UGC R/A Youth Community ইউজিসি আবাসিক এলাকা তরুণসংঘ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • UGC R/A Youth Community ইউজিসি আবাসিক এলাকা তরুণসংঘ
Directions

UGC R/A Youth Community ইউজিসি আবাসিক এলাকা তরুণসংঘ সুশিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে ওঠা এবং দেশ ও জাতীর জন্য সম্পদ হয়ে বেড়ে ওঠা আমাদের উদ্দেশ্যে।

29/08/2026

পবিত্র সীরাতুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক ও আবাসিক এলাকা কল্যাণ কমিটির সভাপতি জনাব মোঃ শাহীন সিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে জীবনের সর্বস্তরে ধারণ করার আহ্বান জানান এবং অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

28/08/2026

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ইউজিসি আবাসিক এলাকা মসজিদে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেষ করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সম্মানিত সচিব মহোদয় জনাব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আবাসিক এলাকায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, দোয়া-মাহফিল ও সিরাত পাঠ প্রতিযোগি...
28/08/2026

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আবাসিক এলাকায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, দোয়া-মাহফিল ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

২৬শে আগস্ট ২০২৬ তারিখ পবিত্র সিরাতুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আবাসিক এলাকা কল্যাণ কমিটি ও ইউজিসি আবাসিক এলাকা তরুণ সংঘের উদ্যোগে আলোচনা, দোয়া-মাহফিল ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ড. মোঃ মহিবুল আহসান এবং উপপরিচালক ও অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ গোলাম দস্তগীর।

অনুষ্ঠানে পবিত্র সিরাতুন্নবী (সা.)-এর বিশেষ গুরুত্ব ও তাৎপর্য এবং মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, সাম্য, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনন্য অবদান নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন আলোচনায় অংশগ্রহণ করে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং দোয়া-মাহফিল পরিচালনা করেন।

অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞানার্জন এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে বলে তরুণ সংঘের আহ্বায়ক জনাব একরামুল ইসলাম তুহিন উল্লেখ করে বক্তব্য রাখেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক ও আবাসিক এলাকা কল্যাণ কমিটির সভাপতি জনাব মোঃ শাহীন সিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে জীবনের সর্বস্তরে ধারণ করার আহ্বান জানান এবং অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ইউজিসির কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারবর্গ এবং আবাসিক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষাকে সকলের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এবার ও শুরু হতে যাচ্ছে সিরাত পাঠ প্রতিযোগিতা।যারা বা যাদের সন্তানরা অংশগ্রহণ করতে চান তা...
26/07/2026

আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এবার ও শুরু হতে যাচ্ছে সিরাত পাঠ প্রতিযোগিতা।

যারা বা যাদের সন্তানরা অংশগ্রহণ করতে চান তারা দয়া করে ৩১/০৭/২০২৬ তারিখ শুক্রবারের মধ্যে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। অথবা প্রতি ওয়াক্তের নামাজের পরে আবাসিক এলাকা মসজিদে উল্লেখিত ব্যক্তির যে কারো কাছে জানিয়ে রেজিস্ট্রেশন করা যাবে ইনশাআল্লাহ

09/01/2026

ইউজিসি প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সম্মানিত অতিথিমন্ডলী ও টুর্নামেন্টের আয়োজক ও খেলোয়ারগণ

ইউজিসি প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ এর ফাইনালে চ্যম্পিয়ন দলকে পুরস্কার প্রদান অনুষ্ঠান
09/01/2026

ইউজিসি প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ এর ফাইনালে চ্যম্পিয়ন দলকে পুরস্কার প্রদান অনুষ্ঠান

07/01/2026

ইউজিসি ক্রিকেট টুর্নামেন্ট চলছে,,,

23/12/2025

বাতাসের কারোনে ব্যাডমিন্টন খেলা সম্ভব না, তাই ক্রিকেট দিয়েই শান্তনা

Address

UGC Residential Area, Mirpur-14
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when UGC R/A Youth Community ইউজিসি আবাসিক এলাকা তরুণসংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share