30/01/2026
আইনী সহায়তা পাওয়া মজলুম মানুষের অধিকার।
BHRF এর এই স্লোগানকে প্রতিপাদ্য করে আজ চট্টগ্রামের চন্দনাইশের ফতেনগরে শরীফুন্নেসা নাজিরউদ্দিন হাইস্কুলে আয়োজন করা হয় ফ্রি লিগ্যাল সাপোর্ট ক্যাম্প 'আইনের মেলা'। বরেণ্য আইনবিদ এডভোকেট আলহাজ্ব বদিউল আলম এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলায় দিনব্যাপী বিপুল সংখ্যক অধিকারহারা নারী পুরুষ শান্তিপূর্ণ উপায়ে তাদের সমস্যা সমাধানে আইনী পরামর্শ গ্রহণ করেন। এতে বিপুল সংখ্যক মানবাধিকার আইনবিদ বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করেন।
তাঁরা হলেন যথাক্রমে এড. জিয়া হাবীব আহসান, মহাসচিব- BHRF,এড. সৈয়দ মোহাম্মদ হারুন, ট্রাস্টি বোর্ড মেম্বার/ সেক্রেটারী চট্টগ্রাম মহানগর শাখা, BHRF,এড. এইচ এম জসিম উদ্দিন, সেক্রেটারী-চট্টগ্রাম জেলা শাখা, BHRF,এড জান্নাতুল নাঈম রুমানা, সভাপতি, বিএইচআরএফ চকবাজার শাখা, এড. হাসান আলী, সভাপতি- বাগাইছড়ী, BHRF, এড. বদরুল হাসান, সেক্রেটারী- সেনবাগ থানা, BHRF,এড. রুমানা ইয়াসমিন সোমা, প্যানেল লইয়ার, BHRF,,এড. কাশিফ মাহমুফ শান্তনু চৌধুরী, সেক্রেটারী- বায়েজিদ থানা শাখা, BHRF,এড. খুশনুদ রাইসা ঊশিকা, সেক্রেটারী-রাউজান জেলা শাখা, BHRF, হাসান আল বান্না, সার্ভে ও ভূমি পরিমাপ সংক্রান্ত আইনজীবী, BHRF,রিদওয়ানুল করিম নাভিল, মানবাধিকার ও সুশাসন কর্মী, BHRF, ফাতিমা যাহরা আহসান রাইসা, ট্রাস্টি বোর্ড মেম্বার ও পরিচালক স্টুডেন্ট কাউন্সিল, BHRF,রাজীব রীফাত, সভাপতি, স্টুডেন্ট কাউন্সিল দক্ষিণ জেলা প্রমূখ। জনহিতকর প্রতিষ্ঠান সালমা - আদীল ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত উক্ত আইন মেলায় আইন সচেতনতা মূলক নানা কর্মসূচি পালনে সহযোগীতা প্রদান করে চন্দনাইশ স্টুডেন্ট কাউন্সিল।
আইন মেলা পরিদর্শন করেন চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবীরা।
ছিলেন বারের সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাবেক স্পেশাল পিপি এম এ নাসের, সাবেক এজিএস আরশাদুর রহমান, সাবেক অর্থ সম্পাদক তৌহিদুল মনির টিপু, সাবেক পিপি প্রভূতি বড়ুয়া, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন, এডভোকেট মেজবাহুল হাফিজ,এড নুরুল ইসলাম, এড ওসমান প্রমুখ।