Tour de Force

Tour de Force The official association of the students of the Department of Tourism and Hospitality Management, DU

Tour De Force - as the name suggests, will always work relentlessly to develop the skills of the students so that they can achieve excellence in their professional lives as well as social lives. It will work towards building a “corporate image” of the students of the department. The club’s one of the key objectives will be to promote the department to gain nationwide recognition and appreciation w

ith its works. It will instill a sense of brotherhood amongst its members which will reach beyond any petty politics or self interest

Our heritage is our pride.Our heritage is our identity.On 18 April, World Heritage Day invites us to honor the timeless ...
17/04/2026

Our heritage is our pride.
Our heritage is our identity.

On 18 April, World Heritage Day invites us to honor the timeless beauty of Bangladesh, a land of rich heritage, glorious history, and extraordinary natural wonders. From the Sundarbans, Cox’s Bazar, and Saint Martin’s Coral Island to Kantaji Temple, Ahsan Manzil, Paharpur Buddhist Vihara, and the legacies of the Mughal era, our heritage reflects our history, struggle, and way of life.

Every year, our Tour de Force (TDF) family pays tribute to World Heritage Day and remains committed to protecting and promoting our cultural and natural heritage for future generations.

"এসো হে বৈশাখ এসো এসো,তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে।"নতুন বছরের এই শুভ লগ্নে চারদিকে আজ শুধু আনন্দ আর নতুনের জয়গ...
13/04/2026

"এসো হে বৈশাখ এসো এসো,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে।"

নতুন বছরের এই শুভ লগ্নে চারদিকে আজ শুধু আনন্দ আর নতুনের জয়গান! বৈশাখের এই আগমনে প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে, বিগত বছরের সমস্ত জীর্ণতা, দুঃখ আর ব্যর্থতাকে আগুনের শিখায় পুড়িয়ে ফেলে আমরা এক নির্মল ও পবিত্র পৃথিবীর প্রত্যাশা করি। নতুন বছর মানেই নতুন করে পথ চলা, নতুন উদ্যমে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা।

রঙিন এই উৎসবে মেতে উঠুক প্রতিটি প্রাণ। জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক হাসিতে আর অফুরন্ত প্রাণশক্তিতে। নতুনের এই আবাহন আমাদের নিয়ে যাক এক আনন্দময় আগামীর দিকে।

ট্যুর দে ফোর্স (Tour De Force) পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!
নতুন বছরে আপনার প্রতিটি দিন কাটুক নতুন রোমাঞ্চে আর ভ্রমণে। সকলকে জানাই,

শুভ নববর্ষ!

আজ থেকে বহু বছর পূর্বে যীশু খ্রিস্ট এই দিনে পবিত্র ভূমি জেরুজালেম-এ প্রবেশ করেছিলেন। ভালোবাসা, প্রেম ও মানবতার বার্তা ছড়...
05/04/2026

আজ থেকে বহু বছর পূর্বে যীশু খ্রিস্ট এই দিনে পবিত্র ভূমি জেরুজালেম-এ প্রবেশ করেছিলেন। ভালোবাসা, প্রেম ও মানবতার বার্তা ছড়িয়ে তিনি সত্যের আলোকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন। জেরুজালেমবাসী তাঁকে পরম ভালোবাসায় বরণ করে নিয়েছিলেন।
আজ ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের TDF পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটি পবিত্র সপ্তাহের সমাপ্তির বার্তা বহন করে এবং নতুন করে অনুপ্রেরণা জাগায়,যাতে আমরা সবাই সত্য, ন্যায় ও সুন্দরের পথে চলতে পারি।
যীশু খ্রিস্টের এই যাত্রা আমাদের মিত্রতা, সহনশীলতা, ভালোবাসা ও মানবপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে আছে।

ধন্য তুমি, মরিয়মের পুত্র,
পবিত্র আত্মার আশীর্বাদপুষ্ট;
তোমার মধ্য দিয়েই প্রভু প্রকাশ করেছেন সত্য ও কল্যাণের পথ।

"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়?"২৬শে মার্চ আমাদের জা...
25/03/2026

"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়?"

২৬শে মার্চ আমাদের জাতীয় ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ, যা প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে এক অবিনশ্বর প্রেরণা হিসেবে। এই দিনটি আমাদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার দিন—পরাধীনতার গ্লানি মুছে ফেলে নিজের ভূমি, ভাষা ও অধিকারের স্বীকৃতি আদায়ের প্রতীক।

স্বাধীনতার এই পথ ধরে হাজার বছরের বাঙালি চেতনা এক অদম্য শক্তিতে জাগ্রত হয়েছিল। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ধারণ করার যে বোধ তৈরি হয়েছে, তা আমাদের জাতিসত্তাকে করেছে অনন্য।

এই স্বাধীনতার আলো আমাদের শিখিয়েছে—আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেয়ে বড় কোনো সার্থকতা নেই, এবং মাথা উঁচু করে বিশ্ব দরবারে নিজের অস্তিত্ব জানান দেওয়াই আমাদের দায়িত্ব।

মহান স্বাধীনতা দিবসে সকল বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
এই মহৎ দিনে TDF পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

শোকবার্তা ও জানাজার সময় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ...
24/03/2026

শোকবার্তা ও জানাজার সময় :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ এর ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আজ ২৪ মার্চ ২০২৬, ভোর রাত ৪:৫২ মিনিটে পরলোকগমন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পরিবার ও নিকটাত্মীয়গণ দেশের বাইরে অবস্থান করায় তাঁর নামাজে জানাজা আগামী ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে তাঁর মরদেহ ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে।
নামাজে জানাজা একই দিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রায়েরবাজার কবরস্থান, মোহাম্মদপুর, ঢাকা তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।
সকল শুভানুধ্যায়ী, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর ড. মজিব উদ্দিন আহমে...
24/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর ড. মজিব উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর, আজ ভোরে ইন্তেকাল করেছেন।

তিনি একজন প্রাজ্ঞ শিক্ষক, দূরদর্শী নেতা এবং মানবিক ব্যক্তি ছিলেন, যিনি আইসিবির চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে তিনি নতুন উচ্চতায় উন্নীত করেছেন এবং শিল্প-সংযোগকে শক্তিশালী করেছেন।

মহান আল্লাহ তাঁর বিদেহী আত্মাকে জান্নাতুল ফিরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দিন। তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিকতা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Eid Mubarak! 🌙✨May this special day bring peace, happiness, and prosperity to everyone. ​Wishing you and your loved ones...
20/03/2026

Eid Mubarak! 🌙✨
May this special day bring peace, happiness, and prosperity to everyone.
​Wishing you and your loved ones a blessed Eid filled with laughter and serenity. 💙

19/03/2026

‘‌‌ট্যুর ডি ফোর্স’এর উদ্যোগে ‘ছড়িয়ে দাও ঈদের খুশি’

"কিছু মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা ২০২৬" ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার সুখ।তবুও আমাদের আশেপাশে এম...
18/03/2026

"কিছু মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা ২০২৬"

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার সুখ।
তবুও আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে নতুন পোশাকের আনন্দ আজও এক অপূর্ণ স্বপ্ন। সেই স্বপ্নকে ছুঁয়ে দিতে, ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে Tour de Force (TDF) পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি।

📍 ১৭ মার্চ, মঙ্গলবার, দুপুর ৩:০০ ঘটিকায় হাজারীবাগের কালুনগরে সুবিধাবঞ্চিত প্রায় ১০০ জন শিশুর মাঝে এই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয়। এই আয়োজনে নতুন পোশাক বিতরণের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে ছিল আনন্দঘন খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা এবং সুস্বাদু খাবারের আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শোয়েব-উর-রহমান স্যার। Shoeb Rahman
এছাড়াও পাশে ছিলেন THM-এর অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ যাদের সম্মিলিত ভালোবাসায় এই আয়োজন হয়ে উঠেছে আরও অর্থবহ।

কারণ, ঈদের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝেই।

Childhood is where dreams begin and hope is born.Today we celebrate the laughter, innocence, and endless possibilities e...
16/03/2026

Childhood is where dreams begin and hope is born.
Today we celebrate the laughter, innocence, and endless possibilities every child carries.
Happy Children’s Day💙

It has been said, “The stars always shine brightest for those who dream.” Daren Colbert, The DreamersYet too often, wome...
08/03/2026

It has been said, “The stars always shine brightest for those who dream.”
Daren Colbert, The Dreamers

Yet too often, women’s dreams are confined by social norms and expectations.
Still, women continue to rise—sacrificing, rebuilding, supporting society, and leading with resilience and strength.

On this World Women’s Day, we celebrate every woman who dares to dream beyond boundaries and shapes the world with courage and compassion.

Happy Women’s Day
TDF Family

Address

University Of Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tour de Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tour de Force:

Share