07/10/2026
আজ বিশ্ব শোভন কর্ম দিবসে আমরা, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ (Precarious) কর্মসংস্থান বন্ধ করার আহবান জানাচ্ছি।
চুক্তিভিত্তিক, অস্থায়ী, ঠিকাদারি ও সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োজিত শ্রমিকেরা নিয়মিত ও পূর্ণকালীন কাজ করেও অনেক সময় চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, ন্যায্য মজুরি, নিয়োগপত্র-পরিচয়পত্র এবং সংগঠিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত হন। একই কাজ করেও শুধু নিয়োগের ধরন ভিন্ন হওয়ার কারণে একজন শ্রমিক তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না।
আমাদের দাবি—
✊ অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ (Precarious) কর্মসংস্থান বন্ধ করতে হবে।
✊ চুক্তিভিত্তিক, অস্থায়ী, ঠিকাদারি ও সাব-কন্ট্রাক্ট শ্রমিকদের পূর্ণ শ্রম অধিকার নিশ্চিত করতে হবে।
✊ সকল শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে।
✊ ন্যায্য ও জীবনধারণযোগ্য মজুরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
✊ সকল শ্রমিকের চাকরির নিরাপত্তা ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
✊ কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।
✊ কর্মক্ষেত্রে সহিংসতা ও যৌন হয়রানি বন্ধ করে কার্যকর অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
✊ ঠিকাদার বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগের অজুহাতে মূল নিয়োগকর্তাকে শ্রমিকের প্রতি দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।
শোভন কাজ কোনো অনুগ্রহ নয়, এটি শ্রমিকের অধিকার।
On this World Day for Decent Work, Sommilito Garments Sramik Federation is calling for an end to precarious work.
Workers who are working regularly and full-time through temporary, contractual, outsourcing, subcontracting and other precarious arrangements are often denied job security, social protection, decent wages, appointment and ID cards and the right to organize. The type of employment must not be used as an excuse to deny workers their basic rights.
We demand—
✊ An end to precarious and insecure employment.
✊ Full labour rights for temporary, contractual, outsourced and subcontracted workers.
✊ Appointment letters and ID cards for all workers.
✊ Fair and living wages and social protection for all workers.
✊ Job security and the right to organize for all workers.
✊ Safe and healthy working conditions in every workplace.
✊ An end to violence and sexual harassment at work, with effective complaint and remedy mechanisms.
✊ Employers must not be allowed to avoid their responsibilities towards workers through contractors or third-party employment arrangements.
Decent work is not a privilege. It is a right.
✊ Stop Precarious Work
✊ Decent Work for All
Followers Highlights
Progressive InternationalMondiaal FNV versterkt werknemers wereldwijdUNI Global UnionSolidarity Center@top fansWomen's Fund AsiaIndustriALL Global Union