04/03/2026
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও জ্ঞানচর্চার উদ্দীপনাকে ধারণ করে গত ২ মার্চ, ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে আয়োজিত হলো এক প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা।
মুহসীন কুইজ ক্লাবের আয়োজনে এবং মুহসীন হল সংসদের ঐকান্তিক সহযোগিতায় মেধার এই মিলনমেলা সম্পন্ন হয়।
পুরো আয়োজনজুড়ে ছিল কুইজারদের বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ লড়াই। বিভিন্ন হলের দক্ষ প্রতিযোগীদের পেছনে ফেলে সাফল্যের স্বাক্ষর রেখেছেন:
চ্যাম্পিয়ন (১ম স্থান): টিম বাইতুস সালাসাহ
যৌথ রানার-আপ (২য় স্থান): টিম সোশিওফ্রেইড ও ওমর ইবনুল খাত্তাব
৩য় স্থান: টিম হুদায়বিয়ার সন্ধি
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং প্রতিযোগীদের অনুপ্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম
মাননীয় প্রাধ্যক্ষ, হাজী মুহম্মদ মুহসীন হল
সাদমান মুজতাবা রাফিদ
সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি
আব্দুল মজিদ
সহ-সাধারণ সম্পাদক, মুহসীন হল সংসদ
জাহিদ হাসান হিমেল
পাঠকক্ষ সম্পাদক, মুহসীন হল সংসদ
নাবিল মাহমুদ
সাবেক সাধারণ সম্পাদক, মুহসীন হল কুইজ ক্লাব
হামিম আখতার তন্ময়
সাবেক সহ-সভাপতি, মুহসীন হল কুইজ ক্লাব
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুহসীন হল কুইজ ক্লাবের সভাপতি মো. লুত হাসান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. জান্নাতুন নাঈম। আর কুইজ মাস্টার হিসেবে তাঁর প্রশ্নবাণে কুইজারদের মেধা যাচাই করেছেন সগীর ইবনে ইসমাইল।
অংশগ্রহণকারী প্রতিটি দলের পারফরম্যান্স আমাদের অভিভূত করেছে। বিশেষ ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আগত সেইসব টিমগুলোকে, যারা এই প্রতিযোগিতাকে পূর্ণতা দিয়েছে। জ্ঞানের এই চর্চা যেন প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে রাখে, এটাই আমাদের প্রত্যাশা।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন!