Brighters Society
- Home
- Bangladesh
- Dhaka
- Brighters Society
A group of young people, dedicated to build a sustainable future for the people & planetary well-being.
Address
36/Ka, PC Culture Housing
Dhaka
1207
Website
Alerts
Be the first to know and let us send you an email when Brighters Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to Brighters Society:
Category
আমাদের গল্প
১৫-২০ জন কিশোর মিলে গ্রুপ স্টাডি করছে-খুব পরিচিত একটা দৃশ্য! কিন্তু সেই গ্রুপ স্টাডির মাঝেই গণিতের সাথে আলোচনা করা হচ্ছে দেশের চলমান অবস্থা নিয়ে, বাংলার সাথে আলোচনা হচ্ছে কিভাবে বানানের ভুল ব্যবহার দূর করা যায়; বিজ্ঞান পড়া হচ্ছে না, চিন্তা করা হচ্ছে দেশের পরবর্তী বিজ্ঞানীরা কিভাবে তাদের কাজগুলোকে আরো ভালোভাবে করবে!-এটা কিন্তু খুব একটা সাধারণ দৃশ্য নয়। “দিগন্ত অনেস্ট বয়েজ ক্লাব” ছিল এমনই এক স্বপ্নবাজ কিশোরের দল যারা কিনা স্বপ্ন দেখতে ভালোবাসত দেশকে নিয়ে, চিন্তা করত দেশের সমস্যাগুলোকে নিয়ে! তাদের সমবয়সী কিশোররা যখন ভাবছে একটা পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে এ জীবন রেখে আর কি লাভ, তখন তারা নিজেরাই মোটিভেটরের কাজ করছে কোনো এক হতাশ তরুণের আত্মহত্যার রাস্তায়! ছোট ছোট এই কাজগুলোকেই একত্রে বেঁধে ২০১৬ সালের ১লা মে কেতাবী নামে যাত্রা শুরু করে “ব্রাইট টিনেজ সোসাইটি”। সংগঠনটা যখন যাত্রা শুরু করল তখনই তাদের সামনে এলো এক কঠিন চ্যালেঞ্জ-ফুসফুসে ছিদ্র থাকা একজন কিশোরকে বাঁচাতে হবে। “আমরা ছোটো, আমরা এইসব কাজ পারবো না”-এই কথাগুলো ভেবে সেদিন কিশোরেরা থেমে থাকেনি। বরং নিজের জায়গা থেকে যে যতটুকু পেরেছে এগিয়ে এসেছে। সবার সম্মিলিত ভালোবাসা আর সহযোগিতায় সে যাত্রায় ছেলেটি পৃথিবীর মিষ্টি বাতাসে আরো ক’দিন বেঁচে থাকার লাইসেন্স পেয়েছিল! এরপর সময়ের প্রয়োজনে ‘ব্রাইট টিনেজ সোসাইটি’ হয়েছে ‘ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ’। তবে তাদের আদর্শ বিন্দুমাত্রও পরিবর্তিত হয়নি। বরং ২০১৬ সালের ১লা মে জন্ম নেওয়া প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ছড়িয়ে গেছে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, টাঙ্গাইলস সহ বিভিন্ন জায়গায় । বর্তমানে সংগঠনটির ৭টি সহযোগী টিম কাজ করছে দেশের বিভিন্ন প্রান্তে। সদস্যরা বইপড়া, নিয়মিত রক্তদান, জনসচেতনতা, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। আলোকিত সমাজ গড়ার অভিপ্রায়ে সচেষ্ট প্রত্যেকটি আলোকযোদ্ধা, লক্ষ্যের অসীম বিস্তৃতি জুড়ে আগামীর “আলোকিত বাংলাদেশ”!