23/02/2026
মাহে রমাদান ইফতার সহায়তা কর্মসূচি
সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট
অশেষ শুকরিয়া আল্লাহর প্রতি—পুনরায় আমাদের জীবনে ধরা দিয়েছে পবিত্র মাহে রমাদান; রহমত, ক্ষমা ও মুক্তির বার্তাবাহী এক অনন্য সময়।
এই মাস আমাদের হৃদয়কে নম্র করে, মানুষের কষ্ট অনুভব করতে শেখায়। আমরা যখন আপনজনদের সাথে ইফতারের দস্তরখানে বসি, তখন সমাজের অনেক রোজাদার নীরবে অপেক্ষা করেন—আজ ইফতারের জন্য কিছু জুটবে কি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেনঃ
“তোমরা সৎকর্ম অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান কর।”
(সূরা আলে ইমরান ৩:৯২)
এই অনুপ্রেরণা থেকেই সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট গ্রহণ করেছে রমাদান ইফতার ফিডিং প্রজেক্ট—অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ।
আপনার অল্প দানও কারো ইফতারের ব্যবস্থা করতে পারে, হতে পারে একটি দোয়ার কারণ এবং আখিরাতের সঞ্চয়।
💠 সহযোগিতার মাধ্যম:
Bkash: 01759489816
Nagad: 01736314508
আসুন, এই রমাদানে আমরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই—
কারণ একটি খেজুর, এক গ্লাস পানি কিংবা একটি ইফতার প্লেটও একজন রোজাদারের কাছে অমূল্য।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন, আমাদের অন্তরে দয়ার সঞ্চার করুন এবং আমাদেরকে নেক আমলের পথে অটল রাখুন।
আমিন 🤲
সন্ধানী, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।
সেশন: ২০২৫-২৬