বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম Bangladesh Young Column Writers Forum is a non-governmental youth organization. This organization was established on 23 July 2018 at Dhaka University.
(3)

Bangladesh Young Columnist Forum is an organization of young writers in Bangladesh. The organization is working in 16 public universities and various educational institutions in Bangladesh. The central president of the organization is Nezam Uddin (https://www.facebook.com/mdnezamuddin.ctg) and the general secretary is MD Israfel Alam Rafel

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :তারিখ: ২৩ জুন, ২০২৬দিন : মঙ্গলবার মোট লেখার সং...
23/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :

তারিখ: ২৩ জুন, ২০২৬
দিন : মঙ্গলবার
মোট লেখার সংখ্যা : ২১টি
লেখা প্রকাশিত হয়েছে এমন শাখার সংখ্যা : ০৭

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার  আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ...
23/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক কমিটি কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিতুল ইসলাম মুন্না এবং সদস্য সচিব নূর জালাল।'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়'—এই স্লোগানকে সামনে রেখে নতুন এই নেতৃত্বের হাত ধরে সরকারি তিতুমীর কলেজ শাখা সৃজনশীল লেখনী ও গঠনমূলক কলাম চর্চায় আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল দায়িত্বশীল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য রইল নিরন্তর শুভকামনা।

শুভেচ্ছান্তে,
কেন্দ্রীয় দপ্তর সেল
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

আজ ২৩ জুন, পলাশী দিবস। ১৭৫৭ সালের এই দিনে নদিয়ার পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কো...
23/06/2026

আজ ২৩ জুন, পলাশী দিবস। ১৭৫৭ সালের এই দিনে নদিয়ার পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধ উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী মোড় সৃষ্টি করে। যুদ্ধক্ষেত্রে পরাজয়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ছিল বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিস্বার্থের অবস্থান, যার ফলে বাংলার স্বাধীন রাজনৈতিক কর্তৃত্বের অবসানের পথ প্রশস্ত হয় এবং দীর্ঘ প্রায় দুই শতকের ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটে।

পলাশীর ঘটনা আমাদের ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হলেও এর শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, একটি জাতির শক্তি শুধু তার সামরিক সামর্থ্যে নয়; বরং জাতীয় ঐক্য, নৈতিক নেতৃত্ব, পারস্পরিক আস্থা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের মধ্যেই নিহিত। যখন বিভক্তি, স্বার্থান্বেষী রাজনীতি ও দূরদর্শিতার অভাব জাতির ভেতরে স্থান করে নেয়, তখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা হুমকির মুখে পড়ে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম মনে করে, ইতিহাসকে কেবল স্মরণ করার জন্য নয়, তা থেকে শিক্ষা গ্রহণের জন্যও অধ্যয়ন করা প্রয়োজন। পলাশী দিবস আমাদের তরুণ প্রজন্মকে অতীতের ভুল, সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানায়। ইতিহাসের নিরপেক্ষ চর্চা, সমালোচনামূলক চিন্তা, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধের বিকাশের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

বর্তমান বিশ্বে উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞানের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে আমাদের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিতে হবে। পলাশীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে, একটি জাতির অগ্রযাত্রা নির্ভর করে তার জনগণের সচেতনতা, সততা, দেশপ্রেম এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর।

পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সকল নাগরিক, বিশেষত তরুণ সমাজের প্রতি আহ্বান জানাচ্ছে—আসুন, ইতিহাসের শিক্ষা ধারণ করি, জাতীয় ঐক্যকে শক্তিশালী করি এবং একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও উন্নত বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি।

আহ্বানে—
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
২৩ জুন, ২০২৬ খ্রি. | ঢাকা, বাংলাদেশ
🌐 www.bycwf.org

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :তারিখ: ২২ জুন, ২০২৬দিন : সোমবার মোট লেখার সংখ্...
22/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :

তারিখ: ২২ জুন, ২০২৬
দিন : সোমবার
মোট লেখার সংখ্যা : ১৮টি
লেখা প্রকাশিত হয়েছে এমন শাখার সংখ্যা : ০৭

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :তারিখ: ২১জুন, ২০২৬দিন : রবিবার মোট লেখার সংখ্য...
21/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :

তারিখ: ২১জুন, ২০২৬
দিন : রবিবার
মোট লেখার সংখ্যা : ৬৭টি
লেখা প্রকাশিত হয়েছে এমন শাখার সংখ্যা : ০৯

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মতো প্রকাশিত হতে যাচ্ছে সৃজনশীল এক প্রকাশন...
21/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মতো প্রকাশিত হতে যাচ্ছে সৃজনশীল এক প্রকাশনা ‘তারুণ্যের কলম’।

এই ম্যাগাজিনে প্রকাশিত হতে পারে আপনার কবিতা, গল্প কিংবা প্রবন্ধ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকেও এই সৃষ্টির অভিযাত্রায় আমাদের সহযাত্রী হতে।

✍️ যেসব বিষয়ে লেখা পাঠাতে পারেন:
✏️ কবিতা, ছড়া
✏️ গল্প, প্রবন্ধ
✏️ ভ্রমণ, লাইফস্টাইল
✏️ বই পর্যালোচনা, অনুবাদ
✏️ বিশ্ব সাহিত্য, শিক্ষা ভাবনা
✏️ ক্যাম্পাস কথন, তরুণ্যের চিন্তা
✏️ ইতিহাস-ঐতিহ্য, সাক্ষাৎকার
✏️ রম্যরচনা, স্মৃতিকথা
✏️ ধাঁধা, কৌতুক

✒️ লেখার নিয়মাবলি:
◼️ যে কোন লেখা ৬০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
◼️ কবিতা বা ছড়া ১৬–২০ লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
◼️ ভ্রমণ ও ঐতিহাসিক লেখায় ছবি সংযুক্ত করতে হবে
◼️ ধর্মীয় উসকানি বা রাজনৈতিক বিতর্ক সৃষ্টিকারী লেখা গ্রহণযোগ্য নয়।
◼️ লেখার শেষে বিভাগ, লেখকের নাম, পরিচয় ও মোবাইল নম্বর উল্লেখ আবশ্যক

✉️ লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

💸 অংশগ্রহণ ফি: ২৫০ টাকা (বিকাশ পারসোনাল: 01865757454)
(প্রতি অংশগ্রহণকারীর জন্য ২টি ম্যাগাজিন প্রদান করা হবে। প্রয়োজনে কুরিয়ার চার্জ প্রযোজ্য।)

⚠️ গুরুত্বপূর্ণ:
📝 জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ছাড়াও যে কেউ লেখা পাঠাতে পারবেন।
📝 ম্যাগাজিন সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত শাখা কর্তৃপক্ষ পরিবর্তন বা পরিমার্জন করতে পারে।

বাবা শুধু একজন অভিভাবক নন; তিনি একজন সন্তানের প্রথম ভরসা, সাহসের উৎস এবং জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। নীরব ত্যাগ, অক্লা...
21/06/2026

বাবা শুধু একজন অভিভাবক নন; তিনি একজন সন্তানের প্রথম ভরসা, সাহসের উৎস এবং জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। নীরব ত্যাগ, অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে একজন বাবা পরিবারকে আগলে রাখেন এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পৃথিবীর সকল বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছে। আমরা স্মরণ করছি সেই সকল বাবাকে, যাঁদের ত্যাগ, আদর্শ ও সংগ্রাম আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনের পথে অনুপ্রেরণা জুগিয়েছে। একই সঙ্গে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি পৃথিবী থেকে বিদায় নেওয়া সকল বাবাকে।

বর্তমান সময়ে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও প্রজন্মের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। একজন বাবার প্রতি সন্তানের সম্মান, যত্ন ও দায়িত্ববোধ একটি মানবিক ও সুস্থ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাবা দিবসে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সকলের প্রতি আহ্বান জানায়—নিজ নিজ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাঁদের সময় দিন এবং তাঁদের অবদানকে যথাযথ মর্যাদা দিন।

শুভেচ্ছান্তে—
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
জুন ২১, ২০২৬ খ্রি. | ঢাকা, বাংলাদেশ
🌐 www.bycwf.org

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :তারিখ: ২০জুন, ২০২৬দিন : শনিবার মোট লেখার সংখ্য...
20/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :

তারিখ: ২০জুন, ২০২৬
দিন : শনিবার
মোট লেখার সংখ্যা : ২৪টি
লেখা প্রকাশিত হয়েছে এমন শাখার সংখ্যা : ০৯

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :তারিখ: ১৯ জুন, ২০২৬দিন : শুক্রবার মোট লেখার সং...
19/06/2026

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখার পত্রিকায় প্রকাশিত লেখাসমূহ :

তারিখ: ১৯ জুন, ২০২৬
দিন : শুক্রবার
মোট লেখার সংখ্যা : ২৯টি
লেখা প্রকাশিত হয়েছে এমন শাখার সংখ্যা : ০৭

পবিত্র জুমা মোবারক 🕌
19/06/2026

পবিত্র জুমা মোবারক 🕌

Address

TSC, Dhaka University, Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম:

Share