03/08/2026
BMSS এর নীতিমালা, মূল্যবোধ ও কার্যক্রম সম্পর্কে স্পষ্টীকরণ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি Local Committee এর অভ্যন্তরে Bangladesh Medical Students’ Society, BMSS এবং LGBTQ+ বিষয়ক সংগঠনের অবস্থান নিয়ে কিছু ভিত্তিহীন গুজব, ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়ানো হচ্ছে। এসব বক্তব্য সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর এবং দেশের বৃহত্তম Medical Student Organization এর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে বলে BMSS মনে করে।
BMSS এই মিথ্যা তথ্য ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংগঠনের সদস্য, Medical Student Community এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে BMSS Executive Board নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট করছে।
১. LGBTQ+ বিষয়ক BMSS এর আনুষ্ঠানিক অবস্থান
- BMSS একটি স্বেচ্ছাসেবী, স্বাধীন এবং নিজস্ব Constitution ও Policy দ্বারা পরিচালিত Medical Student Organization।
BMSS কোনো যৌনতা (Sexuality), যৌন অভিমুখিতা (Sexual Orientation), লিঙ্গ পরিচয় (Gender Identity) বা এসব বিষয়ক কোনো মতাদর্শকে (Ideology) সমর্থন, প্রচার, প্রসার অথবা প্রতিনিধিত্ব করে না।
BMSS এ ধরনের কোনো মতাদর্শিক প্রচারণা, Advocacy অথবা Activism এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত নয়।
BMSS এর অনুমোদিত Sexual and Reproductive Health and Rights Issues and HIV AIDS Response Policy তে সংগঠনের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
Policy তে হুবহু বলা হয়েছে:
“In line with the Constitution of Bangladesh, which upholds the country’s cultural and moral values, BMSS affirms that it does not recognize or support any actions that are contrary to these values, including those related to LGBTQ+ issues.”
BMSS Policy Link:
https://docs.google.com/document/d/1PoSDnEac18A-JNGI8Xs_-Vc0MRhql3i_/edit?usp=drivesdk&ouid=106427352581054022904&rtpof=true&sd=true
BMSS এর সকল Policy, Training Framework এবং কার্যক্রম বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন, দেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি ও পরিচালিত হয়।
বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০ এর ৩৭৭ ধারায় আইনে বর্ণিত প্রকৃতির নিয়মবিরুদ্ধ নির্দিষ্ট যৌন আচরণের জন্য শাস্তির বিধান রয়েছে। BMSS এর নীতিমালা বাংলাদেশের প্রচলিত আইন ও সাংবিধানিক কাঠামোর প্রতি সম্মান রেখেই প্রণয়ন করা হয়েছে। তবে এই আইন কোনো রোগীর পরিচয় বা চিকিৎসা পাওয়ার অধিকারকে অস্বীকার করার নির্দেশনা নয়।
২. Patient Profile সম্পর্কে শিক্ষা দেওয়া কোনো মতাদর্শ প্রচার নয়
- একজন চিকিৎসককে পেশাগত জীবনে বিভিন্ন Patient Profile এর মানুষকে চিকিৎসাসেবা দিতে হয়। তাঁদের মধ্যে People Living with HIV, PLHIV, সরকার স্বীকৃত হিজড়া জনগোষ্ঠী এবং স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীর রোগী থাকতে পারেন।
এসব রোগীর স্বাস্থ্যগত প্রয়োজন, রোগ নির্ণয়, চিকিৎসা, গোপনীয়তা, সম্মানজনক যোগাযোগ এবং স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে Medical Student দের প্রয়োজনীয় ধারণা দেওয়া চিকিৎসা শিক্ষার একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ।
কোনো Patient Profile সম্পর্কে Medical Student দের পেশাগত ধারণা দেওয়া সেই রোগীর ব্যক্তিগত পরিচয়, আচরণ বা কোনো মতাদর্শকে সমর্থন করার অর্থ নয়।
কোনো জনগোষ্ঠীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া এবং সেই জনগোষ্ঠীকে কেন্দ্র করে কোনো মতাদর্শ প্রচার করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
BMSS এর একমাত্র বিবেচ্য বিষয় হলো রোগীর স্বাস্থ্যগত প্রয়োজন, চিকিৎসা পেশার নৈতিকতা এবং Patient Centred Care।
একজন রোগীর পরিচয়, সামাজিক অবস্থান বা ব্যক্তিগত বৈশিষ্ট্য নির্বিশেষে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা, সম্মান এবং গোপনীয়তা নিশ্চিত করা একজন চিকিৎসকের পেশাগত দায়িত্ব। BMSS Medical Student দের সেই দায়িত্ব সম্পর্কে প্রস্তুত করে। এটি কোনো ধরনের Ideological Promotion নয়।
৩. সরকার স্বীকৃত হিজড়া জনগোষ্ঠীর জন্য BMSS এর কার্যক্রম
- বাংলাদেশ সরকার ২০১৩ সালে হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তী সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২৬ জানুয়ারি ২০১৪ তারিখের সরকারি গেজেটে বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে “হিজড়া লিঙ্গ (Hijra)” হিসেবে চিহ্নিত করে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এটি কোনো পৃথক আইন নয়, বরং বাংলাদেশ সরকারের একটি সরকারি সিদ্ধান্ত ও গেজেট প্রজ্ঞাপন।
২০২২ এবং ২০২৩ সালে BMSS সরকার স্বীকৃত হিজড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমের মধ্যে Health Camp, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ইফতার বিতরণ অন্তর্ভুক্ত ছিল।
এসব উদ্যোগ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সরকার স্বীকৃত হিজড়া জনগোষ্ঠীর জন্য পরিচালিত হয়েছিল। কিছু বহিরাগত Media এবং Organization এসব উদ্যোগকে আরও বিস্তৃত পরিভাষায় উপস্থাপন করলেও BMSS এর কার্যক্রমের উদ্দেশ্য ও পরিধি ছিল সম্পূর্ণভাবে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান।
BMSS কোনো Transgender Activism বা Transgender Ideology নিয়ে কাজ করেনি এবং এ ধরনের কোনো মতাদর্শকে সমর্থন বা প্রচার করে না।
BMSS এর অতীত উদ্যোগগুলো ছিল সরকার স্বীকৃত একটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানবিক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম।
কোনো প্রান্তিক নাগরিককে চিকিৎসাসেবা দেওয়া কোনো মতাদর্শকে সমর্থন করার প্রমাণ নয়। বরং এটি চিকিৎসক ও Medical Student হিসেবে আমাদের পেশাগত ও মানবিক দায়িত্বের অংশ।
৪. IFMSA এর সদস্য হলেও BMSS একটি স্বাধীন সংগঠন
- BMSS, International Federation of Medical Students’ Associations, IFMSA তে বাংলাদেশের National Member Organization হিসেবে প্রতিনিধিত্ব করে। তবে BMSS একটি স্বাধীন জাতীয় সংগঠন এবং নিজস্ব Constitution, National Policy ও Decision Making Structure অনুযায়ী পরিচালিত হয়।
জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেমন নিজের সংবিধান, আইন, সংস্কৃতি এবং জাতীয় নীতি অনুযায়ী পরিচালিত হয়, একইভাবে IFMSA এর National Member Organization হিসেবে BMSS ও স্বাধীনভাবে নিজেদের জাতীয় নীতি অনুসরণ করে।
কোনো আন্তর্জাতিক সংগঠনের সদস্য হওয়ার অর্থ সেই সংগঠনের প্রতিটি Policy, Statement অথবা Position গ্রহণ করা নয়।
IFMSA বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠনের কোনো বক্তব্য, পোস্ট, Campaign বা Policy স্বয়ংক্রিয়ভাবে BMSS এর বক্তব্য বা Policy নয়।
BMSS এর Official Platform, অনুমোদিত Policy Document এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে প্রকাশিত বক্তব্যই কেবল BMSS এর আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচিত হবে।
IFMSA এর কোনো বক্তব্যকে প্রসঙ্গ থেকে আলাদা করে BMSS এর বক্তব্য হিসেবে প্রচার করা তথ্যগতভাবে ভুল এবং জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল।
৫. BMSS এর স্বাধীন নিবন্ধন ও প্রাতিষ্ঠানিক অবস্থান
- BMSS গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন Registrar of Joint Stock Companies and Firms, RJSC এর কাছে Societies Registration Act, 1860 অনুযায়ী নিবন্ধিত একটি স্বাধীন Society।
BMSS নিজস্ব Constitution, Policy Document এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। কোনো বাহ্যিক প্রতিষ্ঠানের নির্দেশনা BMSS এর নিজস্ব অনুমোদন ছাড়া সংগঠনের জাতীয় নীতি হিসেবে গৃহীত হয় না।
BMSS স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, Directorate General of Health Services, DGHS, Directorate General of Medical Education, DGME, World Health Organization, WHO এবং বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে Medical Education ও Public Health নিয়ে কাজ করেছে। WHO এবং UNDP এর সঙ্গে BMSS এর একাধিক কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের Official Platform এ প্রকাশিত হয়েছে।
এই প্রাতিষ্ঠানিক সম্পর্কগুলো BMSS এর সাংগঠনিক স্বচ্ছতা, আইনসম্মত নিবন্ধন এবং Medical Student ও Public Health কেন্দ্রিক কাজের প্রতিফলন।
৬. BMSS এর মূল লক্ষ্য
- BMSS এর মূল লক্ষ্য হলো:
১. Medical Student দের Academic, Professional এবং Leadership Skill বৃদ্ধি করা।
২. Medical Student দের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শেখার সুযোগ তৈরি করা।
৩. Medical Education এবং Medical Community এর কল্যাণে কাজ করা।
৪. বাংলাদেশের আইন, সামাজিক মূল্যবোধ ও চিকিৎসা পেশার নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে Public Health উন্নয়নে ভূমিকা রাখা।
৫. ভবিষ্যৎ চিকিৎসকদের বিভিন্ন Patient Profile সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে Patient Centred Care এর জন্য প্রস্তুত করা।
BMSS দেশজুড়ে বিভিন্ন Medical College এর হাজারো Medical Student এর প্রতিনিধিত্ব করে। কোনো রাজনৈতিক, যৌনতা বা লিঙ্গ পরিচয়কেন্দ্রিক মতাদর্শ প্রচার করা BMSS এর উদ্দেশ্য, কার্যপরিধি বা সাংগঠনিক লক্ষ্য নয়।
৭. অপপ্রচার বন্ধ ও সংশোধনী প্রকাশের আহ্বান
- BMSS সম্পর্কে তথ্য যাচাই না করে বক্তব্য প্রকাশ করা, IFMSA বা অন্য কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বক্তব্যকে BMSS এর বক্তব্য হিসেবে উপস্থাপন করা এবং সংগঠনের Official Policy গোপন রেখে আংশিক বা বিকৃত তথ্য প্রচার করা দায়িত্বজ্ঞানহীন ও অনভিপ্রেত।
সংশ্লিষ্ট ব্যক্তি, Page এবং Platform গুলোকে BMSS সম্পর্কে প্রকাশিত অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য অবিলম্বে অপসারণের আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সঠিক তথ্য উল্লেখ করে যথাযথ সংশোধনী প্রকাশের অনুরোধ করা হচ্ছে।
BMSS সংশ্লিষ্ট পোস্ট, মন্তব্য, Screenshot, Share এবং অপপ্রচারের অন্যান্য প্রমাণ সংরক্ষণ করছে। BMSS সম্পর্কে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য (Misinformation), মানহানিকর বক্তব্য (Defamation) অথবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (Propaganda) অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনজীবীর পরামর্শ অনুযায়ী বাংলাদেশের প্রযোজ্য সাইবার ও ফৌজদারি আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০ এর ৪৯৯ ধারায় কোনো ব্যক্তি, Company বা Association সম্পর্কে সুনাম ক্ষুণ্নকারী বক্তব্য প্রকাশ মানহানির আওতায় পড়তে পারে এবং ৫০০ ধারায় এর শাস্তির বিধান রয়েছে। কোনো নির্দিষ্ট আইনের প্রয়োগ সংশ্লিষ্ট বক্তব্য, প্রমাণ ও ঘটনার প্রকৃতির ওপর নির্ভর করবে।
★ BMSS এর অবস্থান পুনরায় স্পষ্ট করা হচ্ছে
BMSS কোনো যৌনতা (Sexuality), যৌন অভিমুখিতা (Sexual Orientation), লিঙ্গ পরিচয় (Gender Identity) বা এসব বিষয়ক কোনো মতাদর্শকে (Ideology) সমর্থন, প্রচার, প্রসার অথবা প্রতিনিধিত্ব করে না।
★ BMSS কোনো Transgender Activism বা LGBTQ+ বিষয়ক Advocacy পরিচালনা করে না।
★BMSS বিভিন্ন Patient Profile সম্পর্কে Medical Student দের প্রয়োজনীয় Clinical ও Professional ধারণা দেয়, যাতে তাঁরা রোগীর পরিচয় নির্বিশেষে নিরাপদ, সম্মানজনক এবং Patient Centred Care প্রদান করতে পারেন।
★BMSS কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সব Policy বা অবস্থানের স্বয়ংক্রিয় অনুসারী নয়।
★BMSS বাংলাদেশের আইন, নিজস্ব Constitution এবং অনুমোদিত National Policy অনুযায়ী Medical Student, Medical Education এবং দেশের মানুষের স্বাস্থ্য ও কল্যাণের জন্য কাজ করে।
BMSS এর সকল Local Committee, সদস্য, Medical Student এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কোনো ধরনের যাচাইহীন গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস কিংবা প্রচার করার আগে BMSS এর Official Policy Document এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের বক্তব্য যাচাই করুন।
আমাদের বিভক্ত করার উদ্দেশ্যে পরিচালিত কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে Medical Student Community এর উন্নয়ন এবং দেশের মানুষের স্বাস্থ্যসেবার স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন।
ধন্যবাদ।
Bangladesh Medical Students’ Society (BMSS)
Read the Statement here: https://docs.google.com/document/d/1Ge2Qh0fxtf1yiOKfdh_qWvrNr-2hKw1NeRgcKoUg3Sc/edit?usp=drivesdk