Dhaka University Debating Society (DUDS)

Dhaka University Debating Society (DUDS) Dhaka University Debating Society (DUDS) is the Central Debate Organization of the Dhaka University

বাংলাদেশের জন্ম, গণতন্ত্র চর্চা ও মেধার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভুমিকা পালন করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্র সংসদের নিয়মিত কার্যাবলীর অন্যতম ছিল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুসরণে দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলো নিয়মিতভাবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শুরু করে। দেশ বিভাগের পূর্ববর্তী সময়ে এই অঞ্চলে বিতর্ক বেশ উচ্চমান অর্জন করে। ১৯৪৮ সা

লে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক দল ঢাকা সফরে আসে এবং সলিমুল্লাহ মুসলিম হল বিতর্ক দলের সাথে এক প্রীতি বিতর্কে অংশগ্রহণ করে। তৎকালীন পূর্ববঙ্গের গর্ভণর এতে সভাপতিত্ব করেন। ১৯৫০ ও ৬০এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক চর্চা আরও বৃদ্ধি পায়। এখানে বিতর্ক করা শিক্ষার্থীরা রাজনীতিতে বেশ সফলতা লাভ করেন। তৎকালে বিতর্কে পারদর্শীতাহীন কোন ছাত্রনেতার কথা চিন্তাই করা যেত না। বিতর্ককে ব্যাপকভাবে চর্চা ও স্থায়ীত্ব দেবার মত তখন কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিলনা। এই স্থবিরতার ছেদ ঘটিয়ে অবশেষে ১৯৮২ সালের ১৭ অক্টোবর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ গঠিত হয় যা ১৯৮৮ সালে নামকরণ হয় ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (ডি ইউ ডি এস) প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যক্ষ তত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহনে বিতর্ক বিষয়ে সকল কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় স্বীকৃত একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। সময়ের পরিক্রমায় ‘ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ একটি চলমান ও প্রাণবন্ত সংগঠনে রূপ নিয়েছে যা বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কর্ণধার হিসেবে অদ্যবধি কাজ করে যাচ্ছে।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে ঈদ-উল-আজহা-এর শুভেচ্ছা।
27/05/2026

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীকে ঈদ-উল-আজহা-এর শুভেচ্ছা।

“Glory of the New Wave” প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত "আন্তঃহল বিতর্ক ...
20/05/2026

“Glory of the New Wave” প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত "আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"। গত ১৫ ও ১৬ নভেম্বর,২০২৫ প্রতিযোগিতার প্রাথমিক পর্বসমূহ অনুষ্ঠিত হয়। গত ১০ মে ২০২৬ তারিখে আর. সি. মজুমদার অডিটোরিয়ামে প্রতিযোগিতার ওপেন ক্যাটাগরির ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সম্মানিত মডারেটর অধ্যাপক আমিরুস সালাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন "আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"-এর টুর্নামেন্ট ডিরেক্টর এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ইংরেজি উইংয়ের কনভেনার তাহমিদ হোসাইন।

উল্লেখ্য, এবারের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতাটি বাংলা ও ইংরেজি—এই দুটি সেগমেন্টে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হয়। প্রতিটি সেগমেন্ট ওপেন ও নোভিস এই দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল। প্রতিযোগিতার ইংরেজি সেগমেন্টের প্রাথমিক পর্ব ১৫ নভেম্বর ২০২৫ তারিখে টিএসসি প্রাঙ্গণে এবং বাংলা সেগমেন্টের প্রাথমিক পর্ব ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় বাংলা ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুহসিন হল ডিবেটিং ক্লাব। এ ক্যাটাগরির ফাইনালিস্ট দলসমূহ ছিল অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম, শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাব এবং বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।

বাংলা নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাসেম্বলি অব ডিবেটার্স এবং ফাইনালিস্ট হিসেবে ছিল হাউজ অব ডিবেটার্স, বিতর্ক একটি তার্কিক সংগঠন ও এফ. আর. হল ডিবেটিং ক্লাব।

"আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"- এর বাংলা সেগমেন্টে মুহসিন হল ডিবেটিং ক্লাবের জুলকারনাইন ডিবেটার অফ দ্যা টুর্ণামেন্ট ( D.O.T) হওয়ার গৌরব অর্জন করেন।

অপরদিকে,"আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫",-এর ইংরেজি ওপেন ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হয়েছে মুহসিন হল ডিবেটিং ক্লাব। এ বিভাগের ফাইনালিস্ট দলসমূহ ছিল বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব, রোকেয়া বিতর্ক অঙ্গন এবং অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম।

ইংরেজি নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে হাউজ অব ডিবেটার্স এবং ফাইনালিস্ট দলসমূহ ছিল জিয়া হল ডিবেটিং ক্লাব, সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব ও অ্যাসেম্বলি অব ডিবেটার্স।

ইংরেজি সেগমেন্টে যৌথভাবে টুর্নামেন্ট সেরা বিতার্কিক (D.O.T) হয়েছেন রোকেয়া বিতর্ক অঙ্গনের ফারিয়া আরাফাত এবং মুহসিন হল ডিবেটিং ক্লাবের জুলকারনাইন।

On 16 May 2026, Dhaka University Debating Society (DUDS) organized ''DUDS Debate Workshop 2026: Pathway to Podium” at th...
17/05/2026

On 16 May 2026, Dhaka University Debating Society (DUDS) organized ''DUDS Debate Workshop 2026: Pathway to Podium” at the Muzaffar Ahmed Chowdhury Auditorium, University of Dhaka, exclusively for the 2024–25 DUDS cohort. Throughout the day, participants engaged in seven dynamic sessions covering different dimensions of debating and public speaking.

The workshop began with “Why Debating?” by Manzur Al Matin, followed by M. Sadman Sadik’s session on “The Psychology of Influence.” Arju Afrin Kathy conducted a session on “Argumentation & Basics,” while Momen Tazwoar Momit explored the art of “Rebuttals.” Participants also witnessed an engaging show debate. The later sessions featured M Abdul Aziz, PhD on “Thinking Religion & Philosophy,” and Zehad Al Mehedi on “Storytelling: Mastering Barowari.”

We sincerely thank all the respected speakers, organizers, volunteers, and participants for making the workshop insightful, interactive, and memorable.

Address

2nd Floor, TSC, Dhaka University
Dhaka
1000

Telephone

+8801630387189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Debating Society (DUDS) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka University Debating Society (DUDS):

Share