বর্ণমালা উন্নয়ন সংসদ

Call Directions Website Contact the organization

বর্ণমালা উন্নয়ন সংসদ Barnamala Unnoyon Sangsad is a Sirajnagar based social organization to develop the standard of life

🎉 শুভ জন্মদিন 🎂আশরাফ উদ্দিন আহমেদ (বাবু)প্রধান উপদেষ্টা, বর্ণমালা উন্নয়ন সংসদ।মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ...
06/10/2026

🎉 শুভ জন্মদিন 🎂
আশরাফ উদ্দিন আহমেদ (বাবু)
প্রধান উপদেষ্টা, বর্ণমালা উন্নয়ন সংসদ।

মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সমৃদ্ধি দান করুন। আপনার সুন্দর ও কল্যাণময় পথচলা আরও দীর্ঘ হোক—এই কামনা করি।

আলহামদুলিল্লাহ! 🌿বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও দি...
02/10/2026

আলহামদুলিল্লাহ! 🌿
বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা এবং আগামী দুই বছরের পড়াশোনার সঠিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের আগামী দুই বছরের পড়াশোনার পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এবং নিজেদের লক্ষ্য নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্য রাকিব হাসান, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
মেডিকেলে ভর্তি ও প্রস্তুতি নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস সম্পন্ন করা বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্য ডা. মো. নাজমুস সাকিব মাসরুর।
এছাড়াও উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিম আক্তার।
🎖️ সংবর্ধনা
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী এবং বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্য—
🔹 ডা. মো. নাজমুস সাকিব মাসরুর — ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস
🔹 মো. মাহফুজ — বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস
সফলভাবে এমবিবিএস সম্পন্ন করায় বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়।
তাঁদের এই অর্জন শুধু তাঁদের পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়; আমাদের পুরো এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।
🌱 শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষও হতে হবে
অনুষ্ঠানে বর্ণমালা উন্নয়ন সংসদের সম্মানিত উপদেষ্টাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও উপদেশমূলক বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, জীবনে ভালো ফলাফল, ভালো বিশ্ববিদ্যালয় কিংবা ভালো ক্যারিয়ার অর্জনের পাশাপাশি একজন মানবিক, সৎ, দায়িত্বশীল ও বিবেকবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে এবং বর্ণমালা উন্নয়ন সংসদের মতো সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার পরামর্শ দেওয়া হয়।
বর্ণমালা উন্নয়ন সংসদ বিশ্বাস করে—
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে।
তাই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া, স্বপ্ন দেখানো এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা আমাদের অন্যতম দায়িত্ব।
শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে বর্ণমালা উন্নয়ন সংসদ সবসময় পাশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ❤️
জ্ঞান, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে গড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।

আয়োজনে :
বর্ণমালা উন্নয়ন সংসদ, সিরাজনগর, কেরানীগঞ্জ।

প্রিয় সূধী আসসালামু আলাইকুম! বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ...
30/09/2026

প্রিয় সূধী
আসসালামু আলাইকুম!
বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ শুভেচ্ছা, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা। পাশাপাশি এসএসসি পাস করা যেকেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন এবং উক্ত সংগঠনের সদস্য হতে পারবেন।

এসএসসি পাস করা সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনাদের উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে।

📅 তারিখ: ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
⏰ সময়: সকাল ৯টা ৩০ মিনিট
📍 স্থান: সিরাজউদ্দিন আহমেদের বাসভবন

আয়োজনে:
বর্ণমালা উন্নয়ন সংসদ, সিরাজনগর, কেরানীগঞ্জ।

আসসালামু আলাইকুম।অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ধারাবাহিকতায় "বর্ণমালা উন্নয়ন সংসদ" এবছরও ৫ম, ৮ম ও ১০ম শ্...
25/09/2026

আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতি বছরের ধারাবাহিকতায় "বর্ণমালা উন্নয়ন সংসদ" এবছরও ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করতে যাচ্ছে “সিরাজউদ্দিন আহমেদ স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৬”

📅 পরীক্ষার তারিখ:
২০ নভেম্বর ২০২৬ ইং, রোজ শুক্রবার

এ উপলক্ষে ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সম্মানিত অভিভাবক ও স্কুল শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আপনাদের সহযোগিতা, উৎসাহ ও উপস্থিতিই আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও সফল করে তুলবে, ইনশাআল্লাহ।
আয়োজনে:
🌱 বর্ণমালা উন্নয়ন সংসদ
সিরাজনগর, কেরানীগঞ্জ, ঢাকা।

বর্ণমালা উন্নয়ন সংসদ  এর তত্ত্বাবধানে প্রতি মাসে  (আগস্ট  ) এতিম ও সাধারণ বাচ্চাদের  খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে।তারই...
17/08/2026

বর্ণমালা উন্নয়ন সংসদ এর তত্ত্বাবধানে প্রতি মাসে (আগস্ট ) এতিম ও সাধারণ বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় আজ জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্র খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ সভাপতি মহিদুল ভাইয়ের বন্ধু, যিনি আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন❤️❤️❤️ Mohidul Islam

বর্ণমালা উন্নয়ন সংসদ  এর তত্ত্বাবধানে প্রতি মাসে  (আগস্ট  ) এতিম ও সাধারণ বাচ্চাদের  খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে।তারই...
15/08/2026

বর্ণমালা উন্নয়ন সংসদ এর তত্ত্বাবধানে প্রতি মাসে (আগস্ট ) এতিম ও সাধারণ বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় আজ ফুলকলি স্কুলের ছাত্র ছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সহ সভাপতি মহিদুল ভাইয়ের বন্ধু, যিনি আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন❤️❤️❤️ Mohidul Islam

আলহামদুলিল্লাহ! বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে  সিরাজনগর কেন্দ্রীয় কবরস্থান ও সিরাজনগর দক্ষিণ পাড়ার দুটি মোড়ের ঝোপঝাড় ...
14/08/2026

আলহামদুলিল্লাহ! বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে সিরাজনগর কেন্দ্রীয় কবরস্থান ও সিরাজনগর দক্ষিণ পাড়ার দুটি মোড়ের ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে❤️❤️❤️

Address

Sirajnagar, Keraniganj
Dhaka
1313

Alerts

Be the first to know and let us send you an email when বর্ণমালা উন্নয়ন সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বর্ণমালা উন্নয়ন সংসদ:

Shortcuts

Share