Hamdard Foundation Bangladesh

Hamdard Foundation Bangladesh Hamdard Foundation Bangladesh was established by Dr Hakim Mohammad Yousuf Harun Bhuiyan in 1989.

The Foundation, being a charitable organization, promotes human welfare through its Educational, Medical (Health) and Philanthropic activities.

২৫ জুন ২০২৬ তারিখে হামদর্দ ফাউন্ডেশন কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দত্তপাড়া, লক্ষীপুরে নির্মাণাধীন...
25/06/2026

২৫ জুন ২০২৬ তারিখে হামদর্দ ফাউন্ডেশন কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দত্তপাড়া, লক্ষীপুরে নির্মাণাধীন ৬০ শয্যাবিশিষ্ট ত্রিমাত্রিক হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা এবং হাসপাতালটিকে দ্রুত কার্যকর ও সেবাদান উপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক নির্মাণ প্রতিষ্ঠান গোল্ড সিলভারের স্বত্বাধিকারী, সংশ্লিষ্ট প্রকৌশলী,
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক, রওশনজাহান ইস্টার্ন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে বিস্তারিত মতবিনিময় ও অগ্রগতি পর্যালোচনা করেন।
সভায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের architechural firm কে দিয়ে হসপিটালের বর্তমান architectural design এর বিষয়ে পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় জনবল সংখ্যা নির্ধারণ, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি কারিগরি বিনির্দেশ তৈরী, প্রশাসনিক প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালটির কার্যক্রম চালুর লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মোতাওয়াল্লী ড. হাকীম মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া স্যারের স্বপ্নের এই হাসপাতালটি লক্ষীপুরসহ বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে হাসপাতালটিকে দ্রুত কার্যকর ও জনসেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আসসালামু আলাইকুম।আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হামদর্দ বাংলাদেশ পরিবারের সকলের প্রতি জানাই আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা...
27/05/2026

আসসালামু আলাইকুম।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হামদর্দ বাংলাদেশ পরিবারের সকলের প্রতি জানাই আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা।
এই পবিত্র কোরবানির ঈদ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুক এবং পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করুক।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করুন।
সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারের সাথে আনন্দময় ঈদ উদযাপন করুন।
ঈদ মোবারক। 🌙✨

ব্রি: জেনারেল (অব:)
মাহবুব আনোয়ার, এসইউপি , পিএসসি
পরিচালক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ

১৬ মে ২০২৬ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাহবুব আনোয়ার, এসইউপি, পিএসসি, পরিচালক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ, রওশন জাহ...
16/05/2026

১৬ মে ২০২৬ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাহবুব আনোয়ার, এসইউপি, পিএসসি, পরিচালক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে হামদর্দ বাংলাদেশ সদর দপ্তরের একটি প্রতিনিধিদল এবং অপারেশন থিয়েটার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ দল হাসপাতালের বিভিন্ন কারিগরি, অবকাঠামোগত ও কার্যক্রমগত বিষয়সমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাহবুব আনোয়ার হাসপাতালের চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও অবকাঠামোগত কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট সাইট ইঞ্জিনিয়ার, কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন করেন এবং কাজের গুণগত মান অক্ষুণ্ণ রেখে অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন //

14/04/2026

হামদর্দ বাংলাদেশ পরিবারের আনন্দঘন পহেলা বৈশাখ উদযাপন !!

শুভ নববর্ষ ১৪৩৩ 🎉সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি দিন—হামদর্দ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🎉
সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি দিন—
হামদর্দ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা।

অদ্য ৯ এপ্রিল, ২০২৬ হামদর্দ পরিচালিত সকল প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সাথে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত পরিচালক ...
09/04/2026

অদ্য ৯ এপ্রিল, ২০২৬ হামদর্দ পরিচালিত সকল প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সাথে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, এসইউপি, পিএসসি-এর সাথে এক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সভায় হামের প্রাদুর্ভাবে জনসাধারণকে এ বিষয়ে সবাইকে সচেতন করা এবং যথাসময়ে এর প্রতিরোধ র্শীর্ষক ক্যাম্পেইন চালু করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। হামদর্দ বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হামদর্দ জেনারেল হাসপাতাল এ মাসে এলাকাভিত্তিক জনসচেতনা বৃদ্ধি এবং হামদর্দ বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস, পরিকল্পনা ও উন্নয়ন-এর উদ্ভাবিত ০৩টি ঔষধ নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকায় হামদর্দ জেনারেল হাসপাতাল কতৃপক্ষকে যেকোনো একটি স্কুলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে "গ্রাম্য বৈঠক"-এর আয়োজন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন এবং উক্ত বৈঠকে হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক মহোদয় উপস্থিত থাকার সম্মতি প্রদান করেন।

এছাড়াও মে মাস থেকে পরিচালক মহোদয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকল প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। সে লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহকে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম এবং এর অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুতির নির্দেশনা প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

হামের প্রাদুর্ভাবে সচেতন হোন, নিরাপদ থাকুন !হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ—সময়ে প্রতিরোধ না নিলে জটিলতা বাড়তে পারে।Hamdar...
31/03/2026

হামের প্রাদুর্ভাবে সচেতন হোন, নিরাপদ থাকুন !
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ—সময়ে প্রতিরোধ না নিলে জটিলতা বাড়তে পারে।
Hamdard Laboratories (Waqf) Bangladesh এর কার্যকরী ইউনানী ওষুধসমূহ—
সিনকারা, ফেভনিল ও এলোফ্রেশ—হামের উপসর্গ উপশমে সহায়ক ভূমিকা রাখে।
✔️ জ্বর ও ভাইরাসজনিত অস্বস্তি কমাতে সহায়তা
✔️ ত্বকের র‍্যাশ ও প্রদাহ প্রশমনে কার্যকর
✔️ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক
📍 সারা দেশের নিকটস্থ ফার্মেসি ও হামদর্দ HealthCare সেন্টারে সহজলভ্য !
সচেতনতা, দ্রুত ব্যবস্থা ও সঠিক চিকিৎসাই পারে হামের ঝুঁকি কমাতে।

31/03/2026

Star News এ হামদর্দ বাংলদেশ ও অধ্যাপক কামরুন নাহার হারুনের হেলথকেয়ার এশিয়া ফার্মা অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনে সংবর্ধনা অনুষ্ঠানের খবর

ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয় কর্ত্ক প্রতিষ্ঠিত হামদর্দ জেনারেল হাসপাতাল চিকিৎসা  সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে  ...
31/03/2026

ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া মহোদয় কর্ত্ক প্রতিষ্ঠিত হামদর্দ জেনারেল হাসপাতাল চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক পরিচালিত হয়।

Address

Rupayan Trade Center, Level 12-13, 114 Kazi Nazrul Islam Avenue, Banglamotor
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Telephone

+880248311301

Alerts

Be the first to know and let us send you an email when Hamdard Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share