26/01/2026
শীতের রাত যখন নীরব… তখন সবচেয়ে বেশি শোনা যায় অসহায় মানুষের কাঁপুনি। একটা কম্বল কারও কাছে কাপড়, আর কারও কাছে একটা রাত বাঁচার সাহস।
প্রজেক্ট ওয়ার্ম হ্যান্ডস ৩.০ এ আমরা দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত মানুষদের মাঝে ৫৫টি উষ্ণ কম্বল পৌঁছে দিতে পেরেছি। কারও চোখে স্বস্তি, কারও মুখে একটাই কথা—“উপরওয়ালা আপনাদের ভালো রাখুক।”
এই ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয়—মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ।
আপনি যারা পাশে ছিলেন, এই উষ্ণতা আসলে আপনারই পাঠানো।
মানুষের পাশে, প্রতিটি শীতে— Center for Aid
When winter nights turn silent, the cold speaks the loudest, shivers, sleeplessness, and fear. A blanket may look small… but to someone out there, it’s a safe night, a warm breath, a little hope.
Through Project Warm Hands 3.0, we delivered 55 warm blankets in Birganj, Dinajpur—and saw something priceless: relief in tired eyes, and gratitude that came straight from the heart.
To our team, and every supporter—this warmth is yours. Let’s keep showing up, until no one feels forgotten in the cold.
Warm hands. Warm hearts. — Center for Aid.