BD Clean - Joypurhat

BD Clean - Joypurhat We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

10/06/2026

Holding The Strength Of Youth,
Building A Cleaner Future.

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

02/06/2026

বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে,
আমরা থাকবো সারাদেশের সহস্রাধিক স্থানে,
দশে মিলে উঠবো মেতে পরিষ্কারের জয়গানে।

দীর্ঘ এক দশকের এই পথচলায় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা বুকে ধারণ করেছি, আজ তা রূপ নিয়েছে পরিচ্ছন্ন দেশ গড়ার সামাজিক আন্দোলনে। আমরা বিশ্বাস করি, শুধু বাহ্যিক পরিচ্ছন্নতায় নয়, বরং এ আন্দোলনকে সফল করতে দরকার মানসিকতার মানোন্নয়নে অব্যাহত চর্চা।

আজ ৩ জুন ২০২৬, বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বিডি ক্লিন এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীগণকে জানাই ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

"প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বাংলাদেশ হবে পরিষ্কার"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

এডিস মশার প্রজননস্থল হক ধ্বংস,চারপাশ হোক সবার জন্য পরিচ্ছন্ন,নিরাপদ ও প্রাণবন্ত।উপজেলা প্রশাসন,জয়পুরহাট সদর এর উদ্যোগে ও...
30/05/2026

এডিস মশার প্রজননস্থল হক ধ্বংস,চারপাশ হোক সবার জন্য পরিচ্ছন্ন,নিরাপদ ও প্রাণবন্ত।

উপজেলা প্রশাসন,জয়পুরহাট সদর এর উদ্যোগে ও বিডি ক্লিন জয়পুরহাট এর সহযোগিতায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান #উপজেলা_পরিষদ_চত্বর করা হয়।

আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে তুলি।"

#বিডিক্লিন
#বিডিক্লিনজয়পুরহাট

27/05/2026

জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পবিত্রতায়,
পশুত্বের কোরবানি হোক, এবারের ঈদ আনন্দ।

পবিত্র ঈদ-উল-আযহা'র মূল চেতনাই হলো ত্যাগের মহিমায় মনের ভেতরের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দেওয়া। আমাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন চারপাশের পরিবেশও থাকবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত। কোরবানির আনন্দ শুধু উদযাপনে নয়, বরং দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজকে সুন্দর রাখায়।

আসুন, মন ও পরিবেশ উভয়কেই পবিত্র রেখে এবারের ঈদকে করে তুলি নিরাপদ ও আনন্দময়। ঈদ মোবারক!

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

এডিস মশার প্রজননস্থল হক ধ্বংস,চারপাশ হোক সবার জন্য পরিচ্ছন্ন,নিরাপদ ও প্রাণবন্ত।জেলা প্রশাসন,জয়পুরহাট এর উদ্যোগে ও বিডি ...
10/05/2026

এডিস মশার প্রজননস্থল হক ধ্বংস,চারপাশ হোক সবার জন্য পরিচ্ছন্ন,নিরাপদ ও প্রাণবন্ত।

জেলা প্রশাসন,জয়পুরহাট এর উদ্যোগে ও বিডি ক্লিন জয়পুরহাট এর সহযোগিতায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান #সার্কিট_হাউস_মাঠ সংলগ্ন রোডে করা হয়।

আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে তুলি।"

#বিডিক্লিন
#বিডিক্লিনজয়পুরহাট

09/05/2026

তুমি আদর্শ, তুমি সাহস তুমি মমতাময়ী মা,
অসীম শ্রদ্ধায় সর্বদাই তুমি তোমাকে অনেক ভালবাসি
মা..

পৃথিবীর প্রতিটি মা-ই ত্যাগের এক একটি জীবন্ত মহাকাব্য। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তারা হাসিমুখে বিসর্জন দেন নিজেদের সুখ-আহ্লাদ। যে মা আমাদের শৈশব থেকেই শিখিয়েছেন ঘর ও মন পরিচ্ছন্ন রাখতে, সেই মায়ের আদর্শেই আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশের। মায়ের মমতা যেমন আমাদের জীবনকে আগলে রাখে, আমাদের দায়িত্বশীলতাও যেন সেভাবে আমাদের মাতৃভূমিকে সুন্দর রাখে।

পৃথিবীর সকল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর চরণে শ্রদ্ধা। মা দিবসের অনেক শুভেচ্ছা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

04/05/2026

আমি এক অদম্য শক্তি আমি বিডি ক্লিন তারুণ্য,
আমি পরিচ্ছন্নতায় অনন্য আমি বাংলাদেশের জন্য।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

ময়লা নয়, ছড়াই আমরা সচেতনতার আলো,পরিচ্ছন্ন বাংলাদেশ গড়াই হোক সবার ভালো।   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
03/05/2026

ময়লা নয়, ছড়াই আমরা সচেতনতার আলো,
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়াই হোক সবার ভালো।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

01/05/2026

যাদের শ্রমে-ঘামে বদলে যায় দেশ,
তাঁদের তরে শ্রদ্ধা ও ভালোবাসা অশেষ।

শ্রমিকের শ্রমেই কেবল পৃথিবীব্যাপী সকল মানুষের সাবলীল এগিয়ে চলা অব্যাহত।

আমাদের চারপাশের প্রতিটি উন্নয়ন, প্রতিটি স্বাচ্ছন্দ্যের পেছনে কারো না কারো কঠোর শ্রম লুকিয়ে আছে।

সকাল থেকে রাত, প্রতিটি মানুষই দিয়েই যাচ্ছে শ্রম। কেউ শ্রম বিক্রি করছে, কেউ করছে ক্রয়। কেউ কেউ আবার আমার বা আপনার মতো সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে স্বপ্ন পূরণের নেশায় শ্রম দিচ্ছে অবিরাম।

১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান এই দিনে মেহনতি সকল মানুষের শ্রমের প্রতি রইলো অশেষ শ্রদ্ধা।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

"খাল নয় ময়লার ভাগাড়, পরিচ্ছন্ন রাখাই লক্ষ্য আমাদের সবার।"ক্ষেতলাল উপজেলার জলাবদ্ধতা দূরীকরনে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কা...
25/04/2026

"খাল নয় ময়লার ভাগাড়, পরিচ্ছন্ন রাখাই লক্ষ্য আমাদের সবার।"

ক্ষেতলাল উপজেলার জলাবদ্ধতা দূরীকরনে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম -২০২৬
ক্ষেতলাল পৌরসভা এর সার্বিক ব্যবস্থাপনায় ও বিডি ক্লিন জয়পুরহাট এর সহযোগিতায় উক্ত কার্যক্রম এর উদ্বোধন করেন #জনাব_আল_মামুন_মিয়া মান্যবর জেলা প্রশাসক ,জয়পুরহাট
উপস্থিত ছিলেন #জনাব_সানজিদা_চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার,ক্ষেতলাল ও #জনাব_আব্দুর_রউফ সহকারী কমিশনার ভূমি ক্ষেতলাল ও প্রশাসক, ক্ষেতলাল পৌরসভা।

#বিডিক্লিন
#বিডিক্লিনজয়পুরহাট

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Joypurhat:

Share