পোশাক উপহার হিসেবে সবার হাতে তুলে দেওয়া হয়, সাথে সুগন্ধি আতর ও তসবিহ।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) প্রশাসনের সহযোগিতায় আল কুরআন একাডেমি ঢাকা’র চেয়ারম্যান ও সেন্টমার্টিন পশ্চিম দ্বীপ মাদরাসার সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মিঠু সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ঈদ উপহার তুলে দেন। বিশিষ্ট কণ্ঠশিল্পী দিদারুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় দ্বীপের বঞ্চিত হতদরিদ্র নারী-পুরুষ, শিশুদের মাঝে এই ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে ইফতার আয়োজনে সেন্টমার্টিন দ্বীপের কয়েক শত সাধারণ মানুষ ছুটে আসে।

মাদরাসার বড় হুজুর হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক আফসার উদ্দিন আবিরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মৎসজীবী রফিকুল ইসলাম, রিসোর্ট ম্যানেজার মো. সোলায়মান হক, অত্র প্রতিষ্ঠান কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম মিঠু বলেন, দ্বীপের অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা ও আমাদের সম্মানিত সুধী দাতা বন্ধুদের সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি। রাজধানী ঢাকা সহ সারাদেশে আমাদের এই মানবকল্যাণমূলক কর্মসূচি সবসময় চলমান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিতে মুসলমান ও ইসলাম মিশে আছে। আমাদের সংস্কৃতি বিশ্বাসের, রোজা, সেহরি ও ইফতার সংস্কৃতি আমাদেরকে আরও দৃঢ় মহৎ করে তোলে। ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ গড়তে আগামীতেও এ কার্যক্রম আমরা অব্যাহত রাখবো।

বড় হুজুর বলেন, অত্র প্রতিষ্ঠান টি দীর্ঘ পাঁচ বছর যাবৎ দ্বীপের বঞ্চিত ছেলে মেয়েদেরকে কুরআনের হাফেজ তৈরির পাশাপাশি সমাজের একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবেও ভূমিকা পালন করে যাচ্ছে। যেই সময়ে সারাদেশ থেকে একরকম দ্বীপবাসী আমরা বিচ্ছিন্ন প্রায়। সেই সময়ে দ্বীপের মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে অত্র মাদরাসা কমিটি। আমরা আশা করছি সম্মানিত সভাপতি মিঠু ভাইয়ের তত্ত্বাবধানে এই মহান কাজ দ্বীপ জুড়ে সবসময়ে অব্যহত থাকবে।

ঈদসামগ্রী নিতে আসা পুরুষ মহিলারা অভিমত ব্যক্ত করে বলেন, আমরা ঈদের আগে ঈদ উপহার হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি। সেন্টমার্টিন দ্বীপে মাত্র দুই মাসের জন্য পর্যটকদের আসা যাওয়া থাকে, তখন আমরা ভালো থাকি। অথচ সারাবছর অভাব অনটন কষ্টে আমাদের জীবনযাপন করতে হয়। এরমাঝে আমাদের মতো গরীব মানুষের এই উচ্চ মূল্যের বাজারে টেকনাফ গিয়ে ঈদের দিনে কোনো কিছু কিনে খাওয়া স্বপ্নের মতো। কষ্টের দিনগুলোর কথা এখানে বলতে পেরে আমরা আনন্দিত। মিঠু ভাই আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন তাঁর জন্য আমরা মন খুলে দোয়া করি। তিনি ও তার বন্ধুরা যেন প্রতি বছর আমগোরে সাহায্য করতে পারে এই দোয়া করি।

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি মাদ্রাসার এতিম ও দরিদ্র শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণে ধানশালিক ফাউন্ডেশন পাশে থাকবে ইনশ...
24/03/2025

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি মাদ্রাসার এতিম ও দরিদ্র শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণে ধানশালিক ফাউন্ডেশন পাশে থাকবে ইনশা আল্লাহ।
চাইলে আপনারা যে কেউ পাশে থাকতে পারেন

গত ৩ দিন আগে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রাতুল শহীদ হয়ে গেছে আমরা কি তার খবর রেখেছি, কয়জনের ফেইসবুক ফিড...
26/09/2024

গত ৩ দিন আগে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া রাতুল শহীদ হয়ে গেছে আমরা কি তার খবর রেখেছি, কয়জনের ফেইসবুক ফিডে তার ছবি বা কথা ভেসে উঠেছে ?
বগুড়াতে তাকে টার্গেট করে চার বার গুলি করা হয়।
প্রথমে গুলিতে রাস্তা ফাঁকা হয়ে গেলে সে দুই পুলিশ গ্রুপের মাঝখানে পড়ে যায়। তারপর তার উপর একবার ছররা গুলি মারে। তারপর সে হাত দিয়ে চোখ বাঁচাতে চাইলে হাতে ও চোখে আবার গুলি করে। তারপরে তাকে বুকে গুলি করে। এরপরে সে মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে এসে আবার পিঠে গুলি করে।
২৫ দিন কোমায় থাকার পর তার চেতনা ফিরে আসে। কথা বলতে শুরু করে। মানুষকে চিনতে পারে। বলা যায় সুস্থতার দিকে ছিলো।
হটাত করে আজকে খবর আসে সে আর নেই। এর মাঝে তার মুদী দোকানদার বাবা অনেক অর্থ কষ্টে পড়ে। তারপরেও এত চেষ্টা করে নিজের ছেলেকে বাঁচাতে পারে নাই। যতদূর মনে পড়ে সে তাকে গুলি করা ব্যাক্তিদের চেহারা মনে রেখেছিলো। আজকে সেই সব স্মৃতি নিয়ে চলে যাচ্ছে কবরে।
তার বাবা কেবল এই কথাই বলেছে - এই ছোট ছেলে কার কি ক্ষতি করতে পারতো?
পরিবারের সবচেয়ে বড় দুঃখ এটাই যে পাঁচ তারিখ বিকালে তাকে হত্যা করা হয়েছে। হাসিনা পতনের পর একেবারে প্রতিহিংসা পরায়ণতা থেকে তাদের ছেলেকে শেষ করে ফেলেছে।

প্লিজ, শহীদ রাতুলের এই আত্মত্যাগের কথা সবাইকে জানান।
জোনায়েদ ইসলাম রাতুল
বয়স ১৫, ৬ষ্ঠ শ্রেণী
বগুড়া।
অভিভাবক : 01721526425
(তথ্য : মোহাইমিন পাটওয়ারী এবং শিবলী ভাই )

Address

85/B, (4th Floor), Purana Palton Line
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dhanshalik Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhanshalik Foundation:

Share

Our vision

OUR VISION The dignity and well being of all people (especially poor, marginalized and socially excluded) are ensured by responsible, accountable and transparent duty bearers, the actions of committed and capable defenders and rights holders who are aware and mobilized to claim their rights and entitlements.

OUR MISSION In order to contribute towards the above vision MJF will- Support both financially and technically, a critical mass of public and private organizations working in the area of increasing awareness to demand fulfillment of human rights and improved governance leading to poverty reduction.

Facilitate coherence in human rights and governance work in Bangladesh, through networking and policy advocacy.