মজার ইশকুল :: Mojar School

মজার ইশকুল :: Mojar School বিকাশ মার্চেন্ট- 017 5155 3361 ( Payment ) or, https://ob-central.com/donate
(521)

মজার ইশকুল :: Mojar School (an Odommo Bangladesh Foundation initiative) is a national and international award-winning, Bangladesh government-approved non-profit, non-political organization that mainly focuses on underprivileged children and youth in Bangladesh. It provides free food, general education (both NCTB and non-formal), technical education, and nationwide awareness programs. Nearly 200 families are employed through CSR (Corporate Social Responsibility) and Zakat funds. Since January 10, 2013, মজার ইশকুল :: Mojar School has been working with 2,300 regular students across 23 branches, supported by over 7,000 registered volunteers. The head office is located in Dhaka, Bangladesh, with operations extending nationwide. The organization has a strong presence in Dhaka, Barishal, Mymensingh, Bhola, and Cox's Bazar, with volunteers active in all divisions. The main sources of funding for the children are through the "Sponsor A Child" program, corporate CSR, and crowdfunding. Additionally, there are initiatives like social enterprises to ensure sustainability. We conduct an independent external audit every year with a government-listed CA firm in Bangladesh.

1. মজার ইশকুল :: Mojar School Organizational Profile Video for Better Understanding what are we doing,-
https://www.youtube.com/watch?v=-231h4s0joE

2. মজার ইশকুল :: Mojar School Last 11 Years Short Brife in Medium,-
https://medium.com/.cse/highlights-of-11-years-journey-to-change-a-brief-overview-of-odommo-bangladesh-foundation-2023-6bbd5b62113a

3. মজার ইশকুল :: Mojar School Founder Arian Arif' Short Brief, -
https://hi-arianarif.blogspot.com/2023/01/about-arian-arif.html

4. মজার ইশকুল :: Mojar School Official Website, - www.obf.org.bd

5. মজার ইশকুল :: Mojar School Official Verified Page - https://www.facebook.com/mojarschool2013

Last Update - 28 August 2024

07/10/2026

প্রতিদিন শত শত পথশিশু, শ্রমজীবী শিশু ও অসহায় মানুষ মজার ইশকুল-এর নিয়মিত ফুড প্রোগ্রামের মাধ্যমে পুষ্টিকর খাবার পাচ্ছে।

আপনিও চাইলে মাত্র ১০০ টাকা অনুদান দিয়ে একজন মানুষের একবেলার খাবারের অংশ হতে পারেন।

আপনার ছোট্ট সহযোগিতাই কারও ক্ষুধা নিবারণ করতে পারে এবং তার মুখে হাসি ফোটাতে পারে।

অনলাইনে অনুদান দিতে:
https://ob-central.com/donate

bKash-এর মাধ্যমে অনুদান দিতে:
https://donation.bkash.com/en/ms/donate

অথবা

Merchant bKash: 017 5155 3361
Counter Number: 1
Reference: 2

Happy Teachers’ Day মজার ইশকুলে আমাদের শ্রেণিকক্ষের ধরন আলাদা, কিন্তু উদ্দেশ্য এক।কখনো একটি পূর্ণাঙ্গ শ্রেণিকক্ষে NCTB B...
05/10/2026

Happy Teachers’ Day

মজার ইশকুলে আমাদের শ্রেণিকক্ষের ধরন আলাদা, কিন্তু উদ্দেশ্য এক।

কখনো একটি পূর্ণাঙ্গ শ্রেণিকক্ষে NCTB Based Formal Education, আবার কখনো খোলা আকাশের নিচে আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে Non-Formal Education। জায়গা আলাদা, শেখানোর পদ্ধতি আলাদা, কিন্তু প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন একই।

গত ১৪ বছরের এই যাত্রায় অসংখ্য শিক্ষক ও ভলান্টিয়ার তাদের সময়, শ্রম, ভালোবাসা আর দায়িত্ব দিয়ে হাজারো শিশুর জীবনে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। শুধু বইয়ের পাঠ নয়, তারা শিশুদের স্বপ্ন দেখতে, নিজের ওপর বিশ্বাস রাখতে এবং সামনে এগিয়ে যেতে শিখিয়েছেন।

আজ শিক্ষক দিবসে মজার ইশকুল :: Mojar School'র বর্তমান ও সাবেক সকল শিক্ষক এবং হাজারো ভলান্টিয়ার শিক্ষককে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

Different Classrooms. Same Purpose.
Same Children. Same Dreams.
A Kinder Bangladesh.

Happy Teachers’ Day to all our incredible teachers and volunteers.

আপনি কি একজন শিশুর জীবন বদলে দেওয়ার যাত্রায় তার বন্ধু হয়ে অভিভাবকের মতো পাশে থাকতে চান?একটি শিশুর জীবনে একজন অভিভাবক মান...
03/10/2026

আপনি কি একজন শিশুর জীবন বদলে দেওয়ার যাত্রায় তার বন্ধু হয়ে অভিভাবকের মতো পাশে থাকতে চান?

একটি শিশুর জীবনে একজন অভিভাবক মানে শুধু তাকে দেখাশোনা করা নয়— তার পাশে থাকা, তার কথা শোনা, তাকে নিরাপদ অনুভব করানো, ভুল থেকে শেখার সুযোগ দেওয়া এবং তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহস জোগানো।

Odommo Bangladesh Children’s Village (OBCV)-এ আমরা এমন একজন মানুষ খুঁজছি, যিনি শুধু একটি চাকরি করতে চান না, বরং একজন শিশুর বেড়ে ওঠার যাত্রার অংশ হতে চান।

এটি একটি ২৪/৭ আবাসিক দায়িত্বের কাজ। এখানে আপনাকে শিশুদের সঙ্গে থাকতে হবে, তাদের পড়াশোনায় সহযোগিতা করতে হবে, অসুস্থতায় পাশে দাঁড়াতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের ছোট-বড় প্রয়োজনগুলোতে একজন অভিভাবকের মতো দায়িত্ব পালন করতে হবে।

হয়তো আপনার একটি কথা কোনো শিশুকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে।
হয়তো আপনার দেওয়া একটু সময় তাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
হয়তো আপনার যত্নই তাকে বিশ্বাস করতে শেখাবে— “আমিও পারি।”

আপনি যদি শিশুদের ভালোবাসেন, ধৈর্যশীল হন এবং একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বকে একটি মানবিক অঙ্গীকার হিসেবে দেখতে চান, তাহলে এই দায়িত্বটি আপনার জন্য হতে পারে।

📢 আমরা নিয়োগ দিচ্ছি

পদ: Child Care & Residential Officer
স্থান: Odommo Bangladesh Children’s Village, Bhaluka, Mymensingh
চাকরির ধরন: Full-time | 24/7 Residential
আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৬

আপনার CV পাঠান:
[email protected]

একটি শিশুর জীবনে পরিবর্তন সবসময় বড় কোনো কাজ দিয়ে শুরু হয় না। কখনো কখনো তা শুরু হয়—একজন মানুষের পাশে থাকার সিদ্ধান্ত দিয়ে।

We are thankful to Crowne Plaza Dhaka Gulshan By IHG
02/10/2026

We are thankful to Crowne Plaza Dhaka Gulshan By IHG

জাতীয় পথশিশু দিবস | ২ অক্টোবরপ্রতিটি শিশুর অধিকার আছে শিক্ষা, নিরাপত্তা আর নিজের স্বপ্ন দেখার।একটি শিশুর পরিচয় তার পথ নয়...
02/10/2026

জাতীয় পথশিশু দিবস | ২ অক্টোবর

প্রতিটি শিশুর অধিকার আছে শিক্ষা, নিরাপত্তা আর নিজের স্বপ্ন দেখার।
একটি শিশুর পরিচয় তার পথ নয়, তার সম্ভাবনা।

মজার ইশকুল :: Mojar School বিশ্বাস করে, কোনো শিশুর জীবন যেন রাস্তায় থেমে না যায়।

শিক্ষা, খাবার, প্রযুক্তি ও ভালোবাসার মাধ্যমে প্রতিটি শিশুর জন্য তৈরি হোক একটি সুন্দর ভবিষ্যৎ।

আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক
শিশুর হাসি রক্ষা করি, স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাই। ❤️💚

#জাতীয়পথশিশুদিবস #মজারইশকুল

29/09/2026

একসাথে আরও কিছু শিশুর স্বপ্নের পাশে

গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, 𝐂𝐫𝐨𝐰𝐧𝐞 𝐏𝐥𝐚𝐳𝐚 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐆𝐮𝐥𝐬𝐡𝐚𝐧 𝐛𝐲 𝐈𝐇𝐆 আয়োজন করেছিল Meaningful Marathon 2.0।

Meaningful Marathon 2.0-এ যারা অংশ নিয়েছেন, আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের শিশুদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।

একসাথে আমরা আরও অনেক শিশুর স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে চাই।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় এনে এসএসসি পর্যন্ত এগিয়ে নেওয়ার উদ্যোগের স্বীকৃতি পেয়েছে মজার ইশকুল। ‘ফ্রম স্ট্রিট টু...
28/09/2026

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় এনে এসএসসি পর্যন্ত এগিয়ে নেওয়ার উদ্যোগের স্বীকৃতি পেয়েছে মজার ইশকুল। ‘ফ্রম স্ট্রিট টু এসএসসি: ট্রান্সফর্মিং দ্য লাইভস অব স্ট্রিট চিলড্রেন থ্রু এডুকেশন অ্যান্ড ডিগনিটি’ প্রকল্পের জন্য বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটি। ‘প্রজেক্ট অব দ্য ইয়ার-সোশ্যাল ইমপ্যাক্ট-মিডিয়াম’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে তারা।

প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার এই পুরস্কার দিয়েছে। গতকাল শনিবার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার গ্র্যান্ড বলরুমে পুরস্কার দেওয়া হয়। সেখানে বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর গালা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে মজার ইশকুলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মজার ইশকুলের ‘ফ্রম স্ট্রিট টু এসএসসি’ প্রকল্পের লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত করা। পাশাপাশি পড়াশোনা থেকে ঝরে পড়া ঠেকানোও ছিল এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিশুদের এসএসসি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে প্রতিষ্ঠানটি।

এই অর্জনের পেছনে শিক্ষক, কর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, অভিভাবক, দাতা ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টা ছিল বলে মনে করেন মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ। তিনি বলেন, যেকোনো কাজের স্বীকৃতিই অনুপ্রেরণাদায়ক। তবে এই অর্জনের পেছনে ছিল অনেক সংগ্রাম, ত্যাগ ও ধৈর্য। ১৩ বছর অনেক লম্বা সময়। এত বছর ধরে একটি লক্ষ্যে স্থির থেকে কাজ করে সেটি অর্জন করা অনেক কঠিন।

প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার এই পুরস্কার দিয়েছে। গতকাল শনিবার র‍্যাডিসন ব্লু ও...

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল মজার ইশকুলের শিক্ষার্থীদের প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ। ২০২৬ সা...
27/09/2026

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল মজার ইশকুলের শিক্ষার্থীদের প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ। ২০২৬ সালের প্রথম এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মানিকনগর শাঁখার শিক্ষার্থীদের ৯২ শতাংশ পাস করে। দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখার পর এই ফলাফল প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের সঙ্গে যুক্ত মজার ইশকুলের শিক্ষক, কর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, অভিভাবক, দাতা ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টাকে এই অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব আরিয়ান আরিফ। তিনি বলেন যেকোনো কাজের স্বীকৃতিই অনুপ্রেরণাদায়ক, তবে এই অর্জনের পিছনে ছিল অনেক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্য। ১৩ বছর অনেক লম্বা সময়, ১৩ বছর ধরে একটা লক্ষে স্থির থেকে কাজ করে সেটা অর্জন করা অনেক কঠিন।

নিজস্ব প্রতি...

Address

Road 2/1, House 4, Lift 4, 4th Floor
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when মজার ইশকুল :: Mojar School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মজার ইশকুল :: Mojar School:

Shortcuts

Share