27/07/2026
🚀 ঘোষণা: শুরু হচ্ছে "AI for Youth Empowerment - Mugda"
প্রিয় মুগদাবাসী ও PYDSB পরিবার,
আনন্দের সাথে জানাচ্ছি, Positive Youth Development Society of Bangladesh (PYDSB) | Reg. No: S-8178 এর উদ্যোগে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্বপ্নের প্রজেক্ট -
🤖 AI for Youth Empowerment - Mugda
কেন এই প্রজেক্ট?
মুগদার তরুণরা মেধাবী, কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মেলাতে পারছে না। চাকরির বাজারে এখন শুধু সার্টিফিকেট নয়, দক্ষতাই শেষ কথা। আর সেই দক্ষতাই হলো Artificial Intelligence (AI)। আমরা চাই না আমাদের কোন ভাই-বোন সুযোগের অভাবে পিছিয়ে থাকুক।
এই প্রজেক্ট থেকে কী পাবে আমাদের যুব সমাজ।
✅ কম খরচে AI বেসিক থেকে এডভান্স প্রশিক্ষণ (ChatGPT, Prompt Engineering, Freelancing with AI)
✅ তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও রিমোট জবের গাইডলাইন
✅ সিভি, কভার লেটার, ইন্টারভিউ প্রস্তুতিতে AI এর ব্যবহার
✅ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও PYDSB এর পক্ষ থেকে ক্যারিয়ার সাপোর্ট
এটা শুধু একটা ট্রেনিং নয়, এটা মুগদার যুব সমাজকে আগামীর বিশ্বের জন্য প্রস্তুত করার একটা মিশন।
প্রিয় সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টামণ্ডলী - এই প্রজেক্টটি আমাদের সবার। আপনাদের পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কিভাবে আরও সুন্দরভাবে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা যায়, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।
খুব শীঘ্রই রেজিস্ট্রেশন লিংক, ক্লাসের সময়সূচি ও বিস্তারিত নিয়ে আসছি।
চোখ রাখুন PYDSB এর ফেসবুক পেইজে।
পজিটিভ চিন্তা, পজিটিভ যুব সমাজ, পজিটিভ বাংলাদেশ।
টিম PYDSB