Bangladesh থেকে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে, ইসিইবি-র বিশেষ কার্যক্রম ৩টী :-
১) নিজেদের প্রোডাক্ট গ্রুপের member দের মধ্যে বেচা কেনা করার সুবিধা পাবেন !
২) Skilled and Non-skilled দের জন্য e-Commerce + অফলাইন বিজনেস Training এর ব্যবস্থা করা হবে !
৩) Event ...Member দের নিয়ে Business Fair করা হবে ! ECEB সম্পর্কে আরও জানতে নিচের বিষয়গুলো লক্ষ্যনীয় -
বর্তমান বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য সরকারী এবং বেসরক
ারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদক্ষেপ এর মাধ্যমে বাংলাদেশের কর্মক্ষম বেকার জনশক্তিকে, কর্মশক্তিতে পরিনত করতে বিশেষ বিশেষ কাজ করবার চেষ্টা করে যাচ্ছে !
দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চাবিকাঠি হল সফল উদ্যোক্তা তৈরি ।
আর উদ্যোক্তা তৈরির জন্য দরকার সমষ্টিগত কর্মপরিকল্পনা ।
বর্তমান সরকারের দূরদর্শী চিন্তার কারণেই আজকে a2i, idea bank, ictd, BASIS, e-CAB, digital Bangladesh, ইত্যাদি সত্ত্বার তৈরি, যার একমাত্র উদ্দেশ্য সফল উদ্যোক্তা তৈরি ।
কিন্তু সমষ্টিগত উন্নয়ন তখনই হবে যখন সরকারি কর্মকাণ্ডের সাথে বেসরকারি উদ্যোগও সফল হবে ।
আমাদের দুর্ভাগ্য যে, আমরা সমষ্টিগত থেকে ব্যাক্তি সুবিধাগত কর্মপরিকল্পনা তৈরি করতে উৎসাহী। জাতীয় উদ্যোক্তা তৈরির পরিবর্তে এক ধরণের সুবিধাবাদী ও অতিমুনাফালোভী ব্যবসায়ী তৈরি হয়েছে বেশি। বিভিন্ন গ্রুপ ও অ্যাসোসিয়েশান এর মাধ্যমে এক শ্রেণির সুবিধাবাদী ব্যাক্তি শ্রেণির উদ্ভব হয়েছে ।
সমষ্টিগত কর্মপরিকল্পনার বেসরকারি উদ্যোগ হিসাবে ইসিইবি-র জন্মও।
এখানে ব্যাক্তিগত কোন মুনাফার কর্মপরিকল্পনা হবে না ! E-Commerce Entrepreneurs of Bangladesh(ইসিইবি) একটি প্রস্তাবিতই অ্যাসোসিয়েশান, যেটি সরকারের কাছে রেজিস্ট্রেশান এর পক্রিয়াধীন রয়েছে ।
বেকারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সরকারের সাথে সাথে আমরাও ইসিইবি থেকে লালন করছি তা ইসিইবি-র জন্য অভিলাশ হলেও অন্তত সফল উদ্যোক্তা তৈরির মাধ্যমে বিশেষ অবদান রাখতে চাই !
ইসিইবি পরিকল্পনায় আছে - প্রতিমাসেই
নিয়মিত ইভেন্ট, সেমিনার, মতবিনিময় সভা, লোকাল কর্পোরেট- উদ্যোক্তা ইভেন্ট, বিজনেস আইডিয়া কম্পিটিশান, পণ্য মেলা, ব্রান্ডিং, মার্কেটিং, ই-কমার্স, এফ-কমার্স, চাকুরী , ট্রেনিং ইত্যাদির মাধ্যমে আপনাদের উপকৃত করার চেষ্টা করব ।
আপনারা আপনাদের মতামত আমাদের কে জানান, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করবো !
--ইনশাআল্লাহ
আমাদের দেশ একদিন উন্নত অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে দেখা যাবে এই বিশ্বাস নিয়ে আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে ইসিইবি কে এগিয়ে নিয়ে যেতে চাই !
আপনাদের সহযোগিতা আমাদের কাজকে সহজ করে দিবে, তাই আপ্নিও ইসিইবি-র সংগে থাকুন !
ধন্যবাদ,
E-Commerce Entrepreneurs of Bangladesh(ইসিইবি)